বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের ইলন মাস্ক আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সমর্থন দিচ্ছেন সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে। অথচ, তাঁরই কোম্পানিগুলোর—টেসলা, স্পেসএক্স এবং এক্স—কর্মীরা তহবিল জোগাচ্ছেন ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ও ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসকে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মাস্কের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার কর্মীরা কমলা হ্যারিসের নির্বাচনী তহবিলে ৪২ হাজার ৮২৪ ডলার অনুদান দিয়েছেন। বিপরীতে ট্রাম্পের তহবিলে কোম্পানিটির কর্মীরা দিয়েছেন এর প্রায় অর্ধেক—২৪ হাজার ৮৪০ ডলার। মার্কিন গবেষণা প্রতিষ্ঠান ওপেনসিক্রেট এই তথ্য জানিয়েছে।
ইলন মাস্কের আরেক কোম্পানি স্পেসএক্সের কর্মীরা কমলা হ্যারিসের নির্বাচনী তহবিলে অনুদান দিয়েছেন ৩৪ হাজার ৫২৬ ডলার এবং বিপরীতে ট্রাম্পের তহবিলে গেছে মাত্র ৭ হাজার ৬৫২ ডলার। পাশাপাশি মাস্কের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্সের কর্মীরা হ্যারিসের তহবিলে দিয়েছেন ১৩ হাজার ২১৩ ডলার এবং ট্রাম্পকে দিয়েছেন মাত্র ৫০০ ডলার।
যদিও মাস্কের কর্মীদের তরফ থেকে কমলা হ্যারিসকে দেওয়া এই নির্বাচনী তহবিল পরিমাণে খুবই ছোট, কিন্তু এই বিষয়টি থেকে একটি বিষয় স্পষ্ট যে, তাঁর প্রতিষ্ঠার কর্মীরা রাজনৈতিক জায়গায় তাঁর বিরোধী মতকেও প্রাধান্য দেয়। এই বিষয়ে জানতে চেয়ে মাস্কের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি জবাব দেননি।
এর আগে, ২০২০ সালের নির্বাচনে মাস্ক ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে সমর্থন দিয়েছিলেন। কিন্তু তার পর থেকেই তিনি নিজেকে ঘুরিয়ে নেন এবং ট্রাম্পকে সমর্থন দিতে শুরু করেন। কিছুদিন আগে, ট্রাম্প জানিয়েছিলেন—তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে ইলন মাস্ককে তাঁর প্রশাসনের দক্ষতা বিষয়ক কমিশনের উপদেষ্টা নিয়োগ করবেন।

কানওয়ার যাত্রা শেষ হয়েছে। তবে তীর্থযাত্রীদের ফেলে যাওয়া বিপুল পরিমাণ আবর্জনা নিয়ে নতুন সংকটে পড়েছে ভারতের উত্তরাখণ্ডের হরিদ্বার। এ বছর শ্রাবণ মাসে প্রায় পাঁচ কোটি তীর্থযাত্রী গঙ্গার পানি সংগ্রহ করতে হরিদ্বারে গিয়েছিলেন। শিবরাত্রির পর তাঁরা ফিরে যাওয়ার সময় ঘাট ও সড়কজুড়ে রেখে...
১ ঘণ্টা আগে
সূর্যগ্রহণ দেখতে যুক্তরাজ্যের ওয়েলসের রাজধানী কার্ডিফে শেষ মুহূর্তে বিশেষ চশমা সংগ্রহ করতে ব্যাপক ব্যস্ততার খবর দিয়েছে বিবিসি। গ্রহণ দেখার নিরাপদ উপায় হিসেবে ব্যবহৃত বিশেষায়িত চশমার চাহিদা এতটাই বেড়েছে যে, অনেকেই দোকানে দোকানে ঘুরেও তা পাননি।
৪ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালি এখন সম্পূর্ণরূপে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে এবং তারা এটি তাদের দখলেই রাখবে। আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি মার্কিন নৌ অবরোধের সাফল্য প্রকাশ করে একে একটি ইস্পাতের প্রাচীর...
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের টেক্সাসে তিন বছর বয়সী মেয়েকে হত্যার অভিযোগে প্রায় ৩০ বছর ধরে পলাতক থাকা এক নারীকে মেক্সিকো থেকে গ্রেপ্তার করা হয়েছে। মেয়ে হত্যার অভিযোগে অভিযুক্ত মারিয়া নারেজকে এখন ট্যারান্ট কাউন্টিতে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছে স্থানীয় জেলা অ্যাটর্নির কার্যালয়।
৪ ঘণ্টা আগে