কাকরাইল মারকাজের প্রবীণ মুরব্বি ডাক্তার সাইফুদ্দিনের ইন্তেকাল

তাবলিগ জামাতের প্রবীণ মুরব্বি, কাকরাইল মারকাজের প্রায় অর্ধশত বছরের মুকিম এবং দেশি তাশকিলাহ জিম্মাদার ডাক্তার সাইফুদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাবলিগ জামাত বাংলাদেশের (শুরায়ি নেজাম) মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার দিবাগত রাত ২টা ৫০ মিনিটে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জের চরপাড়ায় অবস্থিত ‘মাদ্রাসা কাসিমুল উলুম লাওহে মাহফুজে’ তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
দীর্ঘ প্রায় পাঁচ দশক ধরে কাকরাইল মারকাজে মুকিম হিসেবে অবস্থান করে তিনি বহুমুখী দ্বীনি খেদমত আঞ্জাম দিয়েছেন। এ ছাড়া তিনি তাবলিগ জামাতের দেশি তাশকিলাহ জিম্মাদারের দায়িত্বও নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। তাঁর ইন্তেকালে তাবলিগ জামাতের সাথি, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের জানাজা আজ বাদ জোহর ওই মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।









