করোনার ডেলটা ভ্যারিয়েন্ট কোনো হাসি-ঠাট্টার বিষয়। আমিও ভেবেছিলাম এটি আমার হবে না কিন্তু শেষ পর্যন্ত আমিও আক্রান্ত হয়েছি। মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির কোকালকো এলাকার একটি প্রাইভেট ক্লিনিকে শুয়ে এমনটি বলছিলেন ২০ বছর বয়সী শিক্ষার্থী ডিয়েগো।
ডিয়েগো কখনো ভাবতে পারেনি যে তিনি করোনায় আক্রান্ত হবেন। তরুণ হওয়ার কারণে করোনা মহামারি সত্ত্বেও বন্ধুদের সঙ্গে দেখা করতে বাইরে যেতেন বলে জানিয়েছে ডিয়েগো।
বার্তা সংস্থা এএফপিকে ডিয়েগো বলেন, আমি ভাবতাম যে আমি করোনায় আক্রান্ত হব না। এটি কোনো হাসি-ঠাট্টার বিষয় নয়। এটি একটি নিষ্ঠুর রোগ।
কোকালকো হাসপাতালটিতে ১৬ জন করোনা রোগী চিকিৎসা নিচ্ছেন। তাঁদের মধ্যে ডিয়েগো অন্যতম।
প্রথম দুটি করোনা ঢেউয়ের মতো ডেলটা সংক্রমণেও বেশির ভাগ আক্রান্ত হচ্ছে ২০ থেকে ৩০ বছর বয়সীরা।
করোনায় মৃত্যুর দিক দিয়ে বিশ্বে চতুর্থ স্থানে রয়েছে মেক্সিকো। দেশটিতে এ পর্যন্ত দুই লাখ ৪৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। দেশটিতে এ পর্যন্ত প্রায় ৩০ লাখ করোনা রোগী শনাক্ত করা হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের বিমান পরিবহন সংস্থা ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটের হাইজ্যাক হওয়ার খবর পাওয়া গিয়েছিল। তবে বাস্তবে বিষয়টি ছিল উড়োজাহাজের ককপিটে দুই পাইলটের মারামারি। এবং সে কারণেই ফ্লাইটটি ইসরায়েলে না গিয়ে সৌদি আরবে অবতরণ করে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এখন নতুন তারকা হাসান পাইকার। লাইভস্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘ট্যুইচ’-এর মাধ্যমে তরুণ ভোটারদের প্রভাবিত করার নতুন মাধ্যম হিসেবে উঠে এসেছেন এই প্রগতিশীল রাজনৈতিক ভাষ্যকার। ডেমোক্রেটিক পার্টির প্রগতিশীল ও সামাজিক-গণতান্ত্রিক ধারার প্রার্থীদের সমর্থনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় যেমন
১ ঘণ্টা আগে
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার জানিয়েছে, বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গা পানি চুক্তি নিয়ে কারিগরি পর্যায়ে আলোচনা এখনও চলছে। তারা জানিয়েছে, গঙ্গাসহ (বাংলাদেশে পদ্মা) দুই দেশের মধ্যে অভিন্ন যেসব নদী রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা ও বিষয়গুলোর সমাধান করা হয় যৌথ নদী কমিশনের মাধ্যমে।
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রযুক্তি হাব বলে পরিচিত সিলিকন ভ্যালিতে যৌন নিপীড়নকারীদের নামের কথিত এক গোপন স্প্রেডশিটে ‘শতাধিক’ ব্যক্তির নাম রয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক পোস্ট। একাধিক সূত্রের বরাতে তারা জানিয়েছে, তালিকায় প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের বড় কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে
১ ঘণ্টা আগে