উত্তর আমেরিকায় করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্তের একদিন পর ওমিক্রন ইস্যুতে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। জো বাইডেন বলেছেন, এটি উদ্বেগের কারণ কিন্তু আতঙ্কের কারণ নয়। গতকাল সোমবার হোয়াইট হাউস থেকে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে তথ্যটি জানানো হয়েছে।
বাইডেন বলেন, মানুষ যদি টিকা নিয়ে থাকে এবং মাস্ক পরে তাহলে এখন লকডাউনের কোনো প্রয়োজন দেখছি না।
বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রে নতুন ধকল পর্যালোচনার জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওমিক্রনকে উদ্বেগের কারণ হিসেবে মনে করছে, সেখানে এটি এখনো স্পষ্ট নয় যে এটি আরও সংক্রমণ বা টিকা এড়ানোর ঝুঁকির সঙ্গে যুক্ত কিনা।
বাইডেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রামের উন্মাদ কর্মকাণ্ডের সমালোচনা করেন। তিনি বলেন, ২০২০ সালের জানুয়ারিতে চীনের সঙ্গে সীমিত ভ্রমণ রাখার ফলে যুক্তরাষ্ট্রে করোনা ছড়িয়েছে। আর এর জন্য ট্রাম্পই দায়ী।
বাইডেন আরও বলেন, যদি প্রয়োজন পড়ে তাহলে নতুন টিকার জন্য টিকা কোম্পানিগুলো ‘আকস্মিক পরিকল্পনা’ তৈরি করবে।
উল্লেখ্য, বিশ্বে এ পর্যন্ত ১৫০ জনের দেহে করোনার এই নতুন ধরন শনাক্ত হয়েছে। দক্ষিণ আফ্রিকা ও এর আশপাশের দেশগুলোর ওপর বিশ্বের কমপক্ষে ৭০টি দেশ ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে।

সরকারি পদে থাকাকালীন অসদাচরণের সন্দেহে গ্রেপ্তারের পর অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে তদন্তাধীন অবস্থায় মুক্তি দেওয়া হয়েছে। টেমস ভ্যালি পুলিশ বৃহস্পতিবার সকালে জানায়, তারা নরফোক থেকে ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে গ্রেফতার করেছে এবং বার্কশায়ার ও নরফোকের বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালাচ্ছে।
২৪ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর বোর্ড অব পিস বা শান্তি পরিষদের প্রথম সভায় জানিয়েছেন, ৯টি সদস্যদেশ গাজা উপত্যকার পুনর্গঠন তহবিলে ৭ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। একই সঙ্গে পাঁচটি দেশ ফিলিস্তিনি ভূখণ্ডে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ) মোতায়েনে সম্মত হয়েছে।
১ ঘণ্টা আগে
সভায় ট্রাম্প তাঁর ভাষণে বলেন, ‘আমি দুই দেশকেই বলেছিলাম, আমি তোমাদের প্রত্যেকের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছি। এর ফলে তারা কার্যত কোনো ব্যবসাই করতে পারত না। যখন তারা দেখল যে প্রচুর টাকা লোকসান হতে যাচ্ছে, তখন তারা বলল—আমরা আর লড়াই করতে চাই না। এভাবেই আমরা বিষয়টি সমাধান করেছি।’
৯ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি হবে নাকি যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেবে—তা আগামী ১০ দিনের মধ্যে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে নিজের নবগঠিত বোর্ড অব পিসের উদ্বোধনী সভায় তিনি এই সময়সীমার কথা উল্লেখ করেন।
১০ ঘণ্টা আগে