নামাজ ইসলামের গুরুত্বপূর্ণ এক রুকন বা ফরজ বিধান। পুরুষের জন্য দৈনিক পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ মসজিদে গিয়ে জামাতের সঙ্গে আদায় করা সুন্নতে মুআক্কাদা। তবে কোনো কোনো ইসলামবিষয়ক গবেষক ওয়াজিবও বলেছেন।
জামাতে নামাজ আদায়ের ফজিলত: আবদুল্লাহ ইবনে উমর (রা.) থেকে বর্ণিত, আল্লাহর রাসুল (সা.) বলেছেন, ‘জামাতে নামাজের ফজিলত একাকী আদায়কৃত নামাজ অপেক্ষা সাতাশ গুণ বেশি।’ (সহিহ্ বুখারি: ৬৪৫)
অলসতা আর অবহেলায় জামাত তরককারীর প্রতি নবী (সা.) এতটাই ক্ষুব্ধ যে, তিনি তাদের ঘরবাড়ি পর্যন্ত জ্বালিয়ে দিতে চেয়েছিলেন।
তবে এসব কঠোরতা ফরজ নামাজের ক্ষেত্রে। ফরজ ব্যতীত অন্যান্য নফল নামাজ নিজ ঘরে পড়াই উত্তম—যদি ঘরে নামাজ পড়ার পরিবেশ থাকে।
ঘরে নফল নামাজ পড়ার প্রতি উৎসাহ প্রদান: হজরত জায়েদ ইবনে সাবিত (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেন, ‘ফরজ ব্যতীত তোমাদের বাড়িতে আদায়কৃত নামাজ সর্বোৎকৃষ্ট।’ (জামে তিরমিজি: ৪৫০)
ঘরে নফল নামাজ আদায়ের তাগিদ: হজরত ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেন, ‘তোমাদের বাড়িতেও নামাজ আদায় কর, তাঁকে কবরস্থানে পরিণত কর না।’ (জামে তিরমিজি: ৪৫১)
ঘরে নামাজ পড়ার উদ্দেশ্য এটা হতে পারে যে, নিজ আবাসস্থলও যেন আল্লাহর স্মরণ থেকে বঞ্চিত না হয়। এবং শয়তানের প্রভাবমুক্ত থাকে।

রমজান মাসে মুসলমানরা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত পানাহার থেকে বিরত থাকেন। এই সংযম ইসলামের অন্যতম মূল স্তম্ভ। কিন্তু রোজার প্রকৃত উদ্দেশ্য কি কেবল পানাহার থেকে বিরত থাকা? না, রোজার আসল সৌন্দর্য লুকিয়ে আছে অন্তরের পরিশুদ্ধিতে। দেহের রোজার মূল ভিত্তি অন্তরের রোজায়। যে কোনো ইবাদতেই অন্তরের স্থান সবার আগে।
৬ ঘণ্টা আগে
মদিনার পবিত্র মসজিদে নবীজি (সা.) সাহাবিদের নিয়ে বসে আছেন। তাঁদের কথোপকথন আর আল্লাহর জিকিরে বাতাস মুখরিত। এমন সময় একজন অপরিচিত ব্যক্তি সেখানে এলেন। তাঁর চেহারা দেখে মনে হয় না তিনি এই এলাকার কেউ। তিনি সোজা নবীজি (সা.)-এর সামনে এসে বসলেন।
৭ ঘণ্টা আগে
ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে রোজা অন্যতম। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও স্ত্রী সহবাস থেকে বিরত থাকাই হলো রোজা। তবে রোজা অবস্থায় অনিচ্ছাকৃত বা অসতর্কতাবশত বীর্যপাত হলে রোজার কী বিধান, তা নিয়ে অনেকের মনে প্রশ্ন জাগে।
৮ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১৩ ঘণ্টা আগে