
জনপ্রিয় অনলাইন লাইব্রেরি ইন্টারনেট আর্কাইভকে কপিরাইট আইন ভঙ্গের দায়ে অভিযুক্ত করল মার্কিন আদালত। গতকাল শুক্রবার শুনানি শেষে ইন্টারনেট আর্কাইভকে অভিযুক্ত করে ম্যানহাটন জেলা আদালতের বিচারক জন কোয়েলটল এ রায় দেন। এর আগে ২০২০ সালে স্ক্যান করা বই অনলাইনে ধার দিয়ে কপিরাইট আইন ভাঙার অভিযোগ এনে সানফ্রান্সিসকো ভিত্তিক এই অলাভজনক প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করে চার প্রকাশনা প্রতিষ্ঠান।
ইন্টারনেট আর্কাইভ গত এক দশকে লাখ লাখ ছাপা বই স্ক্যান করেছে। কপিরাইট আইনে সুরক্ষিত ৩.৬ মিলিয়ন বই ছাড়া বাকি বইগুলোর ডিজিটাল কপি বিনা মূল্যেই নিজেরদের ওয়েবসাইটে উন্মুক্ত করেছে তারা। এর মধ্যে হাশেটে বুক গ্রুপ, হারপার কলিন্স, জন ওয়াইলি অ্যান্ড সন্স ও পেঙ্গুইন র্যানডম হাউসেরও ৩৩ হাজার বই রয়েছে। ২০২০ সালে করোনা মহামারি শুরু হওয়ার পর স্থানীয় লাইব্রেরিগুলো যখন বন্ধ হয়ে যায়, তখন ইন্টারনেট আর্কাইভ একসঙ্গে কতজন একটি বই ধার নিতে পারবে তার সীমা তুলে নেয়। এরপরই ১২৭ টিরও বেশি বই নিয়ে আপত্তি জানিয়ে হাশেটে বুক গ্রুপ, হারপার কলিন্স, জন ওয়াইলি অ্যান্ড সন্স ও পেঙ্গুইন র্যানডম হাউস মামলা করেছিল প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।
ইন্টারনেট আর্কাইভ আদালতে বিষয়টিকে সাধারণত লাইব্রেরিগুলো যেভাবে পাঠকদের বই ধার দেয় তার সঙ্গে তুলনা করে এটিকে ‘অনলাইনে বইয়ের নিয়ন্ত্রিত ধার দেওয়া’ বলে অভিহিত করে। তাদের দাবি এই পদ্ধতি বইয়ে ‘ন্যায্য ব্যবহারের’ যুক্তি অনুসরণ করে। সেই যুক্তিতে কিছু পরিস্থিতিতে কপিরাইটযুক্ত অন্যের কাজ লাইসেন্সবিহীন ব্যবহারের অনুমতি দেয় তাদের। কিন্তু প্রকাশকদের দাবি, এটি কপিরাইট আইনের লঙ্ঘন এবং ইবুক বাজারকে আঘাত করে।
রায় দেওয়ার আগে আদালত আপত্তি ওঠা বইগুলোকে ধার দেওয়ার ক্ষমতা ইন্টারনেট আর্কাইভের রয়েছে কী না তা পরীক্ষা করে দেখে। মামলার শুনানিতে বিচারক কোয়েলটল বলেন, ‘ইন্টারনেট আর্কাইভের পদ্ধতিতে এমন কিছুই নেই যা বইগুলোর ডিজিটাল কপির ‘ন্যায্য ব্যবহারকে’ নিশ্চয়তা করে। কারণ কেবল প্রকাশকেরাই ঐতিহ্যবাহী লাইব্রেরিকে লাইসেন্স দিতে পারে বইয়ের অনুমোদিত ইবুক সংস্করণ তৈরি করার। মুদ্রিত বই বৈধভাবে ধার দেওয়ার অধিকার থাকলেও, কোনো বই স্ক্যান করে ডিজিটাল কপি ধার দেওয়ার অধিকার ইন্টারনেট আর্কাইভের নেই।’
এরপর ইন্টারনেট আর্কাইভ এ রায়কে ‘ডিজিটাল যুগে তথ্য মাধ্যমে সবার অবাধ প্রবেশকে বাধাগ্রস্ত করবে এবং পাঠকদের ক্ষতিগ্রস্ত করবে’ আখ্যা দিয়ে আপিল করার কথা বিবৃতি দিয়ে জানায়।
এ নিয়ে অ্যাসোসিয়েশন অব আমেরিকান পাবলিশার্সের প্রধান মারিয়া প্যালান্ট এক বিবৃতিতে বলেছেন যে, ‘এই রায় সারা বিশ্বে লেখক, প্রকাশক এবং সৃজনশীল বাজারের গুরুত্বের ওপর জোর দিয়েছে।’

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দূরপাল্লার হামলা বন্ধে ইউক্রেনের সঙ্গে কোনো যুদ্ধবিরতিতে যেতে অস্বীকৃতি জানিয়েছেন। একই সময়ে মস্কো ইউক্রেনের রাজধানী কিয়েভ ও অন্যান্য স্থানে আকাশপথে হামলা আরও জোরদার করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
২৯ মিনিট আগে
ভারত কাশ্মীরের পেহেলগাম হামলার ‘মূল পরিকল্পনাকারী’ হিসেবে মোহাম্মদ আসিফ ওরফে হাশিম মূসা নামের এক পাকিস্তানির কথা উল্লেখ করেছিল। এমনকি দাবি করেছিলে, ভারতীয় সেনাবাহিনীর অভিযানে মূসা নিহত হয়েছেন। কিন্তু পাকিস্তান সেনাবাহিনী ভারতের সেই দাবি উড়িয়ে দিয়ে হাশিম মূসাকে সংবাদ সম্মেলনে হাজির...
৪২ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ফের বড় ধরনের সামরিক হামলা শুরু করলে ইরান আরও বিস্তৃত ও শক্তিশালী জবাব দেবে বলে প্রস্তুতি নিচ্ছে। একই সময়ে তেহরান কূটনৈতিক উদ্যোগও চালিয়ে যাচ্ছে। তবে ইরানের কর্মকর্তারা ব্যক্তিগতভাবে মনে করছেন, এই কূটনৈতিক প্রচেষ্টা সফল হওয়ার সম্ভাবনা খুবই কম। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্রের বরাত....
২ ঘণ্টা আগে
গাজায় ইসরায়েলি বসতি পুনঃস্থাপনের দাবিতে গত রোববার হাজারো ইহুদি সমাবেশ করেছে। কট্টর ডানপন্থী বসতি স্থাপনকারী আন্দোলন নাখালা এই সমাবেশের আয়োজন করে। এই গোষ্ঠীটি ২০০৫ সালে উচ্ছেদ করা ইসরায়েলি বসতিগুলো গাজায় পুনঃপ্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে প্রচারণা চালিয়ে আসছে।
২ ঘণ্টা আগে