সামাজিক যোগাযোগ মাধ্যমের এই দুনিয়ায় জাকারবার্গের নাম কে না জানে। বর্তমানে তিনি মেটার সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। এর মাধ্যমে একসঙ্গে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মতো জনপ্রিয় তিনটি মাধ্যমের নেতৃত্ব দিচ্ছেন এই টেক জায়ান্ট। তবে প্রযুক্তি সাম্রাজ্যের বাইরেও জাকারবার্গের আরও অনেক দিকে আগ্রহ রয়েছে। এই আগ্রহের ফল হিসেবে এবার নিজ বাড়িতেই পরিচয় সংকটে পড়লেন ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা।
জানা গেছে, বাবাকে একজন ‘পশু-পালক’ মনে করে জাকারবার্গের মেয়েরা। সাম্প্রতিক সময়ে শখের বশে মার্শাল আর্ট, হাইড্রোফিলিংয়ের পাশাপাশি গরু পালনেও মন দিয়েছিলেন জাকারবার্গ। আর এতেই মেটার মতো জটিল বিষয় নিয়ে ভাবনা-চিন্তা না করা জাকারবার্গের মেয়েরা বাবাকে একজন পশু-পালক হিসেবেই ধরে নিয়েছে।
মর্নিং ব্রিউ ডেইলি নামে একটি পডকাস্টে সাক্ষাৎকার দিতে গিয়ে বিষয়টি ফাঁস করেছেন জাকারবার্গ নিজেই। সাক্ষাৎকারে মেটা বিষয়টিকে অনুধাবনের বিষয়ে উপস্থাপককে তিনি বলেন, ‘আপনি যদি বাচ্চাদের মতো হন, যেমনটি আমার কন্যারা, মেটা বিষয়টি আপনার মাথায় ঢোকানো কঠিন হবে, তাই না? এটা খুবই বিমূর্ত অ্যাপ। আমার মেয়েরা ভেবে বসেছে, আমি একজন গরু পালনকারী।’
গরু পালন নিয়ে অবশ্য জাকারবার্গের মেয়েরাও খুব উৎসাহী। এ বিষয়ে তারা বাবাকে সাধ্যমতো সহযোগিতাও করে। আর পারিবারিক এমন উৎসাহ পেয়েই হয়তো জাকারবার্গ ভাবছেন, ভবিষ্যতে তিনি ‘মার্কস মিট’ নামে উন্নতমানের গরুর মাংস উৎপাদন এবং বিপণন করবেন।
গরু বিষয়ক প্রকল্পে সফলতা পাওয়ার জন্য ইতিমধ্যেই নিজের খামারে থাকা গরুগুলোকে অভিনব উপায়ে খাবার সরবরাহ করছেন জাকারবার্গ। তিনি তাঁর পোষা গরুগুলোকে পানীয় হিসেবে বিয়ার সরবরাহ করা ছাড়াও খাদ্য হিসেবে উন্নতমানের ম্যাকাডেমিয়া বাদাম সরবরাহ করেন।
সে যা-ই হোক, মর্নিং ব্রিউ ডেইলি পডকাস্টে কথা বলা সময় বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলোর কর্মী ছাঁটাইয়ের বিষয়েও কথা বলেন জাকারবার্গ। তিনি জানান, এই প্রবণতা সহসাই থেমে যাবে না। কারণ কোম্পানিগুলো তাদের কাজের ধরনে বদল আনছে। মহামারি পরবর্তী সময়ে একটি নতুন বাস্তবতার মুখোমুখি হয়েছে এসব কোম্পানি।

অ্যাডলফ হিটলারের ভাগনি অ্যাঞ্জেলা ‘গেলি’ রাউবালের মৃত্যু নিয়ে প্রায় ৯৫ বছর পর নতুন করে রহস্য তৈরি হয়েছে। সম্প্রতি জার্মানির আর্কাইভ থেকে উদ্ধার হওয়া কিছু নথি ইঙ্গিত দিচ্ছে, ১৯৩১ সালে মিউনিখে হিটলারের অ্যাপার্টমেন্টে রাউবালের মৃত্যুর প্রচলিত সময়সীমা ভুল হতে পারে।
৯ ঘণ্টা আগে
পাকিস্তানি এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ওই সাংবাদিক ভারত সরকার ‘পাকিস্তানে সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা’ বন্ধ করবে কবে—এমন প্রশ্ন করলে জয়শঙ্কর পাল্টা প্রশ্ন করেন—‘একটি সন্ত্রাসী রাষ্ট্র আমাকে এই প্রশ্ন করছে?’
৯ ঘণ্টা আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে জলবায়ু পরিবর্তন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। তবে তাঁর ভাষণের বিষয়বস্তুর পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল আরেকটি বিষয়—মঞ্চে দাঁড়িয়ে তাঁর চোখে থাকা কালো সানগ্লাস...
১১ ঘণ্টা আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ কয়েক ডজন দেশের প্রতিনিধিদল প্রতিবাদস্বরূপ ওয়াকআউট করেছে। গতকাল বৃহস্পতিবার নিউইয়র্কে অনুষ্ঠিত অধিবেশনে নেতানিয়াহু বক্তব্য শুরু করার পরপরই বিভিন্ন দেশের কূটনীতিক ও নেতারা সভাকক্ষ ত্যাগ করে
১১ ঘণ্টা আগে