
করোনার ওমিক্রন ধরন ছড়িয়ে পড়ার জেরে গত মাসে আফ্রিকার আট দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছিল ওয়াশিংটন। এই নিষেধাজ্ঞা দ্রুতই প্রত্যাহার করা হতে পারে বলে আজ শুক্রবার জানিয়েছে বাইডেন প্রশাসন।
হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, করোনার ওমিক্রন ধরন ছড়িয়ে পড়ার পর আফ্রিকার দক্ষিণাঞ্চলের আট দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। গত ২৯ নভেম্বর আরোপিত এ নিষেধাজ্ঞার আওতায় ছিল দক্ষিণ আফ্রিকা, বতসোয়ানা, জিম্বাবুয়ে, নামিবিয়া, লেসোথো, ইসওয়াতিনি, মোজাম্বিক ও মালাবি। এবার সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে যাচ্ছে ওয়াশিংটন। সে ক্ষেত্রে ৩১ ডিসেম্বরের পর থেকে ওই আট দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে আর বাধা থাকবে না।
এ-সম্পর্কিত এক টুইটে হোয়াইট হাউসের মুখপাত্র কেভিন মুনোজ জানান, বাইডেন সাময়িক ওই ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে যাচ্ছেন, যা ৩১ ডিসেম্বর থেকে কার্যকর হবে। যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) পরামর্শেই এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘এই নিষেধাজ্ঞা আরোপের মধ্য দিয়ে আমরা ওমিক্রন ধরনটি বোঝার সময় পেয়েছি। এখন আমরা জানি, আমাদের হাতে থাকা টিকা এর বিরুদ্ধে কার্যকর।’

সভায় ট্রাম্প তাঁর ভাষণে বলেন, ‘আমি দুই দেশকেই বলেছিলাম, আমি তোমাদের প্রত্যেকের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছি। এর ফলে তারা কার্যত কোনো ব্যবসাই করতে পারত না। যখন তারা দেখল যে প্রচুর টাকা লোকসান হতে যাচ্ছে, তখন তারা বলল—আমরা আর লড়াই করতে চাই না। এভাবেই আমরা বিষয়টি সমাধান করেছি।’
৮ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি হবে নাকি যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেবে—তা আগামী ১০ দিনের মধ্যে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে নিজের নবগঠিত বোর্ড অব পিসের উদ্বোধনী সভায় তিনি এই সময়সীমার কথা উল্লেখ করেন।
৮ ঘণ্টা আগে
লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের মাদক সিন্ডিকেট পরিচালনা করতেন খুশনুমা আনসারি ওরফে নেহা। তিনি দিনে বিউটি পারলার পরিচালনা করলেও রাতে তিনি ‘ম্যাডাম জেহের’ নামে গ্যাংয়ের অবৈধ কর্মকাণ্ড সামলাতেন। আর সঙ্গী এবং গ্যাংয়ের অন্যতম অস্ত্র সরবরাহকারী ছিলেন ববি কবুতর।
৯ ঘণ্টা আগে
সরকারি দায়িত্ব পালনের সময় অসদাচরণের অভিযোগে ছোট ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরের গ্রেপ্তারের পর মুখ খুলেছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। আজ এক বিবৃতিতে রাজা জানিয়েছেন, এই ঘটনার ‘পূর্ণাঙ্গ, সুষ্ঠু ও যথাযথ আইনি প্রক্রিয়া’ সম্পন্ন হতে হবে।
১১ ঘণ্টা আগে