আতিথেয়তা শুধু একটি সামাজিক প্রথা নয়; বরং ইসলামে এটি ইমানের একটি গুরুত্বপূর্ণ অংশ। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন ছিল দানশীলতা ও উদারতার এক অনন্য দৃষ্টান্ত। হাদিসে এসেছে, ‘রাসুল (সা.) সব মানুষের চেয়ে বেশি দানশীল ছিলেন। রমজান মাসে তাঁর দানের হাত আরও প্রসারিত হতো।’ (সহিহ্ বুখারি)
মহানবী (সা.)-এর স্ত্রী হজরত খাদিজা (রা.) তাঁর গুণাবলি বর্ণনা করতে গিয়ে বলেছিলেন, ‘আপনি তো আত্মীয়স্বজনের সঙ্গে সদ্ব্যবহার করেন, অসহায়-দুর্বলের দায়িত্ব বহন করেন, নিঃস্বকে সাহায্য করেন, অতিথির সমাদর করেন এবং দুর্দশাগ্রস্তকে সাহায্য করেন।’ (সহিহ্ বুখারি)। এ উক্তি থেকে বোঝা যায়, আতিথেয়তা ছিল তাঁর চরিত্রের একটি অবিচ্ছেদ্য অংশ।
ইসলামে আতিথেয়তার গুরুত্ব এতটাই বেশি যে, রাসুল (সা.) এটিকে আল্লাহ ও পরকালের প্রতি ইমানের সঙ্গে সংযুক্ত করেছেন। তিনি বলেন, ‘আল্লাহ ও পরকালের প্রতি যে ইমান রাখে, সে যেন অতিথির সমাদর করে।’ (সহিহ্ বুখারি)।
আতিথেয়তা শুধু সচ্ছলদের জন্য নয়, বরং প্রত্যেকের সাধ্য অনুযায়ী করা উচিত। মেহমানকে সম্মান জানানো এবং তাদের আরামের ব্যবস্থা করা মেজবানের নৈতিক দায়িত্ব। হাদিসে এসেছে, ‘রাতে আসা অতিথির আপ্যায়ন করা প্রত্যেক মুসলমানের ওপর আবশ্যক। আর যদি তার কাছে অতিথি ভোর পর্যন্ত থাকে, তবে সে সময়ের আপ্যায়নও মেজবানের ওপর অতিথির পাওনাস্বরূপ। এখন চাইলে সে এই পাওনা শোধও করতে পারে, আবার ইচ্ছা করলে তা ছেড়েও দিতে পারে।’ (আল-আদাবুল মুফরাদ)
পবিত্র কোরআনে হজরত ইবরাহিম (আ.)-এর আতিথেয়তার ঘটনা বর্ণিত হয়েছে, যেখানে তিনি আগত অতিথিদের জন্য অবিলম্বে একটি ভুনা করা বাছুর নিয়ে এসেছিলেন। এটি আমাদের শিক্ষা দেয় যে, অতিথির জন্য উত্তম খাবারের ব্যবস্থা করা উত্তম। আতিথেয়তা মুসলিম সমাজে ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ এবং সম্মানবোধের জন্ম দেয়, যা একটি সুস্থ সমাজ গঠনে অপরিহার্য।

পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ‘হে ইমানদাররা, তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের আগের লোকদের প্রতি ফরজ করা হয়েছিল, যাতে তোমরা মুত্তাকি হতে পারো।’ (সুরা বাকারা: ১৮৩)। মুত্তাকি হওয়ার এই মহৎ যাত্রায় সিয়াম ও কিয়ামের পাশাপাশি মানবসেবা একটি অবিচ্ছেদ্য অংশ।
৫ ঘণ্টা আগে
ইসলামি জ্ঞানের মহাসমুদ্রে যারা চিরভাস্বর নক্ষত্রের মতো দিক-নির্দেশনা দিয়ে গেছেন, মুফতি মুহাম্মদ শফি (রহ.) তাঁদের মধ্যে অন্যতম। বিংশ শতাব্দীতে উপমহাদেশের মুসলিম সমাজ যখন রাজনৈতিক ও সামাজিক সংকটে নিমজ্জিত, তখন তিনি জ্ঞানের আলো নিয়ে হাজির হয়েছিলেন। তিনি ছিলেন একাধারে বিশ্ববিখ্যাত তাফসির...
৬ ঘণ্টা আগে
মদিনার হাটবার। সবাই ব্যস্ত কেনাকাটায়। বাজারে মানুষ আর মানুষ। বিক্রেতারা বসেছেন সারি বেঁধে। ক্রেতা হাঁটছেন, দেখছেন, পছন্দ হলে কিনছেন। পছন্দ না হলে চলে যাচ্ছেন। এ সবের মাঝে এক খাদ্য বিক্রেতা তাঁর পণ্যের পসরা নিয়ে বসেছেন। তাঁর সামনে সাজানো শস্যের স্তূপ—ওপরের অংশ মসৃণ আর ঝকঝকে।
৬ ঘণ্টা আগে
রমজানের রোজা রাখা প্রতিটি সুস্থ, প্রাপ্তবয়স্ক মুসলমানের ওপর ফরজ। কোনো শরয়ি কারণ ছাড়া রোজা ভঙ্গ করা কবিরা গুনাহ। তবে ইসলাম একটি সহজ ও মানবিক জীবনবিধান। তাই বিশেষ কিছু অবস্থায় শরীয়ত রোজা না রাখার বা ভেঙে ফেলার অনুমতি দিয়েছে।
৭ ঘণ্টা আগে