
এক বছর পেরিয়ে গেছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এখনো লড়াই থামার কোনো লক্ষণ নেই। এমন পরিস্থিতিতে বিস্ফোরক এক দাবি করলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি একাই এই লড়াই ২৪ ঘণ্টার মধ্যে থামিয়ে দিতে পারেন। এবং তা সম্পূর্ণ শান্তি আলোচনার মাধ্যমেই। তবে ঠিক কীভাবে এমনটা করতে পারেন, তা অবশ্য বিস্তারিত বলতে রাজি হননি ট্রাম্প।
ওই সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পরও ইউক্রেন যুদ্ধ যদি না থামে এবং তিনি নির্বাচিত হয়ে আবার হোয়াইট হাউসের ক্ষমতায় যান, তবে মাত্র ‘এক দিনের মধ্যে’ শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও তাঁর নিজের মধ্যে আলোচনা ‘সহজ’ হবে বলেও দাবি করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট।
গত সোমবারের (২৭ মার্চ) ওই সাক্ষাৎকারে সাবেক মার্কিন প্রেসিডেন্ট উল্লেখ করেন, তাঁর সেই শান্তি আলোচনা আগামী দেড় বছরের মধ্যে শুরু হবে না। এর মধ্যে যুদ্ধ পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। পুতিনের সঙ্গে সুসম্পর্কের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, ২০২০ সালে তিনি পুনর্নির্বাচিত হলে এই যুদ্ধ শুরুই হতো না।
এই প্রথম ট্রাম্প এমন দাবি করেছেন তা নয়। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে একই দাবি করতে দেখা যায়। তিনি লিখেছিলেন, ‘আমি যদি যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট হতাম, তাহলে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ শুরুই হতো না। এখনো যদি আমাকে প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়, তাহলে মাত্র ২৪ ঘণ্টা সময় লাগবে। আলাপ-আলোচনার মাধ্যমে দুই পক্ষের সম্মতিতে এই যুদ্ধ বন্ধ করে দিতে পারব। যেভাবে প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ, তা মেনে নেওয়া যায় না।’

সরকারি পদে থাকাকালীন অসদাচরণের সন্দেহে গ্রেপ্তারের পর অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে তদন্তাধীন অবস্থায় মুক্তি দেওয়া হয়েছে। টেমস ভ্যালি পুলিশ বৃহস্পতিবার সকালে জানায়, তারা নরফোক থেকে ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে গ্রেফতার করেছে এবং বার্কশায়ার ও নরফোকের বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালাচ্ছে।
২৫ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর বোর্ড অব পিস বা শান্তি পরিষদের প্রথম সভায় জানিয়েছেন, ৯টি সদস্যদেশ গাজা উপত্যকার পুনর্গঠন তহবিলে ৭ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। একই সঙ্গে পাঁচটি দেশ ফিলিস্তিনি ভূখণ্ডে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ) মোতায়েনে সম্মত হয়েছে।
১ ঘণ্টা আগে
সভায় ট্রাম্প তাঁর ভাষণে বলেন, ‘আমি দুই দেশকেই বলেছিলাম, আমি তোমাদের প্রত্যেকের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছি। এর ফলে তারা কার্যত কোনো ব্যবসাই করতে পারত না। যখন তারা দেখল যে প্রচুর টাকা লোকসান হতে যাচ্ছে, তখন তারা বলল—আমরা আর লড়াই করতে চাই না। এভাবেই আমরা বিষয়টি সমাধান করেছি।’
৯ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি হবে নাকি যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেবে—তা আগামী ১০ দিনের মধ্যে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে নিজের নবগঠিত বোর্ড অব পিসের উদ্বোধনী সভায় তিনি এই সময়সীমার কথা উল্লেখ করেন।
১০ ঘণ্টা আগে