পবিত্র কোরআনে আল্লাহ তাআলা রাসুল (সা.)-কে উদ্দেশ্য করে বলেন, ‘নিশ্চয়ই আপনি সুমহান চরিত্রের ওপর প্রতিষ্ঠিত।’ (সুরা কলম: ৪)। অন্য আয়াতে রাসুল (সা.)-এর আদর্শই সবার জন্য অনুকরণীয় আদর্শ অভিহিত করে বলেন, ‘আল্লাহর রাসুলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ।’ (সুরা আহজাব: ২১)
অর্থাৎ, মানুষের জীবনের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক সব বিষয়ে মহান আল্লাহর নির্দেশনা কী, রাসুল (সা.) নিজের জীবনে প্রতিষ্ঠিত করার মাধ্যমে বিশ্ববাসীকে তা দেখিয়ে দিয়েছেন। মানুষ কীভাবে আল্লাহর ইবাদত করবে এবং পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, প্রতিবেশী, সহকর্মী ও বন্ধুদের সঙ্গে তার নৈতিক আচরণ কেমন হবে, তা স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে আসা অহির ভিত্তিতে একটি ন্যায়পূর্ণ ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্বের মানুষের সামনে এক উন্নত সমাজব্যবস্থার রূপরেখা তুলে ধরেছেন।
একটি সুসংহত বাহিনীর মাধ্যমে পৃথিবীতে অরাজকতা সৃষ্টিকারী অত্যাচারী গোষ্ঠীগুলোকে দমন করার বুদ্ধিবৃত্তিক ও শান্তিপূর্ণ নীতিমালা প্রণয়ন করেছেন। জীবনের হাজারো দুঃখ-যাতনা, বাধা-প্রতিবন্ধকতা ও জুলুম-নির্যাতন জয় করে কীভাবে সত্যকে প্রতিষ্ঠিত করতে হয়, সত্যের ওপর অবিচল থাকতে হয়—নিজের ৬৩ বছরের সংগ্রামী জীবনে তা হাতে-কলমে শিখিয়ে গেছেন। তাই তো পবিত্র কোরআনে তাঁকে বলা হয়েছে ‘গোটা বিশ্ববাসীর জন্য রহমত।’ (সুরা আম্বিয়া: ১০৭)
তাই মানুষ তাঁর জীবনের সব ক্ষেত্রে শুদ্ধতা ও নৈতিকতা অনুশীলন করতে চাইলে, নিজেকে মহান আল্লাহর নির্দেশনা অনুসারে সাজাতে চাইলে রাসুল (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করার বিকল্প নেই। এখানেই মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সিরাত তথা জীবনবৃত্তান্ত চর্চা করার গুরুত্ব ও প্রয়োজনীয়তা স্পষ্ট হয়ে ওঠে।
মুসলমানদের জন্য আরেকটি দৃষ্টিকোণ থেকেও রাসুলুল্লাহ (সা.)-এর জীবনীচর্চা গুরুত্বপূর্ণ। তা হচ্ছে, মহানবী (সা.)-এর প্রতি ভালোবাসা ছাড়া ইমান পরিপূর্ণতা পায় না। (সহিহ্ বুখারি ও সহিহ্ মুসলিম)। যদি কেউ রাসুলের জীবনবৃত্তান্ত না পড়ে, তাহলে তার অন্তরে তাঁর প্রতি প্রকৃত ভালোবাসা আসবে কীভাবে? ফলে পৃথিবীর অসংখ্য ভাষায় তাঁর জীবনীগ্রন্থ রচিত হয়েছে। অসংখ্য মানুষ তাঁর জীবনীচর্চার মাধ্যমে নিজের জীবনের আলো ফিরিয়ে আনছে। আমরা যদি জীবন আলোকিত করতে চাই—সিরাতুন্নবী (সা.) চর্চার বিকল্প নেই।

২০১৪ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষা বোর্ডের অধীনে বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে প্রায় এক হাজার শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা ইসলামি শিক্ষার পাশাপাশি জাতীয় শিক্ষাক্রম অনুযায়ী পাঠ গ্রহণ করছে। তাদের সম্পূর্ণ সিলেবাস প্রণয়ন করেছে ইতমিনান বোর্ড বাংলাদেশ।
২৩ মিনিট আগে
ইসলাম ধর্মের অন্যতম মৌলিক ভিত্তি হলো নামাজ। প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে প্রতিটি মুসলিম নারী ও পুরুষের ওপর দৈনন্দিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ বা অবশ্যপালনীয়। কোনো ব্যক্তির ওপর নামাজ ফরজ হওয়ার জন্য প্রধানত তিনটি শর্ত একসঙ্গে পূর্ণ হতে হয়।
১১ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১৫ ঘণ্টা আগে
কওমি মাদ্রাসা নিয়ে অভিযোগ গ্রহণ, তথ্য-উপাত্ত সংগ্রহ, ফ্যাক্ট-চেক এবং তদারকি কার্যক্রম জোরদারের লক্ষ্যে একটি কেন্দ্রীয় ‘কওমি মাদ্রাসা পর্যবেক্ষণ সেল’ গঠন এবং অভিযোগ গ্রহণের জন্য বিশেষ হটলাইন চালুর সিদ্ধান্ত নিয়েছে ‘আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ’।
১ দিন আগে