
যুক্তরাষ্ট্রের জাতীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক ভাষণে গতকাল বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বন্দুক সহিংসতা রোধে আইন পাস করতে আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। সম্প্রতি টেক্সাসের একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে ১৯ শিশু নিহত হওয়ার এক সপ্তাহ পর তিনি এ আহ্বান জানালেন। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বাইডেন তাঁর বক্তৃতায় বেশ কয়েকটি আইনের প্রস্তাব করেন, যার মধ্যে রয়েছে হামলার উদ্দেশ্যে ব্যবহৃত অস্ত্রের ওপর নিষেধাজ্ঞা। অন্যান্য প্রস্তাবের মধ্যে রয়েছে উচ্চক্ষমতার ম্যাগাজিন, সিকিউর স্টোরেজ আইন, লাল পতাকা আইন, বন্দুক নির্মাতাদের জন্য সুরক্ষা আইন অপসারণ ইত্যাদি।
জো বাইডেন আবেগঘন বক্তৃতায় বলেন, ‘আমরা যে শিশুদের হারিয়েছি এবং যে শিশুরা বেঁচে আছে, তাদের জন্য কাজ করার এখনই সময়। আমরা যে জাতিকে ভালোবাসি, তার জন্য কাজ করার এখনই সময়। আসুন, আমরা এই মুহূর্তকে কাজে লাগাই। এখনই কাজ করার সময়।’
গত তিন সপ্তাহে যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। বাফেলো সুপার মার্কেটে হামলা, উভালদেতে স্কুলে হামলা এবং সর্বশেষ টুলসায় একটি হাসপাতালে বন্দুকধারীর হামলায় বেশ কয়েকজন মারা গেছেন।
বাইডেন বলেন, ‘যথেষ্ট হয়েছে! এ অবস্থা আর চলতে দেওয়া যায় না। দেশের অনেক জায়গা হত্যাক্ষেত্র হয়ে উঠেছে।’ তিনি অস্ত্র নিয়ন্ত্রণ আইন পাসে রিপাবলিকানদের সমর্থন জানানোর আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা আইন পাসে সমর্থন করুন, যাতে দেশটি সবার জন্য নিরাপদ হয়ে ওঠে।’

ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা মহাত্মা গান্ধীর নিজ হাতে লেখা ৬৮৮টি ভাবনা ও চিঠির একটি বিরল সংগ্রহ নিলামে বিক্রি হয়েছে প্রায় ১২ লাখ পাউন্ডে, বাংলাদেশি মুদ্রায় যা ২০ কোটি টাকারও বেশি। ভারতীয় ঐতিহাসিক কোনো নথি নিলামে বিক্রির ক্ষেত্রে এটি নতুন বিশ্বরেকর্ড বলে জানিয়েছে নিলাম প্রতিষ্ঠান স্যাফরনআর্ট।
৭ মিনিট আগে
সাইবার হামলার আশঙ্কা যে আর শুধু কম্পিউটার বা অনলাইন সেবার মধ্যে সীমাবদ্ধ নেই, তারই নতুন উদাহরণ দেখা গেল যুক্তরাজ্যে। ইরানসংশ্লিষ্ট হ্যাকারদের হামলার পর যুক্তরাজ্যের একটি ছোট বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র চার দিন বন্ধ রাখতে হয়েছিল। তবে ব্রিটিশ সরকার বলছে, এতে জাতীয় বিদ্যুৎ বা জ্বালানি ব্যবস্থায় কোনো ঝুঁকি
২ ঘণ্টা আগে
পশ্চিমবঙ্গ থেকে বেঙ্গালুরুতে কাজের খোঁজে আসা ভারতীয়দের অনেকেই এখন নিজেদেরই নাগরিকত্ব প্রমাণ করতে গিয়ে পুলিশের হয়রানির শিকার হওয়ার অভিযোগ করছেন। তথাকথিত ‘অবৈধ বাংলাদেশি’ সন্দেহে বারবার আটক, মারধর ও জিজ্ঞাসাবাদের অভিযোগে আতঙ্কে কেউ পরিবার নিয়ে শহর ছাড়ছেন...
২ ঘণ্টা আগে
গত সপ্তাহে সিরিয়ার এক বিমানঘাঁটিতে হামলা চালায় ইসরায়েল। এই হামলা আসন্ন ইসরায়েলি নির্বাচনের আগে তুরস্ককে সংঘাতে জড়ানোর রাজনৈতিক চেষ্টা বা ফাঁদ হতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কূটনীতিক।
৫ ঘণ্টা আগে