
কুখ্যাত আলকাতরাজ কারাগার পুনরায় চালুর কথা ভাবছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর অংশ হিসেবে তিনি ২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট থেকে ১৫২ মিলিয়ন ডলার বরাদ্দ চাচ্ছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো উপসাগরের মুখে ঐতিহাসিক গোল্ডেন গেট ব্রিজের কাছে অবস্থিত আলকাতরাজ দ্বীপে এই কুখ্যাত কারাগারটি অবস্থিত। একসময় এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে কুখ্যাত কারাগারগুলোর একটি ছিল। দ্য রক নামে পরিচিত এই স্থানটি সাম্প্রতিক বছরগুলোতে একটি জনপ্রিয় পর্যটনকেন্দ্রে পরিণত হয়েছে।
বাজেট প্রস্তাবে বলা হয়েছে, ‘আধুনিক ও সর্বোচ্চ নিরাপত্তাসম্পন্ন কারাগার হিসেবে আলকাতরাজ পুনর্গঠনের’ জন্য এই অর্থ চাওয়া হয়েছে। এই অর্থ মূলত প্রকল্পের প্রথম বছরের ব্যয় মেটাতে ব্যবহার করা হবে। তবে এই পরিকল্পনা নিয়ে ক্যালিফোর্নিয়ার একাধিক রাজনীতিক সন্দেহ প্রকাশ করেছেন। তাঁরা প্রকল্পের চূড়ান্ত ব্যয় এবং সক্রিয় কারাগার হিসেবে আলকাতরাজ পরিচালনার বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
এই কারাগারটি ১৯৬৩ সালে বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে এটি পর্যটনকেন্দ্র হিসেবে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল পার্ক সার্ভিসের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি ট্রাম্প প্রশাসনের এই বাজেট প্রস্তাবকে ‘প্রথম দেখাতেই হাস্যকর’ বলে মন্তব্য করেছেন এবং সরাসরি তা প্রত্যাখ্যানের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আধুনিক কারাগার হিসেবে আলকাতরাজ পুনর্গঠন একটি বোকামিপূর্ণ ধারণা। এটি করদাতাদের অর্থের অপচয় ছাড়া আর কিছুই নয় এবং আমেরিকান জনগণের বুদ্ধিমত্তার প্রতি অপমান।’
এই বাজেট প্রস্তাব কার্যকর করতে হলে তা মার্কিন কংগ্রেসের অনুমোদন পেতে হবে। ট্রাম্পের এই পরিকল্পনার সমালোচনায় দ্বীপটিতে সুপেয় পানি ও পয়োনিষ্কাশন ব্যবস্থার অভাবের বিষয়টি তুলে ধরা হয়েছে। পাশাপাশি, সব ধরনের সরঞ্জাম সেখানে নৌকায় করে সেখানে পৌঁছাতে হয়, যা পরিচালনাকে আরও জটিল করে তোলে।
মার্কিন সরকারের তথ্য অনুযায়ী, আলকাতরাজ বন্ধ হওয়ার সময় এটির পরিচালন ব্যয় অন্য যেকোনো ফেডারেল কারাগারের তুলনায় তিন গুণ বেশি ছিল। পেলোসি আরও একটি উদ্বেগের কথা তুলে ধরেন, যা সান ফ্রান্সিসকোর অন্যান্য রাজনীতিকেরাও জানিয়েছেন। তাদের মতে, আলকাতরাজকে আবার কার্যকর কারাগারে রূপান্তর করলে একটি ঐতিহাসিক ও প্রতীকী স্থাপনার ক্ষতি হবে।
বর্তমানে এই স্থানটি পর্যটন আকর্ষণ হিসেবে বছরে প্রায় ৬০ মিলিয়ন ডলার আয় করে। কারাগারটি পুনরায় চালু করতে যে অর্থ চাওয়া হয়েছে, তা মূলত ফেডারেল ব্যুরো অব প্রিজনসের জন্য নির্ধারিত ১ দশমিক ৭ বিলিয়ন ডলার বিনিয়োগ পরিকল্পনার অংশ।
আলকাতরাজ প্রথমে নৌ প্রতিরক্ষা দুর্গ হিসেবে নির্মিত হয়েছিল। পরে এটি সামরিক কারাগারে রূপান্তর করা হয় এবং ১৯৩০-এর দশকে মার্কিন বিচার বিভাগের অধীনে এনে ফেডারেল কারাগারে পরিণত করা হয়। এই কারাগারের উল্লেখযোগ্য বন্দীদের মধ্যে ছিলেন কুখ্যাত গ্যাংস্টার আল কাপোন, মিকি কোহেন এবং জর্জ ‘মেশিনগান’ কেলি।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ অভিযোগ করেছেন, ভারত একটি ‘ফলস-ফ্ল্যাগ অপারেশন’ বা ‘সাজানো অভিযান’ চালানোর পরিকল্পনা করছে। তিনি বলেছেন, এর উদ্দেশ্য হলো—যাতে দোষ চাপানো যায় পাকিস্তানের ওপর। তিনি সতর্ক করে বলেছেন, এমন কোনো ‘নাটক’ মঞ্চস্থ করা হলে নয়াদিল্লিকে কঠোর জবাব দেওয়া হবে।
২ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আকাশপথে বড় ধরনের সংঘাতের খবর পাওয়া গেছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, তারা দক্ষিণ ইস্পাহানে যুক্তরাষ্ট্রের দুটি সি-১৩০ সামরিক বিমান এবং দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার ধ্বংস করেছে। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে ‘নরক নামিয়ে আনার’ অর্থাৎ হামলা আরও জোরদার করার প্রস্তুতি নিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, তাঁর দেওয়ার ৪৮ ঘণ্টার আল্টিমেটাম না মানলে তিনি দেশটির ওপর ‘নরক নেমে আসবে’ এমন হামলা চালাবেন।
৩ ঘণ্টা আগে
চীনা প্রতিষ্ঠানগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং উন্মুক্ত উৎসের তথ্য তথা ওপেন সোর্স ইন্টেল ব্যবহার করে ইরান যুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্রের সামরিক চলাচল নজরদারি করছে। এমনটাই জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট। এই বিষয়টি নিয়ে ওয়াশিংটনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে, বিশেষ করে যুদ্ধক্ষেত্রে
৩ ঘণ্টা আগে