গুনাহ বা পাপ মানুষের অন্তরে আল্লাহর ইবাদতের প্রতি অনীহা তৈরি করে। গুনাহের ফলে নেককাজের প্রতি আকর্ষণ হারিয়ে যায় এবং হৃদয়ে একপ্রকার জড়তা তৈরি হয়। তাই সব রকমের পাপ থেকে বেঁচে থাকা আবশ্যক। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘তোমরা প্রকাশ্য ও গোপন সকল গুনাহ ছেড়ে দাও। যারা গুনাহ করে, শিগগিরই তাদের কৃত গুনাহের কারণে শাস্তি দেওয়া হবে।’ (সুরা আনআম: ১২০)
গুনাহ থেকে নিজেকে রক্ষা করতে এবং ইমানি শক্তি বাড়াতে নিচের ১০টি কৌশল মেনে চলা অত্যন্ত জরুরি:
গুনাহের সুযোগ পেলেও তা না করার সংকল্প করুন। গুনাহের সাময়িক আনন্দ ক্ষণস্থায়ী, কিন্তু এর অনুতাপ ও ক্ষতি দীর্ঘস্থায়ী। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, কোনো ব্যক্তি গুনাহের সংকল্প করেও যদি তা বর্জন করে, আল্লাহ তার জন্য একটি পূর্ণ নেকি লিখে দেন।
অজু শুধু পবিত্রতার মাধ্যম নয়, এটি গুনাহের বিরুদ্ধে একটি ঢাল। অজু অবস্থায় থাকলে মনে কুচিন্তা কম আসে বলে আলেম ও বুজুর্গরা মত দিয়ে থাকেন।
ইস্তিগফার মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। প্রতিদিন কমপক্ষে ১০০ বার ‘আস্তাগফিরুল্লাহ’ পড়ার নিয়ম করুন। ইরশাদ হয়েছে, ‘আল্লাহ এমন নন যে তারা ক্ষমা প্রার্থনা করবে অথচ তিনি তাদের শাস্তি দেবেন।’ (সুরা আনফাল: ৩৩)
মানুষের ওপর পরিবেশের প্রভাব অপরিসীম। গুনাহের আড্ডা বা স্থান ত্যাগ করে নেক মজলিশে যাওয়ার অভ্যাস করুন। বাসার পরিবেশকে তিলাওয়াত ও জিকিরের পরিবেশে রূপান্তর করুন।
যেকোনো কাজ (যেমন মোবাইল চালানো বা ঘর থেকে বের হওয়া) বিসমিল্লাহ বলে শুরু করলে শয়তান দূরে থাকে। বিসমিল্লাহ বলার অভ্যাস আপনাকে মনে করিয়ে দেবে যে এই কাজটিতে আল্লাহর সন্তুষ্টি আছে কি না।
রাস্তাঘাটে বা কাজের ফাঁকে মনে মনে আল্লাহর কথা স্মরণ করুন। অন্তরে জিকিরের আলো থাকলে নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ কমে যায়।
অবসর সময় শয়তানের কারখানা। নিজেকে সর্বদা কোনো না কোনো বৈধ কাজে ব্যস্ত রাখুন। শায়খুল ইসলাম মুফতি তাকি উসমানি বলেন, ‘কাজের ভেতরে কাজ ঢুকিয়ে দাও’, যাতে গুনাহের চিন্তার সুযোগ না থাকে।
‘নামাজ মানুষকে অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে।’ (সুরা আনকাবুত: ৪৫)। বিশেষ করে ফজরের নামাজের গুরুত্ব দিন। ফজরের সফল শুরু মানে সারা দিনের জন্য শয়তানের গিঁট থেকে মুক্তি।
সব সময় এই অনুভূতি অন্তরে জাগ্রত রাখুন যে ‘আল্লাহ আমাকে দেখছেন।’ নির্জনে গুনাহের চিন্তা এলে ভাবুন, ‘আল্লাহ তো আমার সঙ্গে আছেন।’ এই সচেতনতাই হলো তাকওয়া।
যাদের দেখলে আল্লাহর কথা মনে পড়ে, তাদের মজলিশে বসুন। নেককার মানুষের সান্নিধ্য লোহাকে সোনা করার মতো আপনার জীবনকে বদলে দেবে।

একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
৩ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১ দিন আগে
ঈদুল আজহার ফজিলতপূর্ণ আমল কোরবানি। কোরবানির সুবাস এখনো আমাদের আশপাশে ছড়িয়ে আছে। অনেকের হাঁড়িতে এখনো ঘ্রাণ ছড়াচ্ছে কোরবানির মাংস। ত্যাগ ও উৎসবের আমেজে এক বছর পর আবার ফিরে আসবে কোরবানি। কিন্তু কোরবানি আমাদের সমাজে যে শিক্ষা ছড়িয়ে দেওয়ার জন্য এসেছিল, তা আমরা কতটা অর্জন করতে পেরেছি?
২ দিন আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
২ দিন আগে