
যুক্তরাষ্ট্রে চলতি বছর প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থীর দৌড়ে এগিয়ে রয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আইনি ঝামেলা তাঁর পিছু ছাড়ছে না। এই পরিস্থিতিতে তাঁর বিরুদ্ধে যেসব ফৌজদারি মামলার বিচার নিম্ন আদালতে চলছে, সেগুলো বন্ধ রাখতে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন তিনি।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প এমন সময়ে এই আবেদন করলেন, যখন ফেডারেল আপিল আদালত জানিয়ে দিয়েছেন, সাবেক এই প্রেসিডেন্ট দায়মুক্তির আবেদন করতে পারবেন না।
এর আগে, ২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনের ফল বদলে দেওয়ার চেষ্টা, যৌন হয়রানির ঘটনাকে ঘিরে বেশ কয়েকটি মামলায় জড়িয়ে গেছেন ট্রাম্প। বলা হচ্ছে, ট্রাম্পের বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে ৯১টি ফৌজদারি অভিযোগ রয়েছে।
এসব মামলার বিচার থামিয়ে দিতে গত সোমবার সুপ্রিম কোর্টে আবেদন করেন ট্রাম্পের আইনজীবীরা। ওই আবেদনে বলা হয়েছে, ট্রাম্পের বিরুদ্ধে মাসের পর মাস বিভিন্ন মামলায় শুনানি চলছে। এতে করে তিনি প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে যে প্রচারণা চালাচ্ছেন, তা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
ট্রাম্পের এই আবেদনের ভবিষ্যৎ কী, তা জানতে অবশ্য সুপ্রিম কোর্টের আদেশের অপেক্ষা করতে হবে। দেশটির সর্বোচ্চ আদালত এখন নির্ধারণ করে দেবেন, ট্রাম্প এসব মামলার শুনানি বন্ধ রাখতে আবেদন করতে পারবেন কি না।
এদিকে প্রেসিডেন্ট থাকা অবস্থায় গোপন নথি ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগে একটি রুদ্ধদ্বার শুনানিতে অংশ নিয়েছেন ট্রাম্প। ফ্লোরিডায় সোমবার এ মামলায় দীর্ঘ সময় শুনানি হয়। সকাল ৯টায় তিনি আদালতে ঢুকেছিলেন। এর পাঁচ ঘণ্টা পর সেখান থেকে বের হতে দেখা যায় ট্রাম্পকে।

মিয়ানমারে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্কুলে যেতে পারছে না ৬৩ লাখের বেশি শিশু। এই হিসাব অনুসারে, দেশটির মোট স্কুলগামী বয়সী শিশুর প্রায় অর্ধেক এখন শিক্ষাব্যবস্থার বাইরে। এই পরিস্থিতির জন্য দারিদ্র্য, চলমান সংঘাত, বাস্তুচ্যুতি এবং প্রশাসনিক জটিলতাকে দায়ী করা হয়েছে।
২ ঘণ্টা আগে
ভারতের প্রতিযোগিতা তদন্তে বড় ধরনের প্রশ্ন তুলেছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। কোম্পানিটির অভিযোগ, ভারতীয় অ্যান্টিট্রাস্ট তদন্তকারীরা নিজেরা স্বাধীনভাবে বিশ্লেষণ না করে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের অভিযোগ হুবহু ব্যবহার করেছে তাদের বিরুদ্ধে।
২ ঘণ্টা আগে
ভারতের সঙ্গে সিন্ধু পানি চুক্তি (ইন্ডাস ওয়াটার্স ট্রিটি) ঘিরে চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মুসাদ্দিক মালিক বলেছেন, পাকিস্তানের পানির অংশে বাধা দেওয়া হলে দেশটি তা প্রতিরোধ করবে।
৩ ঘণ্টা আগে
লেবাননে ইসরায়েলের কোনো ভূখণ্ড দখলের উচ্চাকাঙ্ক্ষা নেই বলে দাবি করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেছেন, হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) লেবানন থেকে ‘এক মিলিমিটারও’ পিছু হটবে না।
৪ ঘণ্টা আগে