আমেরিকার চার ভাগের তিন ভাগ মানুষ এমন রাজ্যে বসবাস করেন যে রাজ্যগুলোতে বিনোদন কিংবা শুধুমাত্র চিকিৎসাজনিত কারণে হলেও গাঁজা ব্যবহারের বৈধতা রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে গাঁজাকে অপরাধ বস্তুর তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়টি ব্যাপকভাবে সমর্থিত হয়েছে। এ অবস্থায় নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য ফ্লোরিডায় বিনোদনের অংশ হিসেবে গাঁজাকে বৈধ করার বিষয়ে নিজের মতামত দিলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
রোববার পলিটিকো জানিয়েছে, ফ্লোরিডায় গাঁজা সেবনের বৈধতা নিয়ে ‘ট্রুথ’ নামে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম একটি পোস্ট দিয়েছেন ট্রাম্প। তিনি লিখেছেন, ‘লোকেরা এটি পছন্দ করুক বা না করুক, এটার বাস্তবায়ন করা হবে।’
মার্কিন গণমাধ্যমের চোখে ওই পোস্টের মাধ্যমে ফ্লোরিডায় গাঁজা সেবনকে বৈধ করার বিষয়ে ট্রাম্পের সমর্থনের বিষয়টি প্রকাশ পেয়েছে। বিষয়টিকে তাঁর নির্বাচনী কৌশলের অংশ হিসেবেও দেখা হচ্ছে।
সাম্প্রতিক বিভিন্ন জরিপে দেখা গেছে, ডেমোক্রেটিক প্রার্থী হিসেবে বাইডেনের বদলে কমলা হ্যারিসের প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়টি ভোটারদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। এর ফলে জনসংখ্যার উল্লেখযোগ্য সংখ্যক তরুণ ভোটার ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসের দিকে ঝুঁকে পড়েছেন। এই তরুণ ভোটারদের আশ্বস্ত করতে এবং সমর্থন পেতেই ট্রাম্প ফ্লোরিডায় গাঁজা বৈধ করার বিষয়ে ইঙ্গিত দিয়েছেন বলে মনে করছেন পর্যবেক্ষকেরা।
ফ্লোরিডায় গাঁজা বৈধ হবে কি-না, সেই বিষয়টি ভোটারেরাই নির্ধারণ করবেন। নভেম্বরে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে তারা এই গাঁজা বৈধ করার বিষয়েও ভোট দেবেন। ট্রাম্প গাঁজা বৈধ করা বিষয়ে ইতিবাচক মনোভাব দেখালেও ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস সহ আরও বেশ কয়েকজন প্রভাবশালী রিপাবলিকান রাজনীতিবিদ রাজ্যটিতে গাঁজা বৈধকরণের বিরোধিতা করে আসছেন।
গাঁজা সেবনের প্রতি নিজের সমর্থনকে রাজ্যগুলোর ন্যায্যতার বিষয় হিসাবে বর্ণনা করেছেন ট্রাম্প। ট্রুথের পোস্টে তিনি যোগ করেছেন, ‘অন্যান্য অনেক রাজ্যে যেহেতু এটি বৈধ, তাই ফ্লোরিডায় এটির জন্য কারও অপরাধী হওয়া উচিত নয়।’
তিনি আরও লিখেছেন, ‘প্রাপ্তবয়স্কদের কাছে থাকা নির্দিষ্ট পরিমাণ গাঁজার জন্য তাঁদের গ্রেপ্তার করে জীবন নষ্ট করা কিংবা করদাতার ডলার নষ্ট করার দরকার নেই।’ তবে জনসমাগমের স্থাপনগুলোতে গাঁজা সেবনের বিরোধিতা করেন ট্রাম্প। এ বিষয়ে সুস্পষ্ট আইন থাকার বিষয়েও মত দিয়েছেন রিপাবলিকান প্রার্থী।

হরমুজ প্রণালির কাছে গত ২৪ ঘণ্টায় একটি কনটেইনার জাহাজ ও একটি বাল্ক ক্যারিয়ার ডুবে গেছে। গত ১০ দিনে গুরুত্বপূর্ণ এই নৌপথের আশপাশে জাহাজে হামলার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। বুধবার সামুদ্রিক নিরাপত্তাসংশ্লিষ্ট কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন।
৪ মিনিট আগে
ব্রিকস সম্মেলনের পর এবার বিমসটেক সম্মেলনেও বাংলাদেশের শীর্ষপর্যায়ের কোনো প্রতিনিধির উপস্থিতি ছিল না। এ নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে প্রশ্ন রাখা হলে তা কৌশলে এড়িয়ে গেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এ ছাড়া বাংলাদেশে দুর্গাপূজা ও সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিষয়েও
১১ ঘণ্টা আগে
সৌদি আরবে হামলার উদ্দেশে ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী ফালেহ আল-জাইদি। বুধবার (১৪ অক্টোবর) ইরাকের সরকারি বার্তা সংস্থা আইএনএ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে...
১৩ ঘণ্টা আগে
জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে ভারতগামী একটি ফ্লাইটে আকস্মিক ‘হাইজ্যাক অ্যালার্ট’-এর (উড়োজাহাজ ছিনতাইয়ের সংকেত) পর আতঙ্কের সৃষ্টি হয়েছে। এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজের ফ্লাইটটি দিল্লিতে অবতরণের কথা থাকলেও নিরাপত্তার শঙ্কায় সেটিকে রাজস্থানের জয়পুরে জরুরি অবতরণ করানো হয়। পরে দীর্ঘ তল্লাশি ও সুর
১৩ ঘণ্টা আগে