
দক্ষিণ মেরুর একটি বিচ্ছিন্ন গবেষণা কেন্দ্রে কর্মরত একদল বিজ্ঞানী বিপদের মুখে পড়েছেন। দক্ষিণ আফ্রিকার একটি গবেষণা স্টেশনে প্রায় ১০ মাস ধরে অবস্থান করছে ১০ জনের ওই দলটি।
দক্ষিণ আফ্রিকার ‘দ্য টাইমস’ পত্রিকার বরাত দিয়ে সোমবার মার্কিন গণমাধ্যম দ্য পিপল জানিয়েছে, অ্যান্টার্কটিকায় অবস্থান করা ওই গবেষক দলের একজন ই-মেইলের মাধ্যমে এক সহকর্মীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। তিনি জানিয়েছেন, ওই সহকর্মী শারীরিক ও যৌন নির্যাতন চালাচ্ছেন এবং হত্যার হুমকি দিচ্ছেন।
অভিযোগকারী তার বার্তায় উল্লেখ করেছেন—‘তার আচরণ ক্রমেই ভয়ংকর হয়ে উঠছে। আমি তার উপস্থিতিতে নিরাপদ বোধ করছি না। অবিলম্বে ব্যবস্থা নেওয়া জরুরি।’
তিনি আরও জানান, অভিযুক্ত ব্যক্তি অপর এক সদস্যকে মারধর করেছেন এবং হত্যার হুমকি দিয়েছেন।
গবেষণা স্টেশনটি দক্ষিণ আফ্রিকার কেপ টাউন থেকে প্রায় ২ হাজার ৪৮৫ মাইল দূরে অবস্থিত। সেখানে পৌঁছাতে ১০ থেকে ১৫ দিন সময় লাগে। ফলে জরুরি পরিস্থিতিতে সহায়তা পাওয়া অত্যন্ত কঠিন।
এ অবস্থায় দক্ষিণ আফ্রিকার বন, মৎস্য ও পরিবেশ বিভাগ অভিযোগের বিষয়ে তদন্ত শুরু করেছে। সংস্থাটির মুখপাত্র পিটার মবেলেংওয়া বলেছেন, ‘আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিষয়টি দেখছি এবং সংশ্লিষ্ট সবাইকে নিয়ে আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছি।’
বিশেষজ্ঞরা মনে করেন, অ্যান্টার্কটিকার চরম পরিবেশ ও দীর্ঘ বিচ্ছিন্নতা মানসিক চাপ বাড়িয়ে তোলে। এটি সংঘাতের কারণ হতে পারে। ২০২৪ সালে দক্ষিণ মেরুর দিকে ৭০০ মাইল স্কিইং অভিযান সম্পন্ন করেছিলেন অভিযাত্রী অ্যালান চেম্বার্স। তিনি বলেন, ‘এটি একটি অত্যন্ত নিঃসঙ্গ জায়গা। সেখানে কোনো রং বা স্বাভাবিক পরিবেশ নেই। তাই ছোটখাটো ব্যাপারও সেখানে অনেক বড় হয়ে দেখা দেয়।’
এর আগে ২০১৮ সালেও মারিয়ন দ্বীপের একটি স্টেশন থেকে এক ব্যক্তি কুঠার হাতে তাণ্ডব চালালে তাঁকে সরিয়ে নেওয়া হয়েছিল।

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পরোক্ষ আলোচনার অংশ হিসেবে মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ইরানি বার্তা সংস্থা আইএসএনএ-এর এক প্রতিবেদনের বরাতে আল জাজিরা এ তথ্য জানিয়েছে...
১ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে একের পর এক ‘ধাক্কা’ খাওয়ার পর যুক্তরাষ্ট্র এই অঞ্চল ছেড়ে যেতে বাধ্য হবে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। আজ দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক লিখিত বিবৃতিতে তিনি এ কথা বলেন।
১ ঘণ্টা আগে
ইকুয়েডরের বন্দরনগরী মান্তা বিশ্বজুড়ে ‘টুনা মাছের রাজধানী’ হিসেবে পরিচিত। প্রজন্মের পর প্রজন্ম এখানকার মানুষ প্রশান্ত মহাসাগরের সমৃদ্ধ জলরাশিতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছেন। কিন্তু দারিদ্র্য, সীমিত কর্মসংস্থান এবং বিপুল অর্থের হাতছানিতে মান্তার কিছু জেলে এখন জড়িয়ে পড়ছেন কোকেন পাচারের সঙ্গে।
১ ঘণ্টা আগে
জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতি ও কঠোর নির্গমন নীতির প্রভাবে ইউরোপের গাড়ির বাজারে বড় পরিবর্তন দেখা দিয়েছে। চলতি বছরের প্রথম আট মাসে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) প্রথমবারের মতো পেট্রলচালিত গাড়ির বিক্রিকে ছাড়িয়ে গেছে সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ি (ইভি)।
২ ঘণ্টা আগে