‘(হে নবী) আল্লাহর রহমতেই আপনি তাদের প্রতি কোমল হয়েছেন। আপনি যদি রূঢ় ও কঠোর হতেন, তাহলে তারা আপনার কাছ থেকে সরে যেত।’ (সুরা আলে ইমরান: ১৫৯)
মানুষের স্বভাবজাত দুইটি বৈশিষ্ট্য হলো কোমলতা ও কঠোরতা। তবে মানবিক সম্পর্ক, সামাজিক সংহতি, এমনকি আল্লাহর সঙ্গে যোগাযোগেও প্রয়োজন হয় হৃদয়ের কোমলতা ও নম্রতার। কারণ সম্পর্ক গড়ে উঠে ভালোবাসা, সহানুভূতি ও মানবিক আচরণের মধ্যে দিয়ে। আর রূঢ় ও কঠোরতায় সম্পর্কের বিনাশ ঘটে।
কোরআনের আলোকে আমরা জানতে পারি, কোমলতা নবীজি (সা.)-এর অন্যতম মহৎ গুণ, যা আল্লাহ তাআলার এক বিশেষ রহমতের বহিঃপ্রকাশ। রাসুলুল্লাহ (সা.) ছিলেন সমগ্র মানবতার জন্য রহমতস্বরূপ। তাঁর সহনশীল আচরণ, কোমল ভাষা ও সদয় ব্যবহারই মানুষকে তাঁর দিকে আকৃষ্ট করত।
কোমলতার প্রয়োজনীয়তা
কোমলতা এমন এক গুণ, যার মাধ্যমে মানুষের মাঝে সহানুভূতি, পরার্থপরতা এবং ক্ষমাশীলতা জন্ম নেয়। কারণ মানুষের ভেতরে স্বভাবতই অহংকার, জুলুম ও কঠোরতার প্রবণতা বিদ্যমান থাকে। তাই ইসলামে এই গুণ অর্জনের ব্যাপারে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে।
রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যে ব্যক্তি কোমলতা থেকে বঞ্চিত, সে সকল কল্যাণ থেকেই বঞ্চিত।’ (সুনানে আবু দাউদ: ৪৮০৯)
অন্য হাদিসে এসেছে, ‘নম্রতা যেই বস্তুর মাঝে থাকে, সেটিকে সৌন্দর্যময় করে তোলে। আর তা উঠিয়ে নেওয়া হলে জিনিসটি ত্রুটিপূর্ণ হয়ে যায়।’ (সহিহ্ মুসলিম: ৬৪১৬)
নবীজি (সা.)-এর জীবনে কোমলতা
রাসুলুল্লাহ (সা.)-এর জীবনের প্রতিটি অধ্যায়েই কোমলতার নিদর্শন পাওয়া যায়। হজরত আনাস (রা.) বর্ণনা করেন, একবার এক বেদুইন ব্যক্তি মসজিদে নববীতে প্রস্রাব শুরু করলে সাহাবায়ে কেরাম তাঁকে বাধা দিতে উদ্যত হন। কিন্তু রাসুল (সা.) তাদের থামিয়ে দেন এবং বলেন—‘তাকে শেষ করতে দাও, এরপর সেখানে পানি ঢেলে দাও।’ (সহিহ্ বুখারি: ৬০২৫)
এই ঘটনা প্রমাণ করে, রাসুল (সা.) কেবল কথা ও আচরণেই নয়, পরিস্থিতি বিবেচনায়ও ছিলেন পরম সহনশীল ও কোমল হৃদয়ের অধিকারী।
সমাজে কোমলতার প্রভাব
কঠোরতা মানুষকে বিমুখ করে, সম্পর্ক ছিন্ন করে এবং বিদ্বেষ ও বিরোধ সৃষ্টি করে। পক্ষান্তরে নম্রতা, ভদ্রতা ও কোমলতা মানুষকে একত্র করে, হৃদয়ের দূরত্ব কমায় এবং ভালোবাসা ও সৌহার্দ্য সৃষ্টি করে। একজন কোমল হৃদয়ের মানুষ নিজের জন্য যেমন কল্যাণ বয়ে আনে, তেমনি সমাজকেও শান্তির পথে পরিচালিত করে।
আধুনিক জীবনের চিত্র
আজকের সমাজে কোমলতা ও নম্রতার স্থানে রূঢ় ও অহংকার স্থান গেড়ে বসেছে। এর ফলে সামাজিক সম্পর্কে টানাপোড়েন, পারিবারিক জীবনে অস্থিরতা এবং সাধারণ মানুষের মধ্যেও বিরূপতা বৃদ্ধি পাচ্ছে। হৃদয়ের কঠোরতা আমাদের আচরণে প্রতিফলিত হচ্ছে।
এই পরিস্থিতিতে আমাদের কর্তব্য—
মোটকথা, বিনয় ও কোমলতা শুধু চারিত্রিক সৌন্দর্যের নিদর্শন নয়; বরং তা ইহকাল ও পরকালের সফলতার পাথেয় এই গুণগুলো মানুষকে শ্রদ্ধার পাত্র করে তোলে, সমাজে তার গ্রহণযোগ্যতা বাড়ায় এবং আত্মিক প্রশান্তি এনে দেয়। তাই আসুন, আমরা নিজেদের মধ্যে নম্রতা ও কোমলতা সৃষ্টি করি। অহংকার, রূঢ় ও তাচ্ছিল্য থেকে বেঁচে থাকি। এতে আমাদের ব্যক্তি জীবন যেমন হবে সুন্দর ও সফল, তেমনি গড়ে উঠবে শান্তিময় একটি দেশ ও সমাজ।
লেখক: মুফতি আহমাদুল্লাহ মাসউদ, শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক

দেশের কওমি মাদ্রাসাগুলোতে শিক্ষার্থীদের শারীরিক শাস্তি সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে দেশের কওমি মাদ্রাসাগুলোর সর্বোচ্চ সংস্থা ‘আল-হাইআতুল উলয়া লিল-জামি ‘আতিল কওমিয়া বাংলাদেশ’। একই সঙ্গে প্রতিটি মাদ্রাসায় অবিলম্বে ‘ছাত্রছাত্রী সুরক্ষা কমিটি’ গঠন ও তা সক্রিয় করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
৭ ঘণ্টা আগে
মানবসমাজ যুগে যুগে একজন যোগ্য নেতা ও নিখুঁত চরিত্রের সন্ধান করেছে, যাঁর দেখানো পথে ব্যক্তি ও সমাজের মুক্তি মিলবে। ইতিহাসে বহু দার্শনিক, রাজা ও ধর্মপ্রচারক এসেছেন; কিন্তু তাঁদের জীবন কি সর্বযুগের মানুষের জন্য পূর্ণাঙ্গ আদর্শ হতে পেরেছে? এই প্রশ্নের বস্তুনিষ্ঠ উত্তর দিয়েছেন ভারতের বিখ্যাত ইতিহাসবিদ...
২০ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১ দিন আগে
বাবার মৃত্যুর পর পরিবারের জ্যেষ্ঠ সন্তানের কাঁধে এসে পড়ে পুরো সংসারের ভার। নিজের নতুন সংসার, স্ত্রী-সন্তানের চাহিদা থাকার পরও তাঁকে গ্রহণ করতে হয় বৃদ্ধ মা ও ছোট ভাই-বোনদের পড়াশোনা ও চিকিৎসার দায়িত্ব। নিজের সুখ-আহ্লাদ বিসর্জন দিয়ে তিনি হয়ে ওঠেন পুরো পরিবারের আশ্রয়স্থল।
২ দিন আগে