অ্যামাজনের নির্বাহী চেয়ারম্যান, মহাকাশ গবেষণা ও নির্মাতা সংস্থা ব্লু অরিজিনের মালিক এবং একজন বিলিয়নিয়ার বিনিয়োগকারী হয়েও জেফ বেজোস তাঁর প্রাত্যহিক দিনটিকে এমনভাবে প্রাধান্য দেন যা তাঁকে পর্যাপ্ত ঘুম এবং বিশ্রামের সুযোগ দেয়। নিজের সকালের রুটিন নিয়ে জেফ বেজোসের কিছু কথার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে বিপুল জনপ্রিয়তা পেয়েছে।
এক্সে পোস্ট করা ওই ভিডিওতে বেজোস বলেছেন, ‘আমি তাড়াতাড়ি ঘুমাতে যাই। তাড়াতাড়ি ঘুম থেকে উঠি। সকালে ঢিলে-তালে সময় কাটাতে ভালোবাসি। খবরের কাগজ পড়ি, কফি খেতে পছন্দ করি। বাচ্চারা স্কুলে যাওয়ার আগে তাদের সঙ্গে ব্রেকফাস্ট করতে পছন্দ করি। সকালে ঢিলে-তালে সময় কাটানোর বিষয়টি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। এটা করার জন্য সকাল ১০টার আগে আমি কোনো মিটিংয়ে বসি না।’
বর্তমানে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ধনী ব্যক্তি বেজোস জানান, দুপুরের খাবারের আগেই তিনি তাঁর জরুরি এবং চিন্তাপ্রসূত মিটিংগুলো শেষ করে ফেলতে পছন্দ করেন। এ ক্ষেত্রে সকাল ১০টার মিটিংকেই তিনি বিশেষ গুরুত্ব দেন। আর বিকেল ৫টা পার হয়ে গেলে তিনি সেদিনের মতো আর কোনো মিটিংয়ে বসতে চান না। এ ক্ষেত্রে তাঁর প্রতিক্রিয়াটি থাকে, ‘আসুন, আমরা আগামীকাল ১০টায় বিষয়টি নিয়ে আবার বসি।’
দিনে অন্তত ৮ ঘণ্টা ঘুমের বিষয়েও জোর দিয়েছেন বেজোস। তিনি নিজের জীবনেও এটি প্রয়োগ করেন। আট ঘণ্টা ঘুমের সুফল নিয়ে তিনি বলেন, ‘আমি আরও ভালো চিন্তা করি। আরও শক্তি অনুভব করি। আমার মেজাজও ভালো থাকে।’
এক্স মাধ্যমে ‘হিস্টোরিক ভাইডস’ নামে একটি ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করা হয়। পরে দ্রুততম সময়ের মধ্যেই এটি অসংখ্য মানুষের দৃষ্টিগোচর হয়। অনেকেই এই পোস্টটিতে লাইক কমেন্টের মধ্য দিয়ে প্রতিক্রিয়া জানান। ভিডিওটির নিচে একজন মন্তব্য করেছেন, ‘সকালের ঢিলে-তালের সেই সময়টি খুবই গুরুত্বপূর্ণ। তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে আপনাকে দিনের অন্য কাজগুলোর জন্য কোনো তাড়াহুড়ো করার প্রয়োজন পড়ে না। দিনটিকে মোকাবিলা করার জন্য এটি আপনার মন, শরীর ও আত্মাকে প্রস্তুত করার সুযোগ দেয়।’
আরেকজন লিখেছেন—সকালেই সব ভালো ভালো চিন্তার সূত্রপাত ঘটে।
জেফ বেজোসের কথাগুলোকে একটি ‘মহৎ উপদেশ’ আখ্যা দিয়ে এটি সকলের অনুসরণ করা উচিত বলেও মত দিয়েছেন তৃতীয় আরেকজন।

হংকংয়ের মডেল ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবশালী ব্যক্তিত্ব অ্যাবি চোইকে হত্যার পর তাঁর মরদেহ টুকরো টুকরো করে একটি পাত্রে গাজর ও অন্যান্য সবজির সঙ্গে রান্না করা হয়েছিল বলে আদালতে দাবি করেছেন কৌঁসুলিরা।
৩ ঘণ্টা আগে
মাত্র ১৬ বছর বয়সী এক কিশোরকে আন্তর্জাতিক র্যানসমওয়্যার চক্র ‘কিলসেক’-এর (KillSec) মূল পরিচালনাকারী হিসেবে সন্দেহ করছে ইউরোপীয় আইনশৃঙ্খলা বাহিনী। ইউরোপীয় ইউনিয়নের আইন প্রয়োগকারী সংস্থা ইউরোপোল জানিয়েছে, সমন্বিত অভিযানে চক্রটির গুরুত্বপূর্ণ অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ভার্মন্ট অঙ্গরাজ্যে বসতবাড়িতে বসানো ব্যাটারিগুলোকে এক সুতায় গেঁথে তৈরি করা হয়েছে এমন এক বিদ্যুৎব্যবস্থা, যা এখন রাজ্যটির সবচেয়ে বড় বিদ্যুৎ উৎসে পরিণত হয়েছে। বিদ্যুৎ-বিভ্রাটের সময় বাড়িগুলোকে ব্যাকআপ সরবরাহের পাশাপাশি এসব ব্যাটারি একসঙ্গে যুক্ত হয়ে ‘ভার্চুয়াল পাওয়ার প্ল্যান্ট’
৬ ঘণ্টা আগে
ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজকে দুর্ঘটনার হাত থেকে রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার বলেছেন, হামলার সময় তিনি নিজের জীবন বাঁচানোর জন্য লড়াই করেছেন। পাশাপাশি যাত্রীদের জীবন রক্ষার দায়িত্বটুকুও তিনি অনুধাবন করেছিলেন।
৬ ঘণ্টা আগে