মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সঙ্গে বৈঠকে বসছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি ব্যানেট। আজ বৃহস্পতিবার হোয়াইট হাউসে তাঁরা মিলিত হবেন। এ সময় তিনি ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে চাপ এবং ইসরায়েলের জন্য দ্বিপক্ষীয় সমর্থন জোরদারের আহ্বান জানাবেন।
গত জুনে নাফতালি ব্যানেট ইসরায়লের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর ব্যানেট তার প্রথম রাষ্ট্রীয় সফর হিসেবে যুক্তরাষ্ট্রকে বেছে নিয়েছেন। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছিলেন ব্যানেট। যাওয়ার আগে তিনি সাংবাদিকদের বলেছিলেন, ‘বাইডেন ইসরায়েলের সত্যিকারের পুরোনো বন্ধু। যুক্তরাষ্ট্রে নতুন প্রশাসন এবং ইসরায়েলেও নতুন সরকার। বৈঠকে আমি ইরানের ওপর আলোকপাত করব।’
গতকাল বুধবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে বৈঠকের সময় ব্যানেট বলেন, প্রাথমিকভাবে আঞ্চলিক পর্যায়ে ইরানের প্রভাব এবং তেহরানের পরমাণু অস্ত্র অর্জনের চেষ্টা হ্রাসে তিনি আমেরিকার কাছ থেকে সহযোগিতা ও শুভ কামনা আশা করেন।
এদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসার সিদ্ধান্তের বিপরীতে বাইডেন যে উদ্যোগ নিয়েছেন তার তীব্র বিরোধিতা করছে ইসরায়েল।
বাইডেনের সঙ্গে বৈঠকের সময় ব্যানেট এ বিষয়ে একটি সুশৃঙ্খল পরিকল্পনা উপস্থাপন করবেন বলেও জানান। ব্লিংকেন ব্যানেটকে বলেছেন, ইসরায়েলের নিরাপত্তা বিষয়ে যুক্তরাষ্ট্র তার অঙ্গীকারে অটল এবং ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে উভয়ের উদ্বেগ অভিন্ন।

দক্ষিণ লেবাননভিত্তিক মিলিশিয়া বাহিনী হিজবুল্লাহর ওপর ইসরায়েলের প্রতিশোধমূলক হামলায় ছোট দেশটিতে ধ্বংস ও মানবিক বিপর্যয় চরমে উঠেছে। গত ৫ দিনে অন্তত ২৯৪ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৩ জনে। শুধু রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলেই এ পর্যন্ত নিহত হয়েছে ১২০ জন।
৮ ঘণ্টা আগে
ইরান যুদ্ধের উত্তেজনার মধ্যে ইসরায়েলের কাছে ১২ হাজার বোমা বিক্রির অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন কংগ্রেসের দীর্ঘসূত্রতা ও পর্যালোচনা প্রক্রিয়া সম্পূর্ণ এড়িয়ে প্রেসিডেন্টের জরুরি ক্ষমতা প্রয়োগ করে এই সিদ্ধান্ত নিলেন ট্রাম্প।
৯ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ যখন এক চরম উত্তেজনাকর পর্যায়ে রয়েছে, তখন এক চাঞ্চল্যকর দাবি তুলেছে জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী মিশন। তেহরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে বিভিন্ন আরব দেশের বেসামরিক অবকাঠামো, জনবসতি ও লক্ষ্যবস্তুতে যেসব ইরানি ক্ষেপণাস্ত্রগুলো...
১০ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জারা সুলতানা দাবি করেন, মার্কিন যুদ্ধবিমানগুলো ‘ব্রিটিশ মাটিতে’ অবতরণ করছে এবং সেখান থেকেই উড়ে গিয়ে ইরানে বোমা ফেলছে। তিনি বলেন, এর অর্থ হলো যুক্তরাজ্য এই যুদ্ধে ‘সরাসরি জড়িত’।
১১ ঘণ্টা আগে