মানবজীবনের সফলতা, মর্যাদা ও আত্মমর্যাদার মূল রহস্য পরিশ্রমের ভেতর নিহিত। আল্লাহ তাআলা মানুষকে যে সক্ষমতা ও বিবেকবোধ দান করেছেন, তার দ্বারা জীবিকা অর্জনের পথ প্রশস্ত করেছেন। ইসলাম কখনো অলসতা, পরনির্ভরশীলতা বা ভিক্ষাবৃত্তিকে সায় দেয়নি।
হজরত মুহাম্মদ (সা.) ছিলেন পরিশ্রমী ও স্বাবলম্বী মানুষ। তিনি নবুওয়াত লাভের আগেই ব্যবসা করতেন, আমানত রক্ষা করতেন, ছিলেন সততা ও পরিশ্রমের অনন্য উদাহরণ। তিনি ভিক্ষাবৃত্তি পরিত্যাগ করে পরিশ্রমের মাধ্যমে জীবিকা নির্বাহ করার শিক্ষা দিয়েছেন।
হজরত আনাস ইবনে মালিক (রা.) বলেন, এক আনসারি সাহাবি রাসুলুল্লাহ (সা.)-এর কাছে কিছু চাইলে তিনি জিজ্ঞেস করলেন, ‘তোমার ঘরে কি কিছুই নেই?’ সে বলল, ‘একটা কম্বল আছে। যার একাংশ আমরা গায়ে দিই এবং অপরাংশ (বিছানা হিসেবে) বিছাই। আরেকটা পানপাত্র আছে, যা দিয়ে আমরা পানি পান করি।’
রাসুলুল্লাহ (সা.) সেগুলো নিয়ে আসতে বললেন। অতঃপর তিনি তা হাতে নিয়ে বললেন, ‘এই জিনিস দুটো কে কিনবে?’ এক ব্যক্তি বলল, ‘আমি এক দিরহামের বিনিময়ে কিনব।’ মহানবী (সা.) বললেন, ‘এর চেয়ে বেশি মূল্য কে দেবে?’ একজন দুই দিরহামের বিনিময়ে সেগুলো কিনে নিল। তিনি আনসারিকে দিরহাম দুটো দিয়ে বললেন, ‘এর একটি দিয়ে খাদ্য কিনে তোমার পরিবারের লোকদের দিয়ে এসো। অপরটি দিয়ে কুঠার কিনে আমার কাছে নিয়ে এসো।’
মহানবী (সা.) নিজ হাতে সে কুঠারে হাতল লাগিয়ে বললেন, ‘যাও জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করো। আমি যেন আগামী ১৫ দিনের মধ্যে তোমাকে না দেখি।’
সে কাঠ সংগ্রহ করে বিক্রি করতে লাগল। অতঃপর যখন সে মহানবী (সা.)-এর কাছে এল, তখন তার কাছে ১০ দিরহাম সঞ্চিত ছিল। রাসুল (সা.) তাকে বললেন, ‘এর কিছু দিয়ে কাপড়চোপড় আর কিছু দিয়ে খাদ্য কিনে নাও। ভিক্ষার কারণে কিয়ামত দিবসে তোমার মুখমণ্ডলে অপমানের চিহ্ন থাকার চেয়ে এটা তোমার জন্য উত্তম।’ (আবু দাউদ: ২১৯৮)
লেখক: মুহাদ্দিস, জামিয়া আরাবিয়া দারুস সুন্নাহ রাজাবাড়ী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা।

আমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছে এক বরকতময় মাস—যাতে নাজিল হয়েছে মানবতার শ্রেষ্ঠ গাইড আল-কোরআন। এই মাসেরই এক নিভৃত কোণে লুকিয়ে আছে এমন এক রজনী, যা হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা এই রজনীর গুরুত্ব বোঝাতে বলেন, ‘এ রাতেই প্রতিটি প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থির করা হয়।’ (সুরা দুখান: ৪)
১৫ ঘণ্টা আগে
ইসলামের প্রধান আর্থিক ইবাদত হলো জাকাত। পবিত্র কোরআনের স্পষ্ট বিধান অনুযায়ী, জাকাতের মাধ্যমে সামর্থ্যবান ব্যক্তিরা তাঁদের সম্পদের একটি নির্দিষ্ট অংশ অসহায়দের দান করেন, যা সম্পদকে পবিত্র ও বরকতময় করে।
১৭ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
২১ ঘণ্টা আগে
রাসুল (সা.) এই রাতের জন্য একটি বিশেষ দোয়া শিখিয়েছেন। দোয়াটি হলো, ‘আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, তুহিব্বুল আফওয়া, ফাফু আন্নি।’ অর্থ: ‘হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমাকে পছন্দ করেন, তাই আমাকে ক্ষমা করুন।’ (জামে তিরমিজি)
২ দিন আগে