মার্কিন নির্বাচন

প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণকে ঘিরে যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সহিংসতার আশঙ্কায় বিভিন্ন অঙ্গরাজ্যে পুলিশ ও ন্যাশনাল গার্ড বাহিনীর সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে। বিশেষ করে ১৯টি অঙ্গরাজ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সাম্প্রতিক বিভিন্ন জরিপের তথ্য বলছে, এবারের ভোটে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্পের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। দুই প্রার্থীর এমন সমানে সমান অবস্থানের বাস্তবতায় সহিংসতার আশঙ্কা বেড়েছে।
সিএনএন জানিয়েছে, পেনসিলভানিয়ায় গত রোববারের সমাবেশে গত নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগের পুনরাবৃত্তি করেন ট্রাম্প। সাবেক এই প্রেসিডেন্ট ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছেন, এবারের নির্বাচনে হারলে সেই ফলাফল তিনি মেনে নেবেন না। সাম্প্রতিক সপ্তাহগুলোয় ট্রাম্প একাধিকবার বলেছেন, তিনি যদি এবারও হেরে যান, তবে তাঁর একমাত্র যুক্তিসংগত ব্যাখ্যা হবে, ডেমোক্র্যাটরা তাঁর সঙ্গে ‘প্রতারণা’ করেছে। ফলে আশঙ্কা করা হচ্ছে, এবারও জিততে না পারলে ২০২১ সালের ৬ জানুয়ারির পুনরাবৃত্তি ঘটাতে পারে ট্রাম্প শিবির। সেদিন যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে নজিরবিহীন তাণ্ডব চালান রিপাবলিকান পার্টির সদস্যরা।
সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় এবার তাই আগে থেকেই বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, আলাবামা, অ্যারিজোনা, ডেলাওয়্যার, আইওয়া, ইলিনয়, নর্থ ক্যারোলাইনা, নিউ মেক্সিকো, ওরেগন, উইসকনসিন ও ওয়াশিংটনে রয়েছেন ন্যাশনাল গার্ড সদস্যরা। অন্যদিকে ওয়াশিংটন ডিসি, কলোরাডো, ফ্লোরিডা, হাওয়াই, নেভাদা, ওরেগন, পেনসিলভানিয়া, টেনেসি, টেক্সাস ও ওয়েস্ট ভার্জিনিয়ায় সেনাসদস্যদের প্রস্তুত রাখা হয়েছে।
অ্যারিজোনার ফিনিক্স শহরে যেখানে ভোট গণনা করা হবে, সেখানে ধাতব বেষ্টনী বসানো হয়েছে। নেভাদার লাস ভেগাসেও একটি ভোট গণনাকেন্দ্রে নিরাপত্তাবেষ্টনী বসানো হয়েছে। অ্যারিজোনার শেরিফ তাঁর বিভাগকে উচ্চ সতর্ক অবস্থায় রেখেছেন। যদি বড় কোনো সহিংসতা দেখা দেয়, সে ক্ষেত্রে পরিস্থিতি নিয়ন্ত্রণে ড্রোন প্রস্তুত রাখা হয়েছে।
সবচেয়ে বেশি নজর রয়েছে দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর ওপর। এর মধ্যে বিশেষ করে নেভাদার নাম উল্লেখযোগ্য। গত নির্বাচনের পর সেখানে প্রতিবাদ বিক্ষোভ করেন ট্রাম্পের সমর্থকেরা। তাঁদের কাউকে কাউকে সশস্ত্র অবস্থায়ও দেখা যায়। এবার সেখানে বেশ কিছু ভোট গণনাকেন্দ্রের চারপাশে নিরাপত্তাবেষ্টনী দেওয়া হয়েছে।
অ্যারিজোনার ম্যারিকোপা কাউন্টিতে ভোট গণনাকেন্দ্রে ধাতব বেষ্টনী দেওয়া হয়েছে। ২০২০ সালে ভোট জালিয়াতির অভিযোগে সেখানে নির্বাচনী কর্মকর্তাদের হুমকি দিয়েছিলেন রিপাবলিকান সমর্থকেরা। কাউন্টি শেরিফ রাস স্কিনার জানান, হুমকি ও সহিংসতার বিষয়ে তাঁর দপ্তরের কর্মীরা সজাগ রয়েছেন। এ ছাড়া ভোটের পরও উচ্চ সতর্কাবস্থায় থাকবেন আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা। যেকোনো অপরাধমূলক তৎপরতার বিষয়ে তাঁরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করবেন।

যুক্তরাজ্যে বসবাসরত শতাধিক ইরানি নাগরিক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নেতৃত্বাধীন ইরানের বিরুদ্ধে সামরিক হামলায় অংশ না নেওয়ার আহ্বান জানিয়েছেন। তাঁদের মতে, এই ধরনের যুদ্ধ ইরানে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনকে শক্তিশালী করার বদলে বরং বর্তমান শাসনব্যবস্থাকে আরও...
৭ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে চলমান সংঘাতকে ঘিরে আবারও আলোচনায় এসেছে একটি যৌথ আরব সামরিক বাহিনী গঠনের পুরোনো ধারণা। এটি অনেকটা ইউরোপের দেশগুলোর সমন্বয়ে গঠিত ‘ন্যাটো’ বাহিনীর মতো। তবে বিশ্লেষকদের মতে, বাস্তব রাজনৈতিক বিভাজন ও কৌশলগত মতপার্থক্যের কারণে এই পরিকল্পনা বাস্তবায়ন হওয়া এখনো খুবই কঠিন।
৯ ঘণ্টা আগে
সাংবাদিকেরা ট্রাম্পের কাছে জানতে চান, যদি আয়াতুল্লাহর ছেলেই সর্বোচ্চ নেতা হিসেবে বহাল থাকেন, তবে কি তিনি এই যুদ্ধে বিজয় ঘোষণা করতে পারবেন? জবাবে ট্রাম্প বলেন, ‘আমি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। আমি কোনো মন্তব্য করব না।’
৯ ঘণ্টা আগে
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান সামরিক অভিযানকে ‘অন্যায় যুদ্ধ’ হিসেবে আখ্যায়িত করে এর তীব্র নিন্দা জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি। তিনি আরও বলেছেন, ইরানের বিরুদ্ধে কোনো হামলার জন্য ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না।
১০ ঘণ্টা আগে