
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এক ব্যক্তির গ্যারেজ থেকে উদ্ধার করা হয়েছে মরচে পড়া এক রকেট। পুলিশ বলেছে, সেটা আসলে একটি নিষ্ক্রিয় পারমাণবিক ক্ষেপণাস্ত্র। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
ওহাইওর বিমানবাহিনী জাদুঘরের সঙ্গে যোগাযোগ করে একটি সামরিক রকেট দান করার প্রস্তাব দেন বেলভিউর এক ব্যক্তি। তার প্রয়াত প্রতিবেশীর কাছে রকেটটি ছিল বলে তিনি জানান। এরপর জাদুঘর বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ সম্ভাব্য ওই দাতার বাড়িতে বোম স্কোয়াড পাঠায়।
বেলভিউ পুলিশ বলছে, উদ্ধারকৃত ডিভাইসটি আসলে একটি ডগলাস এআইআর-২ জিনি। আনগাইডেড এয়ার-টু-এয়ার এই রকেটটি ১.৫ কেটি ডব্লিউ ২৫ পারমাণবিক ওয়্যারহেড বহন করতে সক্ষম। তবে এই ক্ষেপণাস্ত্রে কোনো ওয়্যারহেড সংযুক্ত না থাকায় বিপদের কোনো আশঙ্কা নেই।
বেলভিউ পুলিশ বিভাগের মুখপাত্র সেথ টাইলার বলেন, ডিভাইসটি মূলত রকেট জ্বালানির একটি গ্যাস ট্যাংক ছিল। ঘটনাটিকে ‘মোটেও গুরুতর নয়’ বলে অভিহিত করে টাইলার বলেন, ‘আমাদের বোম স্কোয়াডের সদস্য আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে, কেন আমরা মরিচা পড়া ধাতু নিয়ে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করছি।’
সেথ টাইলার মনে করেন না যে, জাদুঘর কর্তৃপক্ষ প্রস্তাব দেওয়া সেই ব্যক্তিকে সম্পূর্ণ বিষয়টি সম্পর্কে জানিয়েছে। তিনি বলেন, ‘দান করার প্রস্তাব দেওয়া ব্যক্তিটি নিশ্চয়ই পুলিশের কাছ থেকে কোনো ফোনকল আশা করছেন না। তা ছাড়া, গণমাধ্যমের কাজেও সেই ব্যক্তি যথেষ্ট বিরক্ত হয়েছেন।’
তবে পুলিশকে বাড়িতে প্রবেশ এবং গ্যারেজে গিয়ে ডিভাইসটি পর্যবেক্ষণের সুযোগ দিয়েছেন বলে সেই ব্যক্তিকে ধন্যবাদ জানিয়েছেন টাইলার। ডিভাইসটিকে নিরাপদ বলেছে পুলিশ। তারা জাদুঘরে প্রদর্শনের জন্য সেই ব্যক্তির কাছেই ডিভাইসটি রেখে এসেছে।
বেলভিউ পুলিশ বিভাগ সামাজিক প্ল্যাটফর্ম এক্সে পোস্ট দিয়ে বলেছে, ‘আমাদের ধারণা, বহুদিনের মধ্যে এ রকম ফোন আর আসবে না।’
জিনি ছিল প্রথম পারমাণবিক অস্ত্রযুক্ত এয়ার-টু-এয়ার ডিভাইস। পুলিশ বলছে, মার্কিন বিমানবাহিনীর মোতায়েন করা সবচেয়ে শক্তিশালী ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ছিল এটি। ১৯৬২ সালে শেষ হয় জিনির উৎপাদন।

দুর্নীতির অভিযোগে কর্ণাটকের এক মন্ত্রী পদত্যাগ করার মাত্র দুই দিন পরই বিরোধী দল বিজেপি মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের মন্ত্রিসভা থেকে আরও একজনের পদত্যাগ দাবি করেছে। দলটি মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানিয়েছে, উচ্চশিক্ষামন্ত্রী বাসবরাজ রায়ারেড্ডি ইসলাম ধর্মকে ‘অন্য ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলে....
১ ঘণ্টা আগে
নেপালে ভয়াবহ বন্যায় নিহতরে সংখ্যা বেড়ে ৯০৩ জনে দাঁড়িয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ কর্তৃপক্ষ জানিয়েছে, এখনো ৪ হাজার ২০০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। এই নিখোঁজদের মধ্যে বিভিন্ন স্কুলের ২ শতাধিক শিক্ষার্থীও রয়েছেন। এদিকে, বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ভারতীয়রা।
২ ঘণ্টা আগে
আফগানিস্তানের তালেবান সরকার যুক্তরাষ্ট্রকে দেশটির খনিজ সম্পদে বিনিয়োগের সুযোগ দেওয়ার প্রস্তাব দিয়েছে। এর মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নিয়েছে তালেবান সরকার। একই সঙ্গে বিশ্বের অন্যতম দরিদ্র দেশ আফগানিস্তানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিদেশে...
৩ ঘণ্টা আগে
হিমালয়ে হিমবাহ ধসে ভয়াবহ মাডস্লাইড বা কাদাধসের পর কয়েক হাজার নিখোঁজ মানুষকে খুঁজে বের করতে গতকাল রোববারও নেপাল ও চীনের উদ্ধারকারীরা জোর চেষ্টা চালিয়েছেন। তবে বৈরী আবহাওয়া ও বাড়তে থাকা পানির উচ্চতা উদ্ধারকাজকে কঠিন করে তুলেছে।
৫ ঘণ্টা আগে