
ইসলামে বৃহস্পতিবার রাত, অর্থাৎ জুমার রাত, বিশেষ ফজিলতপূর্ণ। এই রাতে বান্দার দোয়া আল্লাহ তাআলা অধিক গ্রহণ করেন। হাদিসে এসেছে—রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা জুমার রাতে বেশি বেশি দরুদ পাঠ করো। কারণ, এ রাতে তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হয়।’ (সুনান দারিমি: ২৭৯১)
এ ছাড়া জুমার দিন ও রাতের একটি সময়ে বান্দার দোয়া অবশ্যই কবুল হয়। তাই এই রাত ইবাদত, জিকির ও দোয়ার মাধ্যমে কাটানো অত্যন্ত প্রশংসনীয়।
বৃহস্পতিবার রাতের বিশেষ আমলসমূহ—
১. কোরআন তিলাওয়াত: সুরা কাহাফ, সুরা ইয়াসিন পড়া উত্তম। সুরা ইখলাস, ফালাক ও নাস তিনবার করে পড়া উচিত।
২. দরুদ শরিফ পাঠ: দরুদে ইবরাহিম বা অন্য দরুদ বেশি বেশি পড়তে হবে। অন্তত ১০০ বার দরুদ শরিফ পড়লে অনেক সওয়াব পাওয়া যায়।
৩. ইস্তিগফার ও তাওবা: পড়তে হবে—‘আস্তাগফিরুল্লা হাল্লাজি লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়ুল কাইয়ুমু ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লাবিল্লাহিল আলিইয়িল আজিম।’
৪. জিকির: সুবহানাল্লাহ ৩৩ বার। আলহামদুলিল্লাহ ৩৩ বার। আল্লাহু আকবর ৩৪ বার।
৫. বিশেষ দোয়া: দোয়ায়ে ইউনুস—‘লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুন্তু মিনাজ-জালিমিন।’
হাজতের দোয়া—আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিকা ওয়া রাহমাতিকা ফা-ইন্নাহু লা ইয়ামলিকুহা ইল্লা আনতা
৬. নফল নামাজ: ২ রাকাত সালাতুল হাজত পড়ে দোয়া করা। রাতের শেষ ভাগে তাহাজ্জুদ আদায় করা।
৭. দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনা: নিজের, পরিবারের এবং পুরো মুসলিম উম্মাহর জন্য দোয়া করা। রোগমুক্তি, রিজিকের বরকত ও গুনাহ মাফের দোয়া করা।
পরিশেষে, বৃহস্পতিবার রাতকে ইবাদত, তিলাওয়াত, দরুদ, ইস্তিগফার ও দোয়ায় পরিপূর্ণ করলে আল্লাহর রহমত লাভ করা যায়। এই রাত হলো দোয়া কবুলের বিশেষ সময়, তাই এটিকে সর্বোচ্চভাবে কাজে লাগানো প্রত্যেক মুসলিমের কর্তব্য।
লেখক: প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, জাতীয় রোগী কল্যাণ সোসাইটি।

অজুর মধ্যে এমন কিছু আবশ্যক কাজ রয়েছে, যার কোনো একটি বাদ পড়লে অজু সম্পূর্ণ হবে না এবং নামাজও শুদ্ধ হবে না। এগুলোকে ‘অজুর ফরজ’ বলা হয়। পবিত্র কোরআনের সুরা মায়িদার ৬ নম্বর আয়াত এবং হাদিসের সুনির্দিষ্ট বর্ণনা অনুযায়ী অজুর ফরজ মোট ৪টি।
১ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
৫ ঘণ্টা আগে
অজু মুমিনের আত্মিক পবিত্রতা, শারীরিক পরিচ্ছন্নতা এবং আল্লাহর নৈকট্য লাভের গুরুত্বপূর্ণ মাধ্যম। অজুর মাধ্যমে মুমিনের অন্তর পবিত্রতার আলোয় আলোকিত হয়ে ওঠে। তাই কোরআন ও হাদিসে অজুর গুরুত্ব ও ফজিলত সম্পর্কে বিশেষভাবে আলোচনা করা হয়েছে।
১ দিন আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১ দিন আগে