চারটি উন্নত ও অনুপম সদ্গুণ এমন আছে, যেগুলো সাধারণত কোনো নীতিপরায়ণ, চরিত্র মাধুরীসম্পন্ন বিনয়ী ব্যক্তির হয়ে থাকে। নবীজির মধ্যে গুণগুলো ষোলো আনায় বিদ্যমান ছিল।
এক. অসুস্থের সেবা-শুশ্রূষা: নবী (সা.) ধনী-গরিব, আজাদ-গোলামনির্বিশেষে সবার খোঁজখবর নিতেন। কারও অসুস্থতার সংবাদ পেলে নিঃসংকোচে তার শুশ্রূষার জন্য যেতেন। এমনকি একবার তাঁর জনৈক ইহুদি খাদেম অসুস্থ হলে তিনি তারও শুশ্রূষা করেন। চাচা আবু তালিব ইসলাম গ্রহণ করেননি। তিনি তাঁরও শুশ্রূষা করেছেন।
দুই. লাশের সঙ্গে যাওয়া: নবীজি (সা.) মৃতের জানাজায় শরিক হতেন। নিজেই জানাজার ইমামতি করতেন। জানাজার পর লাশের সঙ্গে গোরস্থান পর্যন্ত হেঁটে গিয়ে দাফনকাজে শরিক হতেন। একবার মসজিদে নববির পরিচ্ছন্নতাকর্মী এক মহিলা রাতে ইন্তেকাল করেন। রাতে নবীজি (সা.)-এর কষ্ট হতে পারে এ আশঙ্কায় মৃতের আত্মীয়স্বজন তাঁকে সংবাদ দেয়নি। নিজেরাই মহিলার কাফন-দাফনের কাজ সম্পন্ন করে। পরে এ সংবাদ শুনে নবীজি (সা.) অসন্তুষ্টি প্রকাশ করেন।
তিন. দরিদ্রদের নিমন্ত্রণ কবুল করা: দরিদ্রদের নিমন্ত্রণ কবুল করা এবং তাদের কথা শোনা মানুষের অন্যতম সদ্গুণ। প্রিয় নবী (সা.) সব মানুষের বক্তব্য শুনতেন। কোনো গোলামও যদি তাঁকে নিজ প্রয়োজনের সমাধা করে দেওয়ার জন্য নিয়ে যেতে চাইত, তিনি নিঃসংকোচে গোলামের সঙ্গে চলে যেতেন। এটাকে নিজের সম্মানহানি মনে করতেন না।
চার. গাধার পিঠে আরোহণ করা: প্রিয় নবী (সা.)-এর জন্য উট, ঘোড়া ইত্যাদি উন্নত বাহন গ্রহণের ব্যবস্থা ছিল। অথচ তিনি বিনয় প্রকাশার্থে গাধা ও খচ্চরের পিঠেও সওয়ার হতেন। এটাকে নিজের জন্য অপমানজনক মনে করতেন না। খাইবার যুদ্ধ, বনু কুরায়জা ও নাজির যুদ্ধে তিনি একজন সেনাপতি ও মুসলমানদের প্রধান হিসেবে রণক্ষেত্র অতিক্রম করছিলেন, তখন তাঁর বাহন ছিল সামান্য একটি গাধা। কিন্তু নবীজি (সা.)-এর চরিত্র ছিল সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী। (মিশকাতুল মাসাবিহ: ৫৮২১; আখলাকুন্নবী: ১২০)

সামাজিক জীব হিসেবে মানুষকে কথা বলতেই হয়। নিজের প্রয়োজন যেমন তাকে অন্যের কাছে ব্যক্ত করতে হয়, তেমনি অন্যের প্রয়োজনেও তাকে এগিয়ে আসতে হয়। এ ক্ষেত্রে কথা বলার কোনো বিকল্প নেই। কিন্তু কথা বলার ক্ষেত্রেও মুমিনকে কিছু আদব-কায়দা বা শিষ্টাচার মেনে চলার নির্দেশনা পবিত্র কোরআনে দেওয়া রয়েছে।
৫ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১০ ঘণ্টা আগে
বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে তথ্যের অবাধ প্রবাহ যেমন আমাদের জীবনকে সহজ করেছে, তেমনি ‘গুজব’ নামক এক বিষবৃক্ষ আমাদের সমাজ ও রাষ্ট্রীয় জীবনকে করে তুলছে বিষাক্ত। না জেনে কোনো সংবাদ প্রচার করা বা কোনো ভিত্তিহীন তথ্য ছড়িয়ে দেওয়া আজ যেন একটা কঠিন ব্যাধিতে পরিণত হয়েছে।
১ দিন আগে
১৪৪৭ হিজরির হজের কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশসহ সারা পৃথিবী থেকে সৌভাগ্যবান হাজি সাহেবগণ আল্লাহর ঘরে পৌঁছাতে শুরু করেছেন। সেখানে পৌঁছানোর পর হজের মূল কার্যক্রম শুরু হওয়ার আগের দিনগুলো আত্মশুদ্ধি, হজের প্রস্তুতি ও আল্লাহর সান্নিধ্য লাভের সুবর্ণ একটি সুযোগ। একজন সচেতন হজযাত্রী...
১ দিন আগে