Ajker Patrika

মানসিক চাপ ও হতাশা দূর করতে ইসলামের ৫ নির্দেশনা

ইসলাম ডেস্ক
মানসিক চাপ ও হতাশা দূর করতে ইসলামের ৫ নির্দেশনা

আধুনিক জীবনের ব্যস্ততা, অর্থ উপার্জনের প্রতিযোগিতা এবং অনিশ্চিত ভবিষ্যৎ মানুষকে প্রতিনিয়ত মানসিক চাপ ও হতাশার দিকে ঠেলে দিচ্ছে। এই মনস্তাত্ত্বিক সংকট থেকে মুক্তির জন্য ইসলাম আমাদের সর্বজনীন ও টেকসই জীবনধারা প্রদান করেছে।

১. জিকিরে অন্তরের প্রশান্তি: জিকির মানসিক উৎকণ্ঠা কমানোর মহৌষধ। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ‘জেনে রাখো, আল্লাহর জিকির দ্বারাই অন্তরসমূহ শান্তি পায়।’ (সুরা রাদ: ২৮)

২. নামাজ ও ধৈর্যের আশ্রয়: নিঃসঙ্গতা ও হতাশা দূর করতে নামাজের বিকল্প নেই। আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনগণ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো।’ (সুরা বাকারা: ১৫৩)। বিশেষ করে রাতের শেষভাবে তাহাজ্জুদ আদায় আত্মিক শক্তি বহুগুণ বাড়িয়ে দেয়।

৩. নিয়মিত ইস্তিগফার: প্রতিনিয়ত ইস্তিগফার পাঠ পাপমোচনের পাশাপাশি দুশ্চিন্তা লাঘব করে। হাদিসে এসেছে, নিয়মিত ইস্তিগফারকারীকে আল্লাহ সব সংকট থেকে মুক্তি, দুশ্চিন্তা থেকে প্রশান্তি এবং ধারণাতীত উৎস থেকে রিজিক দান করেন। (সুনানে আবু দাউদ: ১৫১৮)

৪. তাওয়াক্কুল ও সবর: যেকোনো পরিস্থিতিতে আল্লাহর ওপর ভরসা রাখা ও ধৈর্য ধারণ করার মাধ্যমে মন হালকা হয়। কোরআনের প্রতিশ্রুতি, ‘নিশ্চয়ই কষ্টের সঙ্গেই স্বস্তি রয়েছে।’ (সুরা ইনশিরাহ: ৫-৬)

৫. সৃষ্টির সেবা ও দান-সদকা: নিঃস্বার্থভাবে মানুষের উপকার করা এবং গোপনে দান-খয়রাত করা হৃদয়ে অন্য রকম প্রশান্তি এনে দেয়। অন্যের মুখে হাসি ফোটালে নিজের মানসিক চাপ ও বিষাদ অনেকটাই কেটে যায়।

কোরআন ও সুন্নাহর নির্দেশিত এই আমলগুলো দৈনন্দিন জীবনে চর্চা করলে মানসিক চাপ কাটিয়ে আত্মিক প্রশান্তি লাভ করা সম্ভব।

লেখক: শিক্ষার্থী, আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত