জীবনকে সুশৃঙ্খল করতে এবং মহান আল্লাহর সন্তুষ্টি ও সান্নিধ্য পেতে পাঁচ ওয়াক্ত নামাজের কোনো বিকল্প নেই। একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
| নামাজ | ওয়াক্ত শুরু | ওয়াক্ত শেষ |
|---|---|---|
| তাহাজ্জুদ ও সেহরির শেষ সময় | -- | ০৫: ০৯ মিনিট |
| ফজর | ০৫: ১৪ মিনিট | ০৬: ২৯ মিনিট |
| জোহর | ১২: ১৩ মিনিট | ০৪: ১৭ মিনিট |
| আসর | ০৪: ১৮ মিনিট | ০৫: ৫৫ মিনিট |
| মাগরিব | ০৫: ৫৮ মিনিট | ০৭: ১০ মিনিট |
| এশা | ০৭: ১১ মিনিট | ০৫: ০৯ মিনিট |
ঢাকার সময়ের সাথে দেশের বিভিন্ন জেলার সময়ের কিছুটা পার্থক্য রয়েছে। ঢাকার সময়ের সাথে নিচের সময়গুলো যোগ বা বিয়োগ করে আপনার এলাকার সঠিক সময় জেনে নিন:
বিয়োগ করতে হবে
যোগ করতে হবে
নামাজ আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। এটি যেমন আমাদের দৈহিক পবিত্রতা নিশ্চিত করে, তেমনই আত্মাকে পরিশুদ্ধ করে। আজকের এই নামাজের সময়সূচি আমাদের মনে করিয়ে দেয়—জীবনের ব্যস্ততা যতই থাকুক না কেন, আল্লাহর জন্য সময় বের করা আমাদের প্রধান দায়িত্ব।
আসুন, নামাজের মাধ্যমে আমরা নিজেদেরকে তাঁর আরও কাছে নিয়ে যাই। জীবনে নিয়ে আসি ইমানের নুর।

বিশ্বজুড়ে প্রস্তুতি চলছে পবিত্র রমজান মাসের। চাঁদ দেখার ওপর ভিত্তি করে আগামী ১৮ বা ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এবারের রোজা। উত্তর গোলার্ধে এখন শীতকাল হওয়ায় এবার সেখানকার দেশগুলোতে রোজার সময় তুলনামূলক কম হবে। অন্যদিকে দক্ষিণ গোলার্ধের দেশগুলোতে গত বছরের তুলনায় রোজার সময় কিছুটা বাড়বে।
৪ ঘণ্টা আগে
সৌদি আরবের সুপ্রিম কোর্ট জানিয়েছে, রমজান ২০২৬ উপলক্ষে চাঁদ দেখার কার্যক্রম আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে। দেশটির আদালতের এক বিবৃতিতে সব মুসলিমকে মঙ্গলবার সন্ধ্যায় রমজানের চাঁদ দেখার চেষ্টা করার আহ্বান জানানো হয়েছে।
৫ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাস শুরুর প্রাক্কালে আজ সোমবার সকালে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে শাবান মাসের চাঁদের ছবি ধারণ করেছে আল খতম অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি সেন্টার জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৮টা ১৫ মিনিটে এই ছবি তোলা হয়।
৬ ঘণ্টা আগে
কোনো কঠিন কাজের সম্মুখীন হলে দিশেহারা না হয়ে আল্লাহ সাহায্য চান। জানুন কোরআন ও হাদিসে বর্ণিত কঠিন কাজ সহজ হওয়ার শক্তিশালী দোয়া ও আমলসমূহ।
৮ ঘণ্টা আগে