মানুষ শুধু শারীরিক কাঠামো নয়; বরং আত্মা ও নৈতিকতা দ্বারা পরিপূর্ণ একটি সত্তা। আত্মার পরিচর্যা ও পরিশুদ্ধিই মানুষের চরিত্রকে করে তোলে মহৎ, আত্মাকে করে আলোকিত। আত্মশুদ্ধি এমন এক গুণ, যা মানুষকে আল্লাহর নৈকট্যে পৌঁছায়, মানবিক গুণাবলিতে পরিপূর্ণ করে, পার্থিব ও পারলৌকিক সফলতার পথ খুলে দেয়। পবিত্র কোরআনে তাই আত্মশুদ্ধির ওপর এসেছে বারবার জোর। আল্লাহ তাআলা বলেন, ‘নিঃসন্দেহে সে সফলকাম হয়েছে, যে আত্মাকে শুদ্ধ করেছে এবং সে ব্যর্থ হয়েছে, যে তা কলুষিত করেছে।’ (সুরা শামস: ৯-১০)
আত্মশুদ্ধির পুরস্কারের বিষয়ে পবিত্র কোরআনে এসেছে, ‘স্থায়ী জান্নাত, যার পাদদেশে নদী প্রবাহিত, তারা সেখানে স্থায়ী হবে। আর এটা হলো তাদের পুরস্কার, যারা তাদের মন পরিশুদ্ধ করে।’ (সুরা তোহা: ৭৬)। কেউ যদি মনের শুদ্ধতা অর্জন করে, তবে সে ব্যক্তিগতভাবে লাভবান হয়ে থাকে। আল্লাহ তাআলা বলেন, ‘আর যে ব্যক্তি পরিশুদ্ধি অর্জন করে, সে নিজের জন্যই পরিশুদ্ধি অর্জন করে।’ (সুরা ফাতির: ১৮)
ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে আত্মশুদ্ধির কোনো বিকল্প নেই। আত্মশুদ্ধির মধ্যেই সফলতা নিহিত। আল্লাহ তাআলা বলেন, ‘অবশ্যই সে সফলতা লাভ করবে, যে আত্মশুদ্ধির পথ অবলম্বন করবে।’ (সুরা আলা: ১৪)
আত্মশুদ্ধি কোনো তাত্ত্বিক বিষয় নয়; বরং এটি একটি নিরন্তর সাধনা—নিজেকে মন্দ চিন্তা, কলুষতা ও পাপপ্রবণতা থেকে মুক্ত রাখার চেষ্টার নামই আত্মশুদ্ধি। এর মাধ্যমে মানুষ অর্জন করে আল্লাহর সন্তুষ্টি, আখিরাতের শান্তি এবং দুনিয়ার ভারসাম্যপূর্ণ জীবন। ব্যক্তিগত পর্যায় থেকে শুরু করে সমষ্টিগত উন্নয়নের জন্য আত্মশুদ্ধির বিকল্প নেই। তাই প্রত্যেক ইমানদারের উচিত আত্মশুদ্ধিকে জীবনের অন্যতম অগ্রাধিকার হিসেবে গ্রহণ করা।

ইসলামে গুনাহকে দুই ভাগে ভাগ করা হয়েছে—১. সগিরা (ছোট) গুনাহ ও ২. কবিরা (বড়) গুনাহ। কবিরা গুনাহ এমন সব পাপ, যার জন্য পরকালে কঠিন শাস্তির ঘোষণা দেওয়া হয়েছে এবং যা তওবা ছাড়া মাফ হয় না।
১৫ ঘণ্টা আগে
উপমহাদেশের ইসলামি চিন্তাধারা ও আধ্যাত্মিক সংস্কারের ইতিহাসে মাওলানা আশরাফ আলী থানভি (রহ.) এক উজ্জ্বল নক্ষত্র। ১৮৬৩ সালে (১২৮০ হিজরি) ভারতের উত্তর প্রদেশের থানা ভবনে জন্মগ্রহণকারী এই মহান ব্যক্তিত্ব ছিলেন একাধারে মুফাসসির, মুহাদ্দিস, ফকিহ এবং বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ সমাজসংস্কারক।
১৬ ঘণ্টা আগে
রমজানে রোজা রাখা অবস্থায় অসুস্থতার প্রয়োজনে চোখ, কান বা নাকে ড্রপ বা ওষুধ ব্যবহারের প্রয়োজন হতে পারে। অনেক সময় আমরা দ্বিধায় ভুগি যে এতে রোজা ভেঙে যাবে কি না। ইসলামি শরিয়ত ও ফিকহ শাস্ত্রের আলোকে এই মাসআলাগুলো নিচে বিস্তারিত আলোচনা করা হলো।
১৬ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১ দিন আগে