রাগ মানুষের একটি মন্দ স্বভাব—যা মানুষের জীবনের সুখ-শান্তি কেড়ে নেয়। অতিরিক্ত রাগ মানুষের বিবেক বোধকে নষ্ট করে দেয়, স্মৃতিশক্তি লোপ করে এবং সঠিক পথ থেকে বিচ্যুত করে দেয়। তাই ইসলামে রাগ নিয়ন্ত্রণের প্রতি বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়েছে।
রাগ নিয়ন্ত্রণের গুরুত্ব ও উপকারিতা
যাঁরা রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাঁরা মহান আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহ তাআলা তাঁদের অনেক ভালোবাসেন। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, ‘আর যারা সচ্ছল ও অস্বচ্ছল উভয় অবস্থায়ই অর্থ সম্পদ ব্যয় করে। আর যারা ক্রোধ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে। নিশ্চয়ই আল্লাহ এ ধরনের সৎকর্মশীলদের অত্যন্ত ভালোবাসেন।’ (সুরা আলে ইমরান: ১৩৪)
রাগ নিয়ন্ত্রণ করা মানুষের উত্তম বৈশিষ্ট্য। রাগ নিয়ন্ত্রণ করলে ইহকাল ও পরকাল উভয় জীবনেই রয়েছে শান্তি ও পুরস্কার। রাসুল (সা.) রাগ নিয়ন্ত্রণ করাকে বীরত্ব হিসেবে আখ্যায়িত করে বলেছেন, ‘প্রকৃত বীর হলো সে-ই, যে রাগের সময় নিজেকে সংযত রাখতে পারে।’ (সুনানে আবু দাউদ: ৪৭৭৯)
অন্য এক হাদিসে এসেছে, রাসুল (সা.) বলেছেন, ‘সে প্রকৃত বীর নয়, যে কাউকে কুস্তিতে হারিয়ে দেয়। বরং সে-ই প্রকৃত বীর, যে ক্রোধের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে সক্ষম।’ (সহিহ্ বুখারি: ৫৬৮৪)
রাগ নিয়ন্ত্রণের গুরুত্ব বিষয়ে হাদিস শরিফে একটি বর্ণনা রয়েছে। একবার এক ব্যক্তি রাসুল (সা.)-এর কাছে এসে বললেন, ‘আপনি আমাকে অসিয়ত করুন।’ রাসুল (সা.) বললেন, ‘তুমি রাগ করো না।’ ওই ব্যক্তি কয়েকবার একই কথা বলেন এবং রাসুল (সা.) প্রতিবারই তাঁকে বললেন, ‘তুমি রাগ করো না।’ (সহিহ বুখারি ৮/১৩৭)
রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ রাখা জান্নাত লাভের সহজ মাধ্যম। বদমেজাজি ব্যক্তির জন্য জান্নাত লাভ করা কঠিন। এ বিষয়ে হাদিসে এসেছে, ‘অশ্লীল ভাষা ব্যবহারকারী ও উগ্র মেজাজের ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না।’ (সুনানে আবু দাউদ: ৪১৬৮)
এই হাদিস দ্বারা বোঝা যায়—রাগী ব্যক্তির পরিণতি কতটা ভয়াবহ হতে পারে এবং রাগ নিয়ন্ত্রণ করা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ।
রাগ নিয়ন্ত্রণের উপায়
রাগের সময় কিছু পদ্ধতি অবলম্বন করলে ধীরে ধীরে রাগ নিয়ন্ত্রণে চলে আসে। রাগ নিয়ন্ত্রণের কিছু উপায় হলো—
রাগ মানুষের ইহকাল ও পরকাল দুটোই ধ্বংস করে। রাগ শয়তানের পক্ষ থেকে আসে। তাই আমাদের সর্বদা রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করা উচিত। আল্লাহ আমাদের রাগ সংবরণকারীদের অন্তর্ভুক্ত করুন।
লেখক: শামসুন্নাহার সুমনা, প্রাবন্ধিক

কোরবানি ইসলামের একটি অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত, যার মূল লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি ও তাকওয়া অর্জন। কোরবানির পর সেই মাংস দিয়ে বিয়ের অনুষ্ঠান বা অলিমা বা অন্য কোনো সামাজিক অনুষ্ঠানে মেহমানদারি করা নিয়ে ইসলামি শরিয়তে কোনো বাধা নেই। তবে এখানে ‘নিয়ত’ বা উদ্দেশ্যের বিষয়টি অত্যন্ত সংবেদনশীল।
১৪ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
২০ ঘণ্টা আগে
কোরবানি মহান আল্লাহর অন্যতম নিদর্শন বা ‘শিআরুল্লাহ’। এই ইবাদতের মূল ভিত্তি হলো আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য ও তাকওয়া। পশুর বিশেষ নামকরণের একটি বিষয় আমাদের সমাজে লক্ষ করা যায়। এ নিয়ে ইসলামি শরিয়তে যেমন অনুমোদন রয়েছে, তেমনি আছে কিছু সুনির্দিষ্ট বিধিনিষেধ।
১ দিন আগে
মানবসমাজে ধর্ষণ একটি জঘন্য, ঘৃণিত ও ভয়াবহ অপরাধ। ধর্ষণ যেভাবে নারীর শারীরিক, মানসিক ও সামাজিক নিরাপত্তাকে বিপন্ন করে, তেমনি সমাজের শান্তিশৃঙ্খলা ও নৈতিক কাঠামো ভেঙে দেয়। ইসলাম, একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা হিসেবে নারী জাতিকে সর্বোচ্চ মর্যাদা ও সম্মান দিয়েছে এবং নারীর সম্মানহানি বা ইভটিজিংকে...
১ দিন আগে