সংকল্প আর দৃঢ়তার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সৌদি আরবের সত্তরোর্ধ্ব বৃদ্ধা হামদাহ বিনতে আহমাদ সাআদ আল-গামদি। দীর্ঘ দুই দশক ধরে নিরলস পরিশ্রমের পর ৭০ বছর বয়সে তিনি পবিত্র কোরআনের সম্পূর্ণ ৩০ পারা মুখস্থ করার বিরল সম্মান অর্জন করেছেন।
স্থানীয় সংবাদমাধ্যম সাবক জানায়, সৌদি আরবের কোরআন শিক্ষা সংস্থা তারতিলের আল-বাহা শাখার নিয়মিত শিক্ষার্থী হামদাহ আল-গামদি। তিনি হিফজুল কোরআনের সবক শুরু করেছিলেন বেশ কয়েকজন দক্ষ শিক্ষিকার তত্ত্বাবধানে।
শিক্ষিকারা জানান, শারীরিক দুর্বলতা ও বার্ধক্য সত্ত্বেও এই কোরআনের হাফেজা ছিলেন অধ্যবসায়ের এক মূর্ত প্রতীক। তিনি নিয়মিত ক্লাসে আসতেন এবং তাঁর মধ্যে কোরআন মুখস্থ করার এক অসাধারণ স্পৃহা ছিল।
তাঁরা আরও বলেন, ‘শারীরিক প্রতিকূলতাকে জয় করে তিনি যে আগ্রহ ও উদ্দীপনা নিয়ে উপস্থিত হতেন, তা আমাদের জন্য এক গভীর অনুপ্রেরণা। এটি প্রমাণ করে, দৃঢ় সংকল্প থাকলে বয়স কোনো বাধা নয়।’
এই উপলক্ষে হামদাহ আল-গামদির শিক্ষাপ্রতিষ্ঠান একটি অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে তাঁর নিকটাত্মীয়, শিক্ষক ও অনন্য শিক্ষার্থী তাঁকে অভিনন্দন জানান। এক আবেগঘন মুহূর্তে সবাই দোয়া করেন, আল্লাহ যেন তাঁর এই প্রচেষ্টাকে দুনিয়া ও আখিরাতের আলো এবং মুক্তির কারণ করে দেন।
অনুষ্ঠানে তারতিলের পরিচালনা পর্ষদের প্রধান অধ্যাপক আলী আস-সুরু এই অর্জনের জন্য হামদাহ আল-গামদি এবং তাঁর পরিবারকে অভিনন্দন জানিয়েছেন।
অধ্যাপক আলী আস-সুরু বলেন, এই অসামান্য প্রচেষ্টার প্রতি যথাযথ সম্মান জানাতে শিগগির বড় আকারে একটি আনুষ্ঠানিক সংবর্ধনার মাধ্যমে এই হাফেজাকে সম্মানিত করা হবে, যেন আগামী প্রজন্মও এর মাধ্যমে কোরআন হিফজের প্রতি উৎসাহিত হয়।

বিবৃতিতে বিশেষভাবে টানা ৩০ দিন ধরে মসজিদুল আকসার গেটগুলো মুসল্লিদের জন্য বন্ধ রাখার নিন্দা জানানো হয়। মন্ত্রীরা পুনর্ব্যক্ত করেন যে, ১৪৪ একর আয়তনের পুরো মসজিদুল আকসা প্রাঙ্গণটি শুধু মুসলমানদের ইবাদতের জায়গা। তাঁরা স্পষ্ট করে বলেন, জর্ডানের আওকাফ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ‘জেরুজালেম আওকাফ ও আল...
৪ ঘণ্টা আগে
হেরা গুহায় যখন প্রথম ওহি ‘ইকরা’ নাজিল হলো, তখন ভয়ে প্রকম্পিত নবীজিকে পরম মমতায় জড়িয়ে ধরে অভয় দিয়েছিলেন এই মহীয়সী নারী। নবুওয়াতের সেই কঠিন শুরুর দিনগুলোতে তিনি ছিলেন নবীজির ছায়ার মতো সঙ্গী। তিনিই প্রথম ব্যক্তি যিনি নবীজির নবুওয়াতের ওপর ইমান এনেছিলেন এবং ইসলামের প্রথম নারী হিসেবে নিজেকে সঁপে দিয়েছিলেন
৫ ঘণ্টা আগে
২০২৬ সালের পবিত্র হজের আন্তর্জাতিক ফ্লাইট কার্যক্রম আগামী ১৮ এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছে সৌদি আরব। এ ক্ষেত্রে হজ এজেন্সি ও এয়ারলাইনসগুলোকে সৌদি সরকারের নির্দেশনা, হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৬-এর নির্দেশনা অনুসরণ করতে হবে।
৬ ঘণ্টা আগে
ইসলামে জিহ্বার হেফাজত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বল্পভাষী হওয়া যেমন চারিত্রিক বৈশিষ্ট্য, তেমন পরকালীন মুক্তির অন্যতম মাধ্যম। অনিয়ন্ত্রিত ও লাগামহীন কথাবার্তা অনেক সময় ঝগড়া-বিবাদ এবং সামাজিক অশান্তির মূল কারণ হয়ে দাঁড়ায়।
১৩ ঘণ্টা আগে