
কানাডার প্রধানমন্ত্রী ও লিবারেল পার্টির নেতা মার্ক কার্নি আগামী ২৮ এপ্রিল ফেডারেল নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। এই নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর অনুপস্থিতিতে কানাডার দুটি প্রধান দল কনজারভেটিভ ও লিবারেল পার্টি প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে। কানাডীয়রা সরাসরি প্রধানমন্ত্রী নির্বাচন করেন না, যে দল সংসদে সর্বাধিক আসন পায় তাদের নেতাই হন প্রধানমন্ত্রী। এবার ফেডারেল নির্বাচনে মোট চারজন প্রার্থী রয়েছেন। চলুন জেনে নেওয়া যাক তাঁদের সম্পর্কে।
লিবারেল পার্টির নেতা মার্ক কার্নি
৫৯ বছর বয়সী মার্ক কার্নি বর্তমানে কানাডার প্রধানমন্ত্রী, তবে তিনি মাত্র কয়েক দিন আগে এ দায়িত্ব পেয়েছেন। জাস্টিন ট্রুডোর পদত্যাগের পর লিবারেল পার্টির নেতা হিসেবে নির্বাচিত হন তিনি। কার্নি কানাডা ও যুক্তরাজ্যে পরিচিত মুখ, কারণ তিনি কানাডা ও ইংল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মার্ক কার্নি উত্তর-পশ্চিম অঞ্চলের ফোর্ট স্মিথে জন্মগ্রহণ করেন, যা তাঁকে কানাডার প্রথম উত্তরাঞ্চলীয় প্রধানমন্ত্রী বানিয়েছে। তিনি হার্ভার্ড ও অক্সফোর্ডে অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছেন এবং আর্থিক দক্ষতার জন্য প্রশংসিত হন। তবে তিনি রাজনৈতিকভাবে অনভিজ্ঞ এবং তাঁর ফরাসি ভাষার দক্ষতা দুর্বল, যা কুইবেক প্রদেশের ভোটারদের মধ্যে কার্নির জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে পারে।
কনজারভেটিভ পার্টির নেতা পিয়েরে পোয়েলিয়েভ্রে
৪৫ বছর বয়সী পিয়েরে পোয়েলিয়েভ্রে কানাডীয় রাজনীতিতে দুই দশক ধরে সক্রিয়। তিনি কম কর ও ছোট সরকারের পক্ষে অবস্থান নেন এবং লিবারেল পার্টি ও ট্রুডোর নীতির তীব্র সমালোচক। পোয়েলিয়েভ্রে কানাডার আবাসনসংকট, মজুরি স্থবিরতা ও উচ্চ জীবনযাত্রার ব্যয় নিয়ে উদ্বিগ্ন ভোটারদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছেন। তবে তাঁর পপুলিস্ট রাজনৈতিক স্টাইল ও ট্রাম্পের সঙ্গে তুলনা তাঁকে সমালোচনার মুখে ফেলেছে। পোয়েলিয়েভ্রে ট্রাম্পের থেকে দূরত্ব বজায় রেখে ‘কানাডাকে প্রথম’ রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।
ব্লক কুইবেকোইসের নেতা ইভেস-ফ্রাঁসোয়া ব্লাঞ্চে
ব্লক কুইবেকোইস একটি কুইবেক জাতীয়তাবাদী দল, যা শুধু ফরাসি ভাষাভাষী কুইবেক প্রদেশে প্রার্থী দাঁড় করায়। ইভেস-ফ্রাঁসোয়া ব্লাঞ্চে ২০১৯ সাল থেকে এই দলের নেতৃত্ব দিচ্ছেন। তিনি ট্রাম্পের ৫১তম রাজ্যের বক্তব্যকে প্রত্যাখ্যান করেছেন এবং কুইবেকের বাণিজ্যিক অংশীদারত্ব বৈচিত্র্যময় করার পক্ষে অবস্থান নিয়েছেন।
নিউ ডেমোক্রেটিক পার্টির নেতা জগমিত সিং
৪৬ বছর বয়সী জগমিত সিং এনডিপির নেতা, যা একটি বামপন্থী দল এবং ঐতিহ্যগতভাবে শ্রমিক ও শ্রম-সংক্রান্ত ইস্যুতেই বেশি ফোকাস করে। তিনি ২০১৭ সালে কানাডার প্রথম জাতিগত সংখ্যালঘু ও শিখধর্মাবলম্বী হিসেবে একটি প্রধান রাজনৈতিক দলের নেতা হন।
এনডিপি ২০২১ সাল থেকে ট্রুডোর লিবারেল সরকারকে সংসদে সমর্থন দিয়েছে, তবে ২০২৪ সালের শেষের দিকে এই সমর্থন প্রত্যাহার করে নেওয়া হয়। বর্তমানে এনডিপির জনসমর্থন কমে গেছে এবং তাদের জন্য সংসদে আসনসংখ্যা বাড়ানো একটি বড় চ্যালেঞ্জ।

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখার ওপর জোর দিয়েছে ভারত। একই সঙ্গে দুই দেশের পারস্পরিক প্রবৃদ্ধি ও সমৃদ্ধির জন্য জনগণকেন্দ্রিক সম্পর্ককে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছে নয়াদিল্লি।
৮ ঘণ্টা আগে
ভারতে ভোটার তালিকা সংশোধন ও প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করতে গিয়ে দ্বিতীয় দিনের মতো আটক হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। তাঁদের সঙ্গে ইন্ডিয়া জোটের আরও কয়েকজন নেতাকেও আটক করে পুলিশ।
৯ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ২০০৯ সালে ১৩ জনকে হত্যার ঘটনায় দণ্ডিত সাবেক মার্কিন সেনা চিকিৎসক মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড ফায়ারিং স্কোয়াডে কার্যকর করার অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
১২ ঘণ্টা আগে
ইউক্রেনজুড়ে একযোগে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এসব হামলায় শিশুসহ অন্তত ২০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের কর্তৃপক্ষ। আজ বুধবার ইউক্রেনের বিমানবাহিনীর বরাতে আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়
১৩ ঘণ্টা আগে