
রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে পঞ্চমবারের মতো অভিষেক ঘটেছে ভ্লাদিমির পুতিনের। আজ মঙ্গলবার তাঁর অভিষেক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মার্কিন তারকা অভিনেতা স্টিভেন সিগ্যাল। যুক্তরাজ্য-ভিত্তিক সংবাদমাধ্যম এক্সপ্রেস জানিয়েছে, দীর্ঘ একটি আলখাল্লা গায়ে চাপিয়ে মস্কোতে অবস্থিত রুশ প্রেসিডেন্টের সরকারি বাসভবন ক্রেমলিনে হাজির হয়েছিলেন হলিউড তারকা। এ সময় তাঁকে সুপরিচিত সানগ্লাস এবং বিখ্যাত শ্মশ্রুমণ্ডিত স্টাইলে দেখা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, অভিষেক অনুষ্ঠানে পুতিনকে ‘পৃথিবীর সবচেয়ে মহৎ নেতা’ হিসেবে আখ্যা দেন ৭২ বছর বয়সী সিগ্যাল। তিনি মনে করেন, পুতিনের পঞ্চম মেয়াদেই পৃথিবী সবচেয়ে ভালো অবস্থায় থাকবে।
মার্কিন অভিনেতা সিগ্যাল ২০১৬ সালে রুশ নাগরিকত্ব গ্রহণ করেছিলেন। মার্শাল আর্টের সূত্র ধরেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর সখ্য। বিগত বছরগুলোতে তাঁরা দারুণ ভ্রাতৃত্বপূর্ণ সময় উপভোগ করেছেন।
গত বছর ইউক্রেনে রুশ হামলার পর রাশিয়ার প্রতি সমর্থনের জন্য পুতিনের কাছ থেকে ‘অর্ডার অব ফ্রেন্ডশিপ’ মেডেল পেয়েছিলেন সিগ্যাল। সেই সময় নিজেকে তিনি ‘এক মিলিয়ন শতাংশ রাশিয়ান’ হিসেবে বর্ণনা করেছিলেন।
সম্প্রতি ফক্স নিউজের কাছে রাশিয়া এবং ইউক্রেনকে একই পরিবারের দুই সদস্য হিসেবে আখ্যা দিয়েছিলেন তিনি। বলেছিলেন, ‘আমাদের বেশির ভাগেরই রাশিয়া এবং ইউক্রেনে পরিবার রয়েছে।’
যুক্তরাষ্ট্রের মিশিগানে জন্ম নেওয়া এই অভিনেতা অতীতে নিজের বাবাকে বিশুদ্ধ রাশিয়ান হিসেবে বর্ণনা করেছিলেন। তাঁর দাদা ছিলেন একজন রুশ ইহুদি অভিবাসী।
সিগ্যালের রুশ নাগরিকত্বের বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছিলেন, ‘এটা তাঁর ইচ্ছায়ই হয়েছে। তিনি সত্যিই আবেদন করেছিলেন।’
দিমিত্রি আরও বলেছিলেন, ‘তিনি তাঁর নাগরিকত্ব গ্রহণের জন্য দীর্ঘদিন ধরে লেগে ছিলেন। আমাদের দেশের প্রতি উষ্ণ আবেগ প্রকাশের জন্য তিনি সুপরিচিত। এই দেশের কোনো গোপন বিষয় তিনি কখনোই বাইরে নিয়ে যাননি। আর তা ছাড়া অভিনেতা হিসেবে তিনি একজন বিখ্যাত মানুষ, এটা তো সবারই জানা।’
রুশ নাগরিকত্ব নিয়ে বর্তমানে মস্কোতে বসবাস করা এই অভিনেতা একবার বলেছিলেন, ‘রাশিয়ায় আমার অনেক আত্মীয়স্বজন আছে। আমি রাশিয়াকে ভালোবাসি। আমি এই দেশ এবং দেশের মানুষকে ভালোবাসি।’

ইরানে বড় ধরনের গণ-অভ্যুত্থান কেন হচ্ছে না, তা নিয়ে নিজের বিশ্লেষণ তুলে ধরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান সরকারের দমন-পীড়নের কঠোর সমালোচনা করে তিনি বলেছেন, সাধারণ মানুষের জীবনের নিরাপত্তার অভাবই সেখানে প্রতিবাদের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তবে নিজেকে এখনই বিজয়ী ঘোষণা করার....
৮ মিনিট আগে
গাজায় বহুজাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। আগামী মে মাসের মধ্যেই এই বাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছে তারা। গাজা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনার অংশ হিসেবেই এ পদক্ষেপ নিচ্ছে ইসরায়েল।
২৪ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের নৌবাহিনী ধ্বংস হয়ে গেছে। তবে ইরান যুক্তরাষ্ট্রের সেই দাবি নাকচ করেছে। একই সঙ্গে সতর্ক করে বলেছে, ডোনাল্ড ট্রাম্পের ‘সাহস থাকলে’ পারস্য উপসাগরে জাহাজ পাঠিয়ে দেখতে পারে সেটার কী পরিণতি হয়। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদোলুর...
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার ন্যাটো মিত্রদের কাছে হরমুজ প্রণালি রক্ষায় যুক্তরাষ্ট্রকে সহায়তার দাবি জানিয়েছেন। একই সময়ে জাপান এবং অস্ট্রেলিয়া জানিয়েছে, তারা ট্রাম্পের আহ্বান মেনে হরমুজ প্রণালিতে কোনো যুদ্ধজাহাজ পাঠাবে না বা কোনো জাহাজকে এসকর্ট দেবে না। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে