এবার যুক্তরাষ্ট্রের আকাশসীমায় রাশিয়ার বিমান চলাচল নিষিদ্ধ করতে যাচ্ছে দেশটি। দেশটির উচ্চপর্যায়ের কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন। বুধবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মার্কিন সরকারের আগে ইউরোপীয় ইউনিয়ন ও কানাডাও অনুরূপ পদক্ষেপ নিয়েছে। এবার মার্কিন যুক্তরাষ্ট্রও সেই তালিকায় যুক্ত হলো। তবে এই নিষেধাজ্ঞা কবে বা কখন থেকে কার্যকর হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য এখনো মার্কিন প্রশাসনের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সিএনএনের আলাদা এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট আজ তাঁর স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে নিষেধাজ্ঞার বিষয়টি ঘোষণা করতে পারেন।
এর আগে হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি মার্কিন আকাশসীমায় রুশ বিমান নিষিদ্ধ করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে নিষেধাজ্ঞার সম্ভাবনার কথা জানিয়েছিলেন। সাকি বলেছিলেন, যেকোনো কিছুই হতে পারে। তবে তিনি আরও জানান, মার্কিন অনেক বিমান সংস্থাকে রুশ আকাশসীমা ব্যবহার করতে হয় এশিয়া ও বিশ্বের অন্যান্য অংশে যাওয়ার জন্য। এটিকে তিনি নো ফ্লাই জোন না ঘোষণার একটি সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করেন।
এদিক ইউক্রেনের আকাশসীমায় রাশিয়ার যুদ্ধবিমানের অনুপ্রবেশ ঠেকাতে হোয়াইট হাউসকে অনুরোধ করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে তাঁর অনুরোধের জবাবে শীতল প্রতিক্রিয়া দেখিয়েছে মার্কিন প্রেসিডেন্টের কার্যালয়। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গত সোমবার হোয়াইট হাউসের কাছে ইউক্রেনের আকাশসীমায় রুশ বিমান চলাচল নিষিদ্ধ করতে নো ফ্লাই জোন ঘোষণার আহ্বান জানান ইউক্রেনের প্রেসিডেন্ট। কিন্তু তাঁর এই আহ্বান নাকচ করে হোয়াইট হাউস জানিয়েছে, এ ধরনের পদক্ষেপে মার্কিন যুক্তরাষ্ট্র অংশগ্রহণ করা মানে মস্কোর সঙ্গে সরাসরি সংঘর্ষে নামা, যা ওয়াশিংটন চায় না।
হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি সাংবাদিকদের বলেছেন, ইউক্রেনের আকাশসীমায় নো ফ্লাই জোন বাস্তবায়ন করা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে মার্কিন সেনা পাঠানোর মতো পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।
জেন সাকি বলেন, ‘নো ফ্লাই জোন বাস্তবায়ন প্রয়োজন এবং তা করতে গেলে মার্কিন সেনা মোতায়েন করতে হতে পারে, যার অর্থ হবে সম্ভাব্য সরাসরি সংঘর্ষে নামা এবং রাশিয়ার সঙ্গে সম্ভাব্য একটি যুদ্ধ, যা আমরা কোনোভাবেই চাইছি না।’

সভায় ট্রাম্প তাঁর ভাষণে বলেন, ‘আমি দুই দেশকেই বলেছিলাম, আমি তোমাদের প্রত্যেকের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছি। এর ফলে তারা কার্যত কোনো ব্যবসাই করতে পারত না। যখন তারা দেখল যে প্রচুর টাকা লোকসান হতে যাচ্ছে, তখন তারা বলল—আমরা আর লড়াই করতে চাই না। এভাবেই আমরা বিষয়টি সমাধান করেছি।’
৮ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি হবে নাকি যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেবে—তা আগামী ১০ দিনের মধ্যে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে নিজের নবগঠিত বোর্ড অব পিসের উদ্বোধনী সভায় তিনি এই সময়সীমার কথা উল্লেখ করেন।
৮ ঘণ্টা আগে
লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের মাদক সিন্ডিকেট পরিচালনা করতেন খুশনুমা আনসারি ওরফে নেহা। তিনি দিনে বিউটি পারলার পরিচালনা করলেও রাতে তিনি ‘ম্যাডাম জেহের’ নামে গ্যাংয়ের অবৈধ কর্মকাণ্ড সামলাতেন। আর সঙ্গী এবং গ্যাংয়ের অন্যতম অস্ত্র সরবরাহকারী ছিলেন ববি কবুতর।
৯ ঘণ্টা আগে
সরকারি দায়িত্ব পালনের সময় অসদাচরণের অভিযোগে ছোট ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরের গ্রেপ্তারের পর মুখ খুলেছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। আজ এক বিবৃতিতে রাজা জানিয়েছেন, এই ঘটনার ‘পূর্ণাঙ্গ, সুষ্ঠু ও যথাযথ আইনি প্রক্রিয়া’ সম্পন্ন হতে হবে।
১১ ঘণ্টা আগে