
নামাজ ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ। কিবলামুখী হয়ে নামাজ আদায় করা এর অন্যতম ফরজ। পবিত্র কোরআনে আল্লাহতাআলা কিবলার দিকে মুখ করে নামাজ আদায়ের আদেশ দিয়েছেন।
তিনি বলেন, ‘হে মুমিনগণ, তোমরা মসজিদুল হারামের দিকে মুখ ফেরাও এবং তোমরা যেখানেই থাকো, ওই দিকে মুখ ফেরাও।’ (সুরা বাকারা: ১৪৪)
আমরা নতুন কোনো জায়গায় গেলে কিবলার দিক নিয়ে প্রায়ই সন্দেহ তৈরি হয়। অনেক সময় বুঝে ওঠা যায় না—কোন দিকে ফিরে নামাজ আদায় করতে হবে। এ ধরনের পরিস্থিতিতে ইসলামে স্পষ্ট দিকনির্দেশনা দেওয়া হয়েছে। এটি প্রমাণ করে যে ইসলাম এমন এক জীবনবিধান, যা মানুষের প্রতিটি সমস্যার সমাধান দেয়।
অনুসন্ধান ও ইজতিহাদ
আপনি যে জায়গায় গিয়েছেন, সেখানে যদি কিবলার দিক সম্পর্কে নিশ্চিত না হন, তবে আপনার প্রথম কর্তব্য হলো খোঁজখবর নেওয়া। যদি কিবলার দিক সম্পর্কে জানে এমন কাউকে খুঁজে না পান, তাহলে নিজের জ্ঞান ও অনুমান ব্যবহার করে কিবলা নির্ণয়ের চেষ্টা করতে হবে। এই ব্যক্তিগত গবেষণাকে ইসলামে ‘ইজতিহাদ’ বলা হয়। যেই দিকটিকে কিবলা মনে হবে, সেদিকে ফিরে নামাজ আদায় করতে হবে।
নামাজের মধ্যে কিবলা পরিবর্তন
যদি নামাজ আদায় করার সময় হঠাৎ করে কেউ এসে কিবলার সঠিক দিক সম্পর্কে জানায়, তবে কালক্ষেপণ না করে সঙ্গে সঙ্গে সেই দিকে ঘুরে যেতে হবে। এতে আপনার নামাজ বাতিল হবে না, বরং আপনার ইবাদত সঠিক ও পূর্ণাঙ্গ হবে।
ভুল কিবলায় নামাজ আদায়: বিধান কী?
এ বিষয়ে দুটি গুরুত্বপূর্ণ বিধান রয়েছে:
ইসলামি শরিয়তের এই বিধান থেকে বোঝা যায়, আল্লাহ মানুষের সদিচ্ছা ও প্রচেষ্টাকে মূল্যায়ন করেন। কিবলা নির্ণয়ের ক্ষেত্রে যদি আপনি আন্তরিকভাবে চেষ্টা করেন, তবে আল্লাহ আপনার ইবাদত কবুল করবেন।
সূত্র: ফাতওয়ায়ে শামি: ২ / ১১৫-১১৬; ফাতওয়ায়ে আলমগিরি: ১ / ৬৪; আল বাহরুর রায়েক: ২ / ২৮৭; ফাতওয়ায়ে মাহমুদিয়া: ৯ / ২৩৩

ভারতবর্ষ যখন ব্রিটিশ শাসনের জাঁতাকলে পিষ্ট এবং মুসলিম সমাজ যখন ধর্মীয় ও রাজনৈতিক সংকটে আচ্ছন্ন, ঠিক তখনই এক আলোকবর্তিকা হাতে আবির্ভূত হন মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি (রহ.)। তিনি ছিলেন একাধারে বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, বিজ্ঞ ফকিহ এবং আধ্যাত্মিক রাহবার।
২৫ মিনিট আগে
এক গভীর রাতে মহানবী (সা.) স্বপ্নে দেখলেন অভাবনীয় দৃশ্য—তিনি জান্নাতে প্রবেশ করেছেন। জান্নাত, যা সব সৌন্দর্যের আধার—যেখানে নদীর পাশে বয়ে চলেছে মধু আর দুধের নহর। এমন এক মনোমুগ্ধকর স্থানে নবীজি (সা.) প্রবেশ করে শুনতে পেলেন পবিত্র কোরআনের সুমধুর তিলাওয়াত। সেই সুমধুর সুর তাঁর হৃদয়কে আরও বিমোহিত করে তুলল।
১ ঘণ্টা আগে
ইতিকাফ অত্যন্ত ফজিলতপূর্ণ একটি ইবাদত। বিশেষ করে রমজানের শেষ দশকে আল্লাহর সান্নিধ্য লাভের জন্য মসজিদে অবস্থান করা নবীজি (সা.)-এর অন্যতম শ্রেষ্ঠ সুন্নাহ। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, ‘আমি ইবরাহিম ও ইসমাইলকে নির্দেশ দিলাম—তোমরা আমার ঘরকে তওয়াফকারী, ইতিকাফকারী ও রুকু-সিজদাকারীদের জন্য পবিত্র...
২ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
৬ ঘণ্টা আগে