নরডিক অঞ্চলের দেশ নরওয়েতে বর্তমানে খ্রিষ্টধর্মের পর ইসলামই দ্বিতীয় বৃহত্তম ধর্ম, যা দেশটির সামগ্রিক সংস্কৃতির সঙ্গে ধীরে ধীরে একীভূত হয়ে উঠছে।
নিশীথ সূর্যের দেশ নরওয়েতে ইসলামের আগমন কিন্তু আধুনিক যুগের কোনো ঘটনা নয়। আইসল্যান্ডীয় নথিপত্র অনুসারে, দূর অতীতে ১২৬০-এর দশকে নরওয়ের রাজা হ্যাকন হ্যাকনসন তিউনিসের মুসলিম সুলতানের কাছে মূল্যবান উপহারসহ একটি কূটনৈতিক দল পাঠিয়েছিলেন। জবাবে তিউনিসের সুলতানের প্রতিনিধিদলও নরওয়ে সফর করেন।
তবে নরওয়েতে স্থায়ী মুসলিম বসতি গড়ে ওঠে মূলত বিংশ শতাব্দীর শেষভাগে। ১৯৬৭ সালে নরওয়ের তেলশিল্পের অভাবনীয় উন্নয়নের ফলে শ্রম অভিবাসী হিসেবে প্রথম পাকিস্তানিরা পাড়ি জমান সেখানে। ১৯৭৫ সালে শ্রম অভিবাসন বন্ধ হলেও ফ্যামিলি রিইউনিয়ন এবং পরে নব্বইয়ের দশকে বলকান অঞ্চল (বিশেষ করে বসনিয়া), সোমালিয়া ও ইরাক থেকে আসা রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের মাধ্যমে মুসলিম জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পায়।
পরিসংখ্যান অনুযায়ী, ২০২০ সাল নাগাদ নরওয়েতে মুসলমানের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৮২ হাজার ৬০৭ জনে, যা দেশটির মোট জনসংখ্যার প্রায় ৩ দশমিক ৪ শতাংশ। নরওয়ের মুসলিম সমাজ অত্যন্ত বৈচিত্র্যময়। এখানে একক কোনো জাতিগত আধিপত্য নেই। সবচেয়ে বড় দলগুলো এসেছে পাকিস্তান, সোমালিয়া, ইরাক, বসনিয়া ও হার্জেগোভিনা, ইরান এবং তুরস্ক থেকে। এ ছাড়া গত কয়েক দশকে জাতিগত নরওয়েজিয়ানদের মাঝেও ইসলাম গ্রহণের প্রবণতা বেড়েছে।
নরওয়ের মুসলিমদের প্রায় ৫৫ শতাংশই বাস করেন রাজধানী অসলো এবং পার্শ্ববর্তী ভিকেন অঞ্চলে।
নরওয়েতে বর্তমানে ১৫০টির বেশি মসজিদ রয়েছে। ১৯৭৪ সালে পাকিস্তানি প্রবাসীদের উদ্যোগে অসলোতে প্রথম আনুষ্ঠানিক মসজিদ ‘ইসলামিক কালচারাল সেন্টার’ প্রতিষ্ঠিত হয়। এর পরপরই ১৯৭৬ সালে সুফি ঘরানার ‘সেন্ট্রাল জামাত-এ আহলে সুন্নত’ প্রতিষ্ঠিত হয়, যা বর্তমানে ৫ হাজারের বেশি সদস্য নিয়ে নরওয়ের অন্যতম বড় মসজিদ।
নরওয়ের ভৌগোলিক অবস্থানের কারণে এখানকার মুসলিমদের এক অনন্য অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়। গ্রীষ্মকালে এখানে রমজানের রোজা প্রায় ২০ ঘণ্টা পর্যন্ত দীর্ঘ হয়। দীর্ঘ সময় উপবাসের পরও এখানকার মুসলিমরা অত্যন্ত উৎসাহের সঙ্গে রমজান ও ঈদ উদ্যাপন করেন। ১৯৯৩ সালে গঠিত ‘ইসলামিক কাউন্সিল অব নরওয়ে’ দেশটির সরকারের সঙ্গে মুসলিমদের দ্বিপক্ষীয় সম্পর্কের প্রধান ছাতা-সংগঠন হিসেবে কাজ করছে।
ইউরোপের অন্যান্য দেশের মতো নরওয়েতেও ইসলামোফোবিয়া, হিজাব বা হালাল খাবার নিয়ে নানা বিতর্ক ও আলোচনা রয়েছে। ২০১৮ সালে নরওয়েজিয়ান পার্লামেন্ট শিক্ষাপ্রতিষ্ঠানে মুখাবয়ব ঢাকা পোশাক (নিকাব) নিষিদ্ধ করে একটি আইন পাস করে।
২০১৫ সালে কোপেনহেগেনে সন্ত্রাসী হামলার পর, নরওয়ের মুসলিম তরুণেরা অসলোর প্রধান ইহুদি সিনাগগের চারপাশে মানব বলয় বা ‘শান্তির বলয়’ তৈরি করে ইহুদি সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করেছিল, যা বিশ্বজুড়ে আন্তধর্মীয় সম্প্রীতির এক অনন্য উদাহরণ হয়ে রয়েছে।
—ইসলাম অ্যাওয়ারনেস অবলম্বনে

মানুষের জীবনের বাঁকে বাঁকে জমে থাকে বিপদ-আপদের ইট-পাথর ও কাদা-বালু। তবে মুমিনের জীবনে বিপদ মানেই আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। মহান আল্লাহ দেখতে চান, বান্দা এই কঠিন পরিস্থিতি কীভাবে মোকাবিলা করে।
১৩ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১৭ ঘণ্টা আগে
কোরআন ও হাদিসে জিন ও শয়তানের অস্তিত্ব সন্দেহাতীতভাবে স্বীকৃত। তবে স্বপ্নে তাদের দেখা মানেই বাস্তবে এর প্রভাব পড়েছে—এমন ধারণার কোনো ভিত্তি নেই। প্রাচীন মুসলিম স্বপ্ন-ব্যাখ্যাকারীরা বিভিন্ন পরিস্থিতি অনুযায়ী স্বপ্নে জিন-শয়তান দেখার সম্ভাব্য ভিন্ন ভিন্ন ব্যাখ্যা তুলে ধরেছেন।
২ দিন আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
২ দিন আগে