মহানবী (সা.)-এর নবুওয়তপ্রাপ্তির পর থেকে মক্কার কুরাইশ কাফেররা তাঁকে এবং তাঁর সাহাবিদের নানা রকম অত্যাচারে অতিষ্ঠ করে তোলে। ক্রমেই সাহাবিদের ওপর শারীরিক নির্যাতন শুরু হয়। অত্যাচারের মাত্রা ক্রমে বাড়তে বাড়তে একপর্যায়ে মহানবী (সা.) ও তাঁর সাহাবিদের বন্দী জীবনযাপন করতে বাধ্য করা হয়। এরপরও নিস্তার মেলেনি মুসলমানদের। এভাবে দীর্ঘ ১৩ বছর চরম নির্যাতন সহ্য করে মহানবী (সা.) ও তাঁর সাহাবিরা আল্লাহর হুকুমে মদিনায় হিজরত করেন।
ষষ্ঠ হিজরিতে মহানবী (সা.) সাহাবিদের নিয়ে হজব্রত পালনের উদ্দেশে মক্কায় গমন করেন। মক্কার কাফেরদের চরম বৈরিতা ও বাধার মুখে হজ না করেই হুদায়বিয়ার সন্ধি করে ফিরে আসতে হয় এবং এ সন্ধির ধারামতেই অষ্টম হিজরিতে রাসুলুল্লাহ (সা.) মক্কা বিজয় করেন। অষ্টম হিজরির রমজান মাসে মহানবী (সা.) ১০ সহস্রাধিক সাহাবি নিয়ে মক্কা অভিমুখে রওনা করেন। মক্কার কিছু দূরের পর্বতে তাঁরা সেনা ছাউনি গড়ে তোলেন। কৌশলগত কারণে রান্নার চুলা বেশি এবং টয়লেট তৈরি করা হয় কম।
কুরাইশদের মনে ভীতির সঞ্চার ঘটে। মহানবী (সা.) ঘোষণা দিলেন, যে ব্যক্তি নিরস্ত্র অবস্থায় নিজ গৃহে বসে থাকবে, যে ব্যক্তি কাবাঘরে আশ্রয় নেবে অথবা যে ব্যক্তি আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করবে, সে নিরাপদ। মহানবী (সা.) ২০ রমজান বিশাল বাহিনী নিয়ে মক্কায় প্রবেশ করেন। প্রথমেই কাবার মূর্তি অপসারণ করেন এই আয়াত তিলাওয়াত করতে করতে—‘সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত। মিথ্যার পরাজয় নিশ্চিত।’ (সুরা বনি ইসরাইল, আয়াত: ৮১)
মক্কায় প্রবেশ করতেই কুরাইশ কাফেরদের আত্মা কেঁপে ওঠে। মহানবী (সা.) বলেন, ‘আজ তোমরা আমার কাছে কেমন ব্যবহার প্রত্যাশা করো?’ বৃদ্ধরা সাহসের সঙ্গে বললেন, ‘আমরা তোমার কাছে স্নেহশীল বাবা, শ্রদ্ধাবান পুত্র, প্রেমময়ী নেতা ও দয়ালু ভাইয়ের আচরণ কামনা করি।’ তিনি বললেন, ‘আজ তোমাদের প্রতি আমার কোনো প্রতিশোধ নেই। চিহ্নিত কয়েকজন ছাড়া সবাইকেই মহানবী (সা.) সাধারণ ক্ষমা করে দিলেন। মুসলমানদের এই আচরণে দলে দলে কুরাইশ ইসলামের ছায়াতলে আশ্রয় নিল। বিনা রক্তপাতেই হয়ে গেল ঐতিহাসিক মক্কা বিজয়।
মক্কা বিজয়ের এ শিক্ষা আমাদের মধ্যে আজ অনুপস্থিত। পরাজিত ও দুর্বলদের প্রতি বিজয়ীদের খড়গকৃপাণ আমরা দেখে আসছি অহরহ। এ যেন নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হচ্ছে। অথচ মক্কা বিজয়ের শিক্ষা আমাদের মধ্যে থাকলে চিরশত্রুকেও আমরা ক্ষমা করে দিতে পারতাম। বাস করতে পারতাম একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে। তৈরি হতো ভারসাম্যপূর্ণ সমাজব্যবস্থা।
লেখক: সভাপতি, বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম

কোরবানি একটি পবিত্র ইবাদত, যার মূল ভিত্তি হলো নিয়ত এবং তাকওয়া। বর্তমান সময়ে কেনাবেচাকে স্বচ্ছ ও সহজ করতে অনেক খামারি জীবন্ত পশুর ওজন মেপে প্রতি কেজির একটি দাম নির্ধারণ করে দেন।
২ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
৭ ঘণ্টা আগে
কোরবানি আল্লাহর নৈকট্য অর্জনের এক অনন্য মাধ্যম। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা স্পষ্টভাবে ইরশাদ করেছেন—‘আল্লাহর কাছে পৌঁছায় না ওগুলোর (কোরবানির পশুর) মাংস ও রক্ত; বরং তাঁর কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া।’ (সুরা হজ: ৩৭)
১৬ ঘণ্টা আগে
রাগ মানুষের একটি আচরণগত দিক। এর মন্দ প্রভাবই বেশি। রাগী মানুষকে কেউ ভালোবাসে না। এ কারণে রাসুল (সা.) তাঁর উম্মতকে রাগ করতে নিষেধ করেছেন এবং রাগ সংবরণকারীকে শক্তিশালী ব্যক্তিত্বের অধিকারী হিসেবে স্বীকৃতি দিয়েছেন।
১৭ ঘণ্টা আগে