আল্লাহর ভয়ে কান্না করা অতি উঁচু পর্যায়ের একটি আমল। মহান আল্লাহ বান্দার এ আমল খুব পছন্দ করেন। মহানবী (সা.) বলেন, ‘আল্লাহর কাছে দুটি ফোঁটা এবং দুটি চিহ্ন থেকে বেশি প্রিয় আর কিছুই নেই। দুটি ফোঁটা হলো, আল্লাহর ভয়ে কান্নার অশ্রুফোঁটা এবং আল্লাহর পথে প্রবাহিত রক্তের ফোঁটা। আর দুটি চিহ্ন হলো, আল্লাহর পথে (আঘাতের) চিহ্ন এবং আল্লাহ নির্ধারিত কোনো ফরজ ইবাদত আদায়ের চিহ্ন।’ (তিরমিজি)
মহান আল্লাহর ভয়ে কাঁদার অনেক ফজিলত হাদিস শরিফে বর্ণিত হয়েছে। নবী (সা.) বলেন, ‘আল্লাহর ভয়ে যে ব্যক্তি কেঁদেছে, সে জাহান্নামে প্রবেশ করবে না, যতক্ষণ না (দোহনকৃত) দুধ বাঁটে ফিরে যাবে। (অর্থাৎ দুটোই অসম্ভব)। আর আল্লাহর রাস্তার ধুলো ও জাহান্নামের ধোঁয়া একত্র হবে না।’ (তিরমিজি)
অন্য হাদিসে বর্ণিত আছে, রাসুল (সা.) বলেন, ‘জাহান্নামের আগুন দুটি চোখকে স্পর্শ করবে না। আল্লাহ তাআলার ভয়ে যে চোখ কাঁদে এবং আল্লাহ তাআলার পথে যে চোখ (নিরাপত্তার জন্য) পাহারা দিয়ে বিনিদ্র রাত পার করে।’ (তিরমিজি)
আরেক হাদিসে এসেছে, মহানবী (সা.) বলেন, ‘যেদিন আল্লাহর (আরশের) ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ তাআলা সাত প্রকারের মানুষকে তাঁর ছায়ায় আশ্রয় দেবেন। (তাদের মধ্যে একজন হচ্ছে,) ...যে ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করে, ফলে তার চোখ থেকে অশ্রু ঝরে।’ (বুখারি)
মহানবী (সা.) আল্লাহর ভয়ে অধিক পরিমাণে কাঁদতেন। এক হাদিসে বর্ণিত হয়েছে, আব্দুল্লাহ ইবনে শিখখির (রা.) বলেন, ‘আমি একদিন রাসুলুল্লাহ (সা.)-এর কাছে উপস্থিত হয়ে দেখতে পেলাম, তিনি নামাজ আদায় করছেন। তাঁর বক্ষদেশ থেকে কান্নার এমন শব্দ বের হচ্ছে, যেমন চুলার ওপর রাখা পাত্র থেকে টগবগ শব্দ পাওয়া যায়।’ (শামায়েলে তিরমিজি)
লেখক: ইসলামবিষয়ক গবেষক

রাসুলুল্লাহ (সা.)-এর প্রতি ভালোবাসার দাবি মুখে করা সহজ, কিন্তু সেই ভালোবাসার প্রকৃত সত্যতা প্রকাশিত হয় আমলে ও জীবনযাত্রায়। নবীপ্রেম কেবল কোনো আনুষ্ঠানিকতা, আবেগ কিংবা মৌখিক আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না।
১৩ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১৮ ঘণ্টা আগে
ইসলামি ধারার লেখকদের জাতীয় সংগঠন বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের ২০২৬-২০২৮ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন লেখক ও সাংবাদিক আমিন ইকবাল, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নকীব মাহমুদ। এর আগে আমিন ইকবাল সংগঠনের সাধারণ সম্পাদক এবং নকীব মাহমুদ সাহিত্য...
১ দিন আগে
মক্কা নগরী থেকে মাত্র তিন মাইল দূরের এক ঐতিহাসিক উপত্যকা ‘আল-মুগাম্মাস’। ইতিহাসের পাতায় এই স্থানটি চিরস্মরণীয় হয়ে আছে। কারণ, এখানেই কাবা শরিফ ধ্বংসের উদ্দেশ্যে আসা আবরাহার হস্তীবাহিনী তাদের চূড়ান্ত ঘাঁটি গেড়ে ছিল। আর এখানেই ঘটেছিল অলৌকিক সেই ঘটনা—অসীম শক্তিশালী হাতি ‘মাহমুদ’ কাবাগৃহের দিকে...
১ দিন আগে