
রাশিয়ার বিমান হামলার আতঙ্কে ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থিত দূতাবাস বন্ধ করেছে যুক্তরাষ্ট্র। আজ বুধবার ‘সম্ভাব্য গুরুতর বিমান হামলার সুনির্দিষ্ট তথ্য পাওয়ার’ পর দূতাবাস বন্ধ করে দেশটি।
দূতাবাস বন্ধ করে যুক্তরাষ্ট্র ইউক্রেন অবস্থানরত মার্কিন নাগরিকদের দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শও দিয়েছে।
যুক্তরাষ্ট্রের এই সতর্কবার্তার পর ইতালি ও গ্রিসও কিইভে নিজ নিজ দূতাবাস বন্ধ করেছে। ফ্রান্সের দূতাবাস অবশ্য এখনো খোলা রয়েছে। তবে তারাও ফরাসি নাগরিকদের সতর্ক থাকতে বলেছে।
মঙ্গলবার ইউক্রেন যুক্তরাষ্ট্রের সরবরাহ করা এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডের গভীরে হামলা চালিয়েছে। ইউক্রেন যুদ্ধের এক হাজারতম দিনে মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার গভীরে এই হামলা চালানো হলো। এতে যুদ্ধের নতুন পর্ব শুরু হবে বলে জানিয়েছে মস্কো।
এমন হামলা চালানো হলে পারমাণবিক অস্ত্র দিয়ে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি আগেই দিয়ে রেখেছিল রাশিয়া। মার্কিন অস্ত্র দিয়ে ইউক্রেন হামলা চালালে সেটি যুক্তরাষ্ট্র থেকে সরাসরি হামলা বলে গণ্য করা হবে বলেও মস্কো হুঁশিয়ার দিয়েছিল।
রাশিয়ার এই হুঁশিয়ারির মধ্যেই বুধবার কিইভে অবস্থিত মার্কিন দূতাবাস বিমান হামলা হতে পারে বলে সুনির্দিষ্ট তথ্য পাওয়ার কথা জানাল।
দূতাবাসের ওয়েবসাইটে এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের স্টেট কনস্যুলার অ্যাফেয়ার্স বলেছে, ‘ঝুঁকি এড়াতে সর্বোচ্চ সতর্কতা ব্যবস্থা হিসেবে দূতাবাস বন্ধ রাখা হবে। আর দূতাবাস কর্মীদের আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়ার কথা বলা হচ্ছে।’
বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের দূতাবাস মার্কিন নাগরিকদের বিমান হামলার সতর্কতা ঘোষণা করা মাত্র আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য প্রস্তুত থাকার সুপারিশ করছে।

ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
১ ঘণ্টা আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
২ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৪ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
৫ ঘণ্টা আগে