
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমতি নিয়েই তাঁর পছন্দের ছবি ঝোলানো হয়েছে কলোরাডো অঙ্গরাজ্যের পার্লামেন্ট কলোরাডো ক্যাপিটলের গ্যালারি অব প্রেসিডেন্টসের দেয়ালে। নতুন এই ছবিটি এঁকেছেন অ্যারিজোনার শিল্পী ভ্যানেসা হোরাবুয়েনা। হোয়াইট হাউসের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি এ তথ্য জানিয়েছে।
এর আগে, ২০১৯ সাল থেকে ডেনভার স্টেট ক্যাপিটল গ্যালারি অব প্রেসিডেন্টসের দেয়ালে ঝোলানো ছিল রঙ-তুলিতে আঁকা আরেকটি ছবি। ছবিটি এঁকেছিলেন ব্রিটিশ চিত্রশিল্পী সারাহ এ বোর্ডম্যান। গত বছর হঠাৎ ওই ছবিটির কঠোর সমালোচনা করে সামাজিক মাধ্যমে পোস্ট করেন ডোনাল্ড ট্রাম্প। ছবিটিকে ‘জঘন্য’ আখ্যা দিয়ে ওই পোস্টে তিনি লিখেন, ‘মিস বোর্ডম্যানের বয়স হয়ে গেছে। হয় তিনি ছবি আঁকার প্রতিভা হারিয়ে ফেলেছেন, না হয় ইচ্ছে করেই আমার ছবিটি বিকৃত করেছেন—এক কথায় এটি জঘন্য।’
এই পোস্টের একদিনের মাথায় ওই দেয়াল থেকে নামিয়ে ফেলা হয় বোর্ডম্যানের আঁকা ছবিটি। বর্তমানে ওই দেয়ালে যে ছবিটি শোভা পাচ্ছে সেটি প্রায় এক মাস আগে হোয়াইট হাউসের তরফ থেকে উপহার হিসেবে ক্যাপিটল ভবনে পাঠানো হয়। গত বৃহস্পতিবার ভবনের অ্যাডভাইজরি কমিটির বৈঠকে সেটি দেয়ালে ঝোলানোর সিদ্ধান্ত নেন কমিটির শিল্পকর্ম বাছাইয়ের দায়িত্বে থাকা লুইস কোর্ট।
লুইস কোর্ট বলেন, ‘এত দিন দেয়ালে প্রেসিডেন্ট ট্রাম্পের ছবির জায়গাটি খালি ছিল, যা দৃষ্টিকটু লাগছিল। হোয়াইট হাউস আমাদের কাছে বোর্ডম্যানের আঁকা ছবিটি পাঠিয়েছে প্রায় এক মাস আগে। এখন এটি ঝুলিয়ে দেওয়াই ছিল সবচেয়ে যৌক্তিক সিদ্ধান্ত।’
হোরাবুয়েনার আঁকা এই ছবিটির ভূয়সী প্রশংসা করে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেন ট্রাম্প। এত সুন্দর একটি ছবি আঁকার জন্য ধন্যবাদ দেন তাঁকে।
তবে, গ্যালারি অব প্রেসিডেন্টসে প্রেসিডেন্টদের ছবি খুব শিগগিরই সরিয়ে ফেলা হতে পারে। ক্যাপিটল ভবন কর্তৃপক্ষ প্রেসিডেন্টদের ছবির বদলে কলোরাডোর গভর্নরদের ছবি ঝোলানোর কথা ভাবছে। কলোরাডো রাজ্যের দেড় শ বছর পূর্তি উপলক্ষে এই পরিবর্তন আনার কথা ভাবছে অ্যাডভাইজরি কমিটি।

জাতীয় নির্বাচনের পরপরই নেপালের রাজনীতিতে বড় ধরনের ঘটনা ঘটল। গত বছরের জেন-জি বিক্ষোভকারীদের ওপর প্রাণঘাতী দমনপীড়ন চালানোর অভিযোগে দেশটির তৎকালীন প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি এবং স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে গ্রেপ্তার করেছে পুলিশ।
৩১ মিনিট আগে
জেন-জি বিপ্লবের হাত ধরে নেপালের নতুন সরকার গঠনের পরদিনই গেপ্তার হলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি। গত বছর বিক্ষোভ দমনে প্রাণঘাতী অভিযানের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। বিক্ষোভের ঘটনায় গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককেও গ্রেপ্তার করা হয়েছে।
৩২ মিনিট আগে
এটি ইরানের জন্য রাশিয়ার পাঠানো চিকিৎসা সহায়তার দ্বিতীয় চালান। রেলপথে এই সহায়তা ইরানের সীমান্ত সংলগ্ন আজারবাইজানের শহর আস্তারায় পৌঁছানো হয়। সেখানে পৌঁছানোর পর রুশ কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে ইরান সরকারের অনুমোদিত প্রতিনিধিদের কাছে এসব সামগ্রী হস্তান্তর করেন।
৯ ঘণ্টা আগে
রাষ্ট্র সংস্কারের দাবিতে নেপালের লাখো মানুষ গত বছর রাস্তায় নেমে এসেছিলেন। সে স্বপ্নপূরণের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করলেন র্যাপার থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা বালেন্দ্র শাহ। রাজধানী কাঠমান্ডুতে প্রেসিডেন্টের বাসভবন শীতল নিবাসে গতকাল শুক্রবার নেপালের নতুন সরকারপ্রধান হিসেবে শপথ গ্রহণ করেন বালেন্দ্র।
১০ ঘণ্টা আগে