সুস্থতা আল্লাহর নিয়ামত। সুস্থতা ছাড়া ইবাদত, কর্মক্ষেত্র কিংবা পারিবারিক জীবন—কোনো ক্ষেত্রেই পূর্ণতা অর্জন করা সম্ভব নয়। মানুষের দেহ ও মনের সুস্থতার জন্য রয়েছে ইসলামের সুস্পষ্ট দিকনির্দেশনা। এর মধ্যে উল্লেখযোগ্য ৫টি হলো—
পরিমিত খাবার: ইসলাম খাদ্যগ্রহণে সংযম ও পরিমিতির শিক্ষা দেয়। আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা খাও ও পান করো, কিন্তু অপচয় কোরো না।’ (সুরা আরাফ: ৩১)। অতিরিক্ত আহার স্থূলতা, ডায়াবেটিস, হৃদ্রোগসহ নানা রোগের কারণ হতে পারে। তাই স্বাস্থ্যরক্ষায় ইসলামের প্রথম নির্দেশনা হলো পরিমিত ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলা।
পরিচ্ছন্ন জীবনযাপন: পরিচ্ছন্নতাকে ইমানের অংশ বানিয়েছে ইসলাম। অজু, গোসল থেকে শুরু করে সব ধরনের শারীরিক পরিচ্ছন্নতা ইসলামের মৌলিক শিক্ষা। রাসুল (সা.) বলেন, ‘পবিত্রতা ইমানের অর্ধেক।’ (সহিহ মুসলিম: ২২৩)। পরিবেশের পরিচ্ছন্নতার প্রতিও ইসলাম গুরুত্বারোপ করেছে। নবীজি (সা.) বলেন, ‘তোমরা তোমাদের (বাড়ির) আঙিনা পরিচ্ছন্ন রাখো।’ (জামে তিরমিজি: ২৭৯৯)
পর্যাপ্ত বিশ্রাম ও ঘুম: মানুষের দেহ ও মনের সতেজতার জন্য পর্যাপ্ত বিশ্রাম অপরিহার্য। আল্লাহ তাআলা বলেন, ‘আমি তোমাদের নিদ্রাকে করেছি বিশ্রামের মাধ্যম।’ (সুরা নাবা: ৯)। অনিদ্রা মানসিক চাপ বাড়ায়। এতে কর্মক্ষমতা কমে যায় এবং শারীরিক জটিলতা সৃষ্টি হয়। পরিমিত বিশ্রামের মাধ্যমে দেহ ও মন সতেজ রাখাই ইসলামের শিক্ষা।
সক্রিয় জীবনযাপন: অলসতা ও নিষ্ক্রিয়তাকে নিরুৎসাহিত করেছে ইসলাম। নবীজি (সা.) শক্তিশালী মুমিনকে দুর্বল মুমিনের তুলনায় উত্তম বলেছেন। (সহিহ মুসলিম: ২৬৬৪)। রাসুল (সা.) সাহাবিদের সাঁতার, তিরন্দাজি ও ঘোড়সওয়ারির মতো শারীরিক ক্রীড়ায় উৎসাহিত করতেন। শারীরিক পরিশ্রম রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায় এবং মানসিক প্রশান্তি সৃষ্টি করে।
ক্ষতিকর বস্তু থেকে দূরে থাকা: ইসলাম মানুষের জন্য ক্ষতিকর সব বিষয় থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে। মাদক ও ধূমপানের মতো ক্ষতিকর অভ্যাস মানুষকে ধীরে ধীরে শারীরিক ও মানসিক ধ্বংসের দিকে ঠেলে দেয়। আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা নিজেদের ধ্বংসের দিকে নিক্ষেপ কোরো না।’ (সুরা বাকারা: ১৯৫) ইসলামের নিষেধাজ্ঞাগুলো মানুষের জীবনকে সংকুচিত করার জন্য নয়, বরং তার সুস্থতা নিশ্চিত করার জন্য।

একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
৬ ঘণ্টা আগে
মানবজাতির হিদায়েতের জন্য মহান আল্লাহ যুগে যুগে নবী-রাসুল প্রেরণ করেছেন। তাঁদের কাছে আল্লাহর বাণী পৌঁছানোর অকাট্য ও অতিপ্রাকৃতিক মাধ্যমই হলো ‘ওহি’। আরবি শব্দ ওহির শাব্দিক অর্থ—অত্যন্ত গোপনে এবং দ্রুত ইঙ্গিত করা, ইশারা করা বা লিখে দেওয়া।
১ দিন আগে

২ দিন আগে