সর্বশেষ নাজিল হওয়া আসমানি গ্রন্থ পবিত্র কোরআন। বিশ্বমানবের হেদায়াতের জন্য পৃথিবীতে এর আগমন। ইসলামের অনুপম নিদর্শন এবং চিরসত্যের ঐশী বাণী। যার তিলাওয়াত মনে প্রশান্তি আনে। অন্তরে রবের প্রকৃত ভালোবাসা এবং অফুরান তৃপ্তির অনুভূতি জাগায়। ইমান সতেজ ও সবল করে।
পবিত্র এই কালাম তিলাওয়াতের উপকারিতা কোরআন মাজিদে এভাবে বর্ণিত হয়েছে, ‘মুমিন তো তারাই, (যাদের সামনে) আল্লাহকে স্মরণ করা হলে তাদের অন্তর ভয়ে প্রকম্পিত হয়। যখন তাদের সামনে তাঁর আয়াতসমূহ পাঠ করা হয়, তখন তাদের ইমান বাড়ে এবং তারা তাদের প্রতিপালকের ওপরই ভরসা করে। (সুরা আনফাল: ২)
ওই আয়াতে, তাআলার আয়াতসমূহের দ্বারা উদ্দেশ্য, পবিত্র কোরআনের আয়াত। (তাফসিরে মুয়াসসার: সুরা আনফাল: ২-এর তাফসির দ্রষ্টব্য)।
হাদিস শরিফে এসেছে, হজরত আবু মুসা আশআরি (রা.) সূত্রে রাসুল (সা.) থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি কোরআন তিলাওয়াত করে, তার উদাহরণ হচ্ছে ওই কমলালেবুর মতো, যা সুস্বাদু এবং সুগন্ধযুক্ত। আর যে ব্যক্তি কোরআন তিলাওয়াত করে না, তার উদাহরণ হচ্ছে খেজুরের মতো, যাতে সুগন্ধি নেই কিন্তু খেতে সুস্বাদু। আর যে ফাসেক কোরআন তিলাওয়াত করে, তার উদাহরণ হচ্ছে ‘রায়হানজাতীয়’ গুল্মের মতো—যার সুগন্ধ আছে, কিন্তু খেতে বিস্বাদ ও তিক্ত। আর যে ফাসেক কোরআন একেবারে তিলাওয়াত করে না, তার উদাহরণ হচ্ছে মাকাল ফলের মতো—যা খেতেও বিস্বাদ (তিক্ত) এবং এর কোনো সুঘ্রাণও নেই। (সহিহ্ বুখারি: ৪৬৫৪,৫০২০)
আয়াত ও হাদিসের ভাষ্যমতে বোঝা যায়, কোরআনের তিলাওয়াত আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং আত্মিক ও মানসিক শান্তি এনে দেয়। আল্লাহ তাআলা সবাইকে নিয়মিত কোরআন তিলাওয়াতের তৌফিক দিন।
লেখক: মাদ্রাসাশিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক

সপ্তাহের সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন জুমাবার। মুমিনের জীবনে দিনটি বেশ তাৎপর্যপূর্ণ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এ দিনের নামে স্বতন্ত্র সুরা অবতীর্ণ করেছেন। জুমার আজানের সঙ্গে সঙ্গে দুনিয়ার যাবতীয় কাজকর্ম ত্যাগ করে তাঁর দরবারে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।
৬ ঘণ্টা আগে
হিজরি বর্ষপঞ্জির তৃতীয় মাসের নাম রবিউল আউয়াল। আরবি ভাষায় রবি শব্দের অর্থ বসন্তকাল এবং আউয়াল অর্থ প্রথম; অর্থাৎ রবিউল আউয়াল মানে হলো প্রথম বসন্ত বা বসন্তকালের সূচনা। ঋতুচক্রে প্রকৃতি যেমন শুষ্কতার খোলস ভেঙে বসন্তের ছোঁয়ায় ফুলে-ফলে সুবাসিত ও সজীব হয়ে ওঠে, ঠিক তেমনই চৌদ্দ শ বছর আগে...
৬ ঘণ্টা আগে
মানুষের মুখের একটি কথার মূল্য কত? পৃথিবীর ইতিহাসে যত সফল সম্পর্ক ও সভ্যতা গড়ে উঠেছে, তার মূলে ছিল একটি অদৃশ্য শক্তি—বিশ্বাস। আর এই বিশ্বাসের প্রধান ভিত্তি হলো ওয়াদা রক্ষা। মানুষের মুখের কথার মূল্য থাকলে সমাজে মামলা-মোকদ্দমা কমে, ব্যবসায় সততা আসে এবং পরিবারে প্রশান্তি বাড়ে।
৭ ঘণ্টা আগে
আমরা চলেছি জর্ডানের রাজধানী আম্মান থেকে উত্তরের দিকে। প্রথমে ইরবিদ, তারপর আরও উত্তর-পশ্চিমে। প্রশস্ত পথ, গাড়ির গতি ঘণ্টায় ১৩০-এর কাঁটা ছুঁইছুঁই করছে। ইতিমধ্যে সূর্য হেলে পড়ায় রোদের তাপও কমে এসেছে। ঘণ্টা দেড়েক চলার পর গাড়ি এসে থামল সিরিয়া সীমান্তের কাছাকাছি পাহাড়ের মাথায় একটি খোলা প্রান্তরের সামনে।
৮ ঘণ্টা আগে