বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ শুভেচ্ছা জানান তিনি।
ফেসবুকে জো বাইডেন বলেন, ‘আমি এবং আমার স্ত্রী জিল দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় বসবাসকারী সেসব নাগরিককে শুভেচ্ছা জানাই যারা নববর্ষ, বৈশাখী, সংক্রান্তি পালন করছেন।’
শুধু বাংলা নববর্ষ নয়, কাছাকাছি সময়ে আরও বেশ কয়েকটি দেশে সাড়ম্বরে স্বতন্ত্র বর্ষবরণের উৎসব উদযাপিত হয়। ফেসবুক পোস্টে সে বিষয়টিও উল্লেখ করেছেন বাইডেন। বাইডেন লিখেছেন, ‘শুভ বাংলা, কম্বোডিয়ান, মায়ানমারি, নেপালি, সিংহলি, তামিল, থাই, বিহু, বিষু নববর্ষ।’
উল্লেখ্য, পয়লা বৈশাখ হলো বাংলা পঞ্জিকার প্রথম মাস বৈশাখের ১ তারিখ। এদিনটি নানা আয়োজনে পালন করে বাংলাদেশের, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং আসামের জনগণ। তবে করোনা মহামারিতে গত বছরের মতো এবারও ঘরবন্দি থেকেই পালিত হয়েছে বাঙালির প্রাণের উৎসবটি।

যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটাই দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
১ ঘণ্টা আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
১ ঘণ্টা আগে
সরকারি পদে থাকাকালে অসদাচরণের সন্দেহে গ্রেপ্তারের পর অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে তদন্তাধীন অবস্থায় মুক্তি দেওয়া হয়েছে। টেমস ভ্যালি পুলিশ বৃহস্পতিবার সকালে জানায়, তারা নরফোক থেকে ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এবং বার্কশায়ার ও নরফোকের বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালাচ্ছে।
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর বোর্ড অব পিস বা শান্তি পরিষদের প্রথম সভায় জানিয়েছেন, ৯টি সদস্যদেশ গাজা উপত্যকার পুনর্গঠন তহবিলে ৭ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। একই সঙ্গে পাঁচটি দেশ ফিলিস্তিনি ভূখণ্ডে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ) মোতায়েনে সম্মত হয়েছে।
২ ঘণ্টা আগে