
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন না। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন, দুই সপ্তাহের যুদ্ধবিরতির সময় ইরান হয়তো কিছুটা অস্ত্র পুনরায় মজুত করেছে। গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসে এক সাংবাদিক তাঁর কাছে জানতে চান, ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন কিনা? জবাবে ট্রাম্প নেতিবাচক ইঙ্গিত দেন।
তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি গ্লোবালের খবরে বলা হয়েছে, সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘না। আমরা যখন পারমাণবিক অস্ত্র ছাড়াই ইরানকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছি, তখন আমি কেন সেটা ব্যবহার করব?’ তিনি আরও বলেন, ‘পারমাণবিক অস্ত্র কখনোই কারও দ্বারা ব্যবহার করা উচিত নয়।’
ট্রাম্প আরও দাবি করেন, দুই সপ্তাহের যুদ্ধবিরতির সময় ইরান ‘অল্প কিছু’ অস্ত্র পুনরায় সংগ্রহ করে থাকতে পারে। তবে যুক্তরাষ্ট্র চাইলে খুব দ্রুত সেটি ধ্বংস করতে পারবে। তিনি বলেন, ‘তাদের নৌবাহিনী নেই। তাদের বিমানবাহিনী নেই, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নেই...হয়তো তারা এই দুই সপ্তাহের বিরতিতে সামান্য কিছু জোগাড় করেছে, কিন্তু যদি করে থাকে, আমরা একদিনেই তা ধ্বংস করে দেব।’ ট্রাম্প বলেন, ‘আমি সবচেয়ে ভালো চুক্তি করতে চাই। আমি এখনই একটি চুক্তি করতে পারি...কিন্তু আমি সেটা করতে চাই না। আমি এমন একটি চুক্তি চাই যা স্থায়ী হবে।’
এর আগে, ৭ এপ্রিল ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে বলেছিলেন, ‘একটি পুরো সভ্যতা আজ রাতেই ধ্বংস হয়ে যাবে, আর কখনো ফিরে আসবে না।’ তবে কয়েক ঘণ্টার মধ্যেই তিনি যুদ্ধবিরতিতে সম্মত হন, যা পরে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধে সম্প্রসারিত করেন। ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালির ওপর ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ’ প্রতিষ্ঠা করেছে এবং আলোচনা শেষ না হওয়া পর্যন্ত তারা এটি বন্ধ রেখেছিল।
তিনি বলেন, ‘তারা (ইরানিরা) আমাদের কাছে এসেছিল এবং বলেছিল—আমরা প্রণালিটি খুলতে রাজি। আমার সব লোকজন এতে খুশি ছিল, শুধু আমি ছাড়া। আমি বলেছিলাম, একটু থামো, যদি আমরা প্রণালিটি খুলে দিই, তাহলে তারা প্রতিদিন ৫০ কোটি ডলার আয় করবে। এই বিষয়টি মীমাংসা না হওয়া পর্যন্ত আমি চাই না তারা প্রতিদিন ৫০ কোটি ডলার আয় করুক। তাই আমিই এটি বন্ধ রেখেছিলাম।’
গ্যাসের দামের বিষয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের নাগরিকদের ‘কিছু সময়ের জন্য’ বেশি মূল্য দিতে হতে পারে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানির দাম বেড়ে গেছে। ট্রাম্প বলেন, তিনি এমন একটি ইরান চান ‘যার কাছে পারমাণবিক অস্ত্র থাকবে না, যারা আমাদের কোনো শহর উড়িয়ে দেওয়ার চেষ্টা করবে না কিংবা পুরো মধ্যপ্রাচ্য ধ্বংস করতে চাইবে না।’
ইরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করার অভিযোগ অস্বীকার করে আসছে। জাতিসংঘের পারমাণবিক তদারকি সংস্থাও জানিয়েছে, যুদ্ধ শুরুর আগে ইরানের হাতে পারমাণবিক বোমা আসন্ন ছিল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরে পারমাণবিক বোমা নিক্ষেপ করে যুক্তরাষ্ট্র। এতে প্রায় ২ লাখ ১৪ হাজার মানুষ নিহত হন। আজ পর্যন্ত যুদ্ধক্ষেত্রে পারমাণবিক অস্ত্র ব্যবহারকারী একমাত্র দেশ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে বলে ব্যাপকভাবে ধারণা করা হয়, যদিও দেশটি প্রকাশ্যে তা স্বীকার করে না।

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় ইরানের অন্যতম প্রধান দাবি হয়ে উঠেছে বিদেশে জব্দ হয়ে থাকা সম্পদ মুক্ত করা। সাম্প্রতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশের আলোচনায় প্রায় ১২ বিলিয়ন ডলারের (১২০০ কোটি) একটি প্যাকেজ নিয়ে আলোচনা হচ্ছে, যা প্রাথমিক কোনো সমঝোতা হলে ইরানের জন্য উন্মুক্ত হতে..
১০ ঘণ্টা আগে
ভারতীয় শিল্পপতি গৌতম আদানি আবারও এশিয়ার শীর্ষ ধনীর মর্যাদা ফিরে পেয়েছেন। গত শুক্রবার (৫ জুন) তাঁর মালিকানাধীন আদানি গোষ্ঠীর বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারের দাম এক লাফে বিপুল পরিমাণে বৃদ্ধি পাওয়ায় এই পরিবর্তন এসেছে।
১০ ঘণ্টা আগে
দণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তি হলেন আবিদ আলী ও শাদাকাত আলী। ২০২০ সালের সেপ্টেম্বরে লাহোর-শিয়ালকোট মোটরওয়েতে এই আলোচিত ঘটনাটি ঘটে। তদন্তকারীদের তথ্য অনুযায়ী, ৩২ বছর বয়সী ওই নারী পর্যটকের গাড়ির জ্বালানি শেষ হয়ে যাওয়ায় তিনি গভীর রাতে মহাসড়কে আটকা পড়েন।
১১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে, তারা ইরানের সম্পদ গালফ দেশগুলোর ক্ষয়ক্ষতি পুনর্গঠন ও মেরামতের কাজে ব্যবহারের জন্য দেওয়ার চেষ্টা করবে। বিষয়টির সঙ্গে পরিচিত একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। ইরান কুয়েত ও বাহরাইনের ওপর একাধিক হামলা চালানোর পর এবং নতুন করে ড্রোন উৎক্ষেপণ করার ধারাবাহিকতার..
১৩ ঘণ্টা আগে