যুক্তরাষ্ট্রে করোনার ডেলটা ধরনে নতুন করে শনাক্ত বাড়ছে। বেশ কয়েক দিন ধরেই বিশ্বে দৈনিক করোনা সংক্রমণের শীর্ষে রয়েছে দেশটি। টিকাদান কর্মসূচিতে গতি আনতে নতুন টিকাগ্রহীতাদের হাতে ১০০ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে আট হাজার টাকা) তুলে দিতে দেশটির সব অঙ্গরাজ্য, আঞ্চলিক ও স্থানীয় সরকারগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগ এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।
যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগ জানিয়েছে, আমেরিকান রেসকিউ প্ল্যান অ্যাক্টের আওতায় যুক্তরাষ্ট্রের আঞ্চলিক এবং স্থানীয় সরকারগুলো ৩৫০ বিলিয়ন ডলার সহায়তা তহবিল থেকে নতুন টিকাগ্রহীতাদের এ প্রণোদনা দেবে। টিকাসংক্রান্ত অন্যান্য সহযোগিতাও এই তহবিল থেকে হবে। করোনার টিকা নিতে মানুষকে আগ্রহী করে তুলতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দেশটির সব অঙ্গরাজ্য, আঞ্চলিক এবং স্থানীয় সরকারগুলোর প্রতি নতুন টিকাগ্রহীতাদের হাতে ১০০ ডলার তুলে দিতে আহ্বান জানান।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট বাইডেন দেশের সরকারি সেবা খাত ও কেন্দ্রীয় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের করোনার টিকা নিতে নির্দেশ দিয়েছেন। যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার অর্ধেকের কমসংখ্যক মানুষ এখন পর্যন্ত পুরোপুরি টিকার আওতায় এসেছেন।
বৃহস্পতিবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট বাইডেন বলেন, করোনার অতিসংক্রামক ডেলটা ধরন ছড়িয়ে পড়ার কারণে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
জো বাইডেন বলেন, নতুন টিকাগ্রহীতাদের টাকা দেওয়া হলে যাঁরা আগে টিকা নিয়েছেন, তাঁদের প্রতি অন্যায় করা হবে। তবে নতুন টিকাগ্রহীতাদের ১০০ ডলার দেওয়ার মধ্য দিয়ে আরও বেশিসংখ্যক মানুষকে টিকার আওতায় আনা যাবে। আর এতে আমরাই লাভবান হব।’
উল্লেখ্য, পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন ৩ কোটি ৫৫ লাখ ৮৪ হাজার ২৭২ জন। মারা গেছেন ৬ লাখ ২৮ হাজার ৪৯২ জন। সুস্থ হয়েছেন ২ কোটি ৯৬ লাখ ২৬ হাজার ৭৫৪ জন।

সরকারি পদে থাকাকালীন অসদাচরণের সন্দেহে গ্রেপ্তারের পর অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে তদন্তাধীন অবস্থায় মুক্তি দেওয়া হয়েছে। টেমস ভ্যালি পুলিশ বৃহস্পতিবার সকালে জানায়, তারা নরফোক থেকে ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে গ্রেফতার করেছে এবং বার্কশায়ার ও নরফোকের বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালাচ্ছে।
১৭ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর বোর্ড অব পিস বা শান্তি পরিষদের প্রথম সভায় জানিয়েছেন, নয়টি সদস্য দেশ গাজা উপত্যকার পুনর্গঠন তহবিলে ৭ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। একইসঙ্গে পাঁচটি দেশ ফিলিস্তিনি ভূখণ্ডে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ) মোতায়েনে সম্মত হয়েছে।
৪১ মিনিট আগে
সভায় ট্রাম্প তাঁর ভাষণে বলেন, ‘আমি দুই দেশকেই বলেছিলাম, আমি তোমাদের প্রত্যেকের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছি। এর ফলে তারা কার্যত কোনো ব্যবসাই করতে পারত না। যখন তারা দেখল যে প্রচুর টাকা লোকসান হতে যাচ্ছে, তখন তারা বলল—আমরা আর লড়াই করতে চাই না। এভাবেই আমরা বিষয়টি সমাধান করেছি।’
৯ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি হবে নাকি যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেবে—তা আগামী ১০ দিনের মধ্যে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে নিজের নবগঠিত বোর্ড অব পিসের উদ্বোধনী সভায় তিনি এই সময়সীমার কথা উল্লেখ করেন।
১০ ঘণ্টা আগে