
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যৌথভাবে দুটি বই লিখেছেন মার্কিন বিনিয়োগকারী ও লেখক রবার্ট কিয়োসাকি। এবার তিনি সতর্ক করেছেন, বর্তমান মার্কিন শেয়ারবাজারের অস্থিরতা ইতিহাসের সবচেয়ে বড় ধসের দিকে নিয়ে যাচ্ছে, যা ১৯২৯ সালের মহামন্দাকেও ছাড়িয়ে যাবে।
‘রিচ ড্যাড পুওর ড্যাড’ বইয়ের জন্য বিখ্যাত কিয়োসাকি গত ২৭ জানুয়ারি এক সতর্কবার্তায় বলেছিলেন—২০২৫ সালের ফেব্রুয়ারিতে ‘ইতিহাসের সবচেয়ে বড় শেয়ারবাজার ধস’ দেখা যাবে। তার মতে, এই ধসের ফলে ব্যাপকভাবে গাড়ি, বাড়ি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে শেয়ার ও বন্ড বিক্রির ঢল নামবে।
সামাজিক মাধ্যমের এক পোস্টে এবার তিনি জানিয়েছেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি একটি ‘এভরিথিং বাবল’ (সবকিছুর মূল্যস্ফীতি) তৈরি করেছে, যা এখন ফেটে যাচ্ছে। তিনি জার্মানি, জাপান ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নীতিকে এই বিপর্যয়ের জন্য দায়ী করেন।
তিনি বলেন, ‘এভরিথিং বাবল ফেটে যাচ্ছে। আমি আশঙ্কা করছি, এটি ইতিহাসের সবচেয়ে বড় ধস হতে পারে। জার্মানি, জাপান ও আমেরিকা এত দিন বিশ্ব অর্থনীতির চালিকা শক্তি ছিল। কিন্তু দুর্বল নেতৃত্ব আমাদের একটি ভয়াবহ ফাঁদের দিকে ঠেলে দিয়েছে। বিশাল ধস আসছে।’
কিয়োসাকি তাঁর ‘রিচ ড্যাড’ সিরিজের বইয়ের কথা উল্লেখ করেন, যেখানে তিনি এমন ধসের পূর্বাভাস দিয়েছিলেন। তিনি বলেন, ‘এই ধস ১৯২৯ সালের মহামন্দার চেয়েও বড় হতে যাচ্ছে। এটি এমন এক ধস, যা পুরো বিশ্বকে অর্থনৈতিক সংকটে ফেলতে পারে।’
তবে এতে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে কিয়োসাকি বলেছেন, ‘ভীত হওয়া স্বাভাবিক, তবে প্যানিক করবেন না। ঠান্ডা মাথায় পরিস্থিতি পর্যবেক্ষণ করুন, ধৈর্য ধরুন।’
তাঁর মতে, এই সংকট অনেকের জন্য ভয়াবহ হলেও বিনিয়োগকারীদের জন্য এটি বড় সুযোগ হতে পারে। তিনি স্মরণ করিয়ে দেন, ২০০৮ সালের অর্থনৈতিক সংকটেও তিনি অপেক্ষা করেছিলেন এবং পরে কম দামে ভালো সম্পদ কিনেছিলেন।
তিনি যোগ করেন—যখন বিশ্ব সংকটের মধ্যে থাকবে, তখনই হয়তো এটি হবে আপনার জীবনের সেরা বিনিয়োগের সুযোগ।
কিয়োসাকি জানান, তিনি এখনো রিয়েল এস্টেট, স্বর্ণ, রৌপ্য এবং বিটকয়েনে বিনিয়োগ অব্যাহত রাখবেন। কারণ এই সম্পদগুলো এখন ‘ছাড়ে কেনার মতো’ অবস্থায় রয়েছে।

হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহন বন্ধ, উপসাগরীয় দেশগুলোয় সতর্কতার অংশ হিসেবে তেল ও গ্যাস উৎপাদন বন্ধের প্রভাব পড়তে শুরু করেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোয়। জ্বালানি সংকটের জেরে ফিলিপাইন সরকার দেশটিতে কর্মদিবস সপ্তাহে ৪ দিনে নামিয়ে এনেছে।
৪ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে মার্কিন-ইসরায়েলি জোটের যুদ্ধ এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। ১৩ দিনের এই সংঘাতের প্রকৃতি পুরো বিশ্বব্যবস্থাকেই প্রশ্নের মুখে ফেলেছে। বিশেষজ্ঞরা বলেছেন, বৈশ্বিক নিরাপত্তাব্যবস্থা ও অর্থনীতিতে এই যুদ্ধের প্রভাব মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অন্যান্য সংঘাতের তুলনায় অনেক বেশি বিস্তৃত।
৫ ঘণ্টা আগে
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘গোপন হাত’ ইরানকে সহায়তা করছে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি। লন্ডনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হিলি জানান, মধ্যপ্রাচ্যের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইরানি বাহিনীর হামলার ধরনে এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে, যা ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর কৌশলের
৭ ঘণ্টা আগে
আরবি শব্দ ‘আয়াতুল্লাহ’ অর্থ ‘আল্লাহর নিদর্শন’ বা ‘ঐশ্বরিক চিহ্ন’। দ্বাদশীয় শিয়া ইসলামে এটি একটি উচ্চতর ধর্মীয় পদবি, যা সাধারণত সেসব প্রবীণ আলেম বা পণ্ডিতদের জন্য সংরক্ষিত থাকে, যাঁরা কয়েক দশক ধরে ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান বা সেমিনারগুলোতে ইসলামি আইনশাস্ত্র এবং ধর্মতত্ত্ব নিয়ে অধ্যয়ন ও অধ্যাপনা করেছে
৮ ঘণ্টা আগে