
অতি শক্তিশালী হয়ে ‘বিপর্যয়কর ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে আঘাত হেনেছে বেরিল। স্থানীয় সময় গতকাল সোমবার ক্যারিবীয় অঞ্চলের বার্বাডোজ, গ্রানাডাসহ বেশ কয়েকটি দ্বীপে আঘাত হানে সম্ভাব্য বিপর্যয়কর ক্যাটাগরি-৫ মাত্রার এই ঘূর্ণিঝড়। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গভীর নিম্নচাপ থেকে ক্রমেই শক্তিশালী রূপ নিয়ে স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় ক্যারিবীয় দ্বীপ ক্যারিয়াকোতে আঘাত হানে এটি। এরপর সময় বাড়ার সঙ্গে সঙ্গে আরও শক্তি সঞ্চয় করতে থাকে বেরিল। অত্যন্ত বিপজ্জনক হয়ে আঘাত হানে উইন্ডওয়ার্ড দ্বীপপুঞ্জে। এতে প্রাণহানির ঘটনা ঘটে।
যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন সেন্টার জানায়, স্থানীয় সময় রাত ৮টা নাগাদ ঘূর্ণিঝড়টি দক্ষিণ-পূর্ব অঞ্চল থেকে দ্রুত সরে যাওয়ার সময় আরও শক্তিশালী হয়ে ওঠে। বাতাসের বেগ ছিল ঘণ্টায় সর্বোচ্চ ১৫৫ মাইল। এর সঙ্গে জলোচ্ছ্বাস আর অতিবৃষ্টিতে তলিয়ে গেছে বেশ কিছু উপকূলীয় এলাকা।
সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, ঘূর্ণিঝড়ের আঘাতে গ্রানাডা ও বার্বাডোজ দ্বীপে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। স্কুল, বাড়িঘর ও কৃষিজমির ব্যাপক ক্ষতি হয়েছে। বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়েছে গ্রানাডার ৯৫ ভাগ এলাকা। বন্ধ হয়ে গেছে টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবাও।
আবহাওয়াবিদদের মতে, বেরিল এখন পর্যন্ত আটলান্টিক মহাসাগরে রেকর্ড করা প্রথম এবং জুন মাসে রেকর্ড করা একমাত্র ক্যাটাগরি-৪ মাত্রার ঘূর্ণিঝড়। তবে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, স্থানীয় সময় গতকাল সোমবার এই ঘূর্ণিঝড় ক্যাটাগরি-৫-এ উন্নীত হয়েছে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার এক বিবৃতিতে বলেছে, ‘বেরিল এখন একটি সম্ভাব্য বিপর্যয়কর ক্যাটাগরি-৫ মাত্রার ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। অনুমান করা হচ্ছে, ঘূর্ণিঝড়ের শক্তিমত্তায় কিছু তারতম্য থাকলেও বেরিল এখনো বড় আকারের ঘূর্ণিঝড়ের তীব্রতা নিয়েই এগিয়ে যাবে।’
ঘূর্ণিঝড় মোকাবিলায় আগে থেকেই নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। উপকূলের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার পাশাপাশি শুকনো খাবার সংগ্রহ করেছে দ্বীপের বাসিন্দারা। এ ছাড়া আপৎকালীন মজুত রাখা হয়েছে জ্বালানি তেল। ২০০৪ সালের ঘূর্ণিঝড় ইভানের পর অঞ্চলটিতে এটিই সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় বলে মনে করছেন আবহাওয়াবিদেরা।

সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালিতে ইরানের হামলায় আট মার্কিন মেরিন আহত হয়েছেন বলে জানা গেছে। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ স্থানীয় সময় গতকাল রোববার জানিয়েছে, বিষয়টি সম্পর্কে অবগত নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলো নিশ্চিত করেছে, দুই সপ্তাহ আগে হরমুজ প্রণালিতে যে জাহাজে তারা অবস্থান করছিল, সেটি হামলার...
২ ঘণ্টা আগে
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ইউক্রেনকে ক্ষমা চাইতে বলেছে। ইউক্রেনে আটক উত্তর কোরিয়ার দুই যুদ্ধবন্দীকে সিউলের কাছে হস্তান্তরের বিষয়টি গোপন রাখার জন্য যে সমঝোতা হয়েছিল, তা অস্বীকার করায় কিয়েভকে ক্ষমা চাইতে বলেছে।
৩ ঘণ্টা আগে
নাইজেরিয়ার লাগোসের মুরতালা মোহাম্মদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৫ লাখ ৫০ হাজার আফিম ট্যাবলেট বা ওপিওয়েড জব্দ করেছে ন্যাশনাল ড্রাগ ল এনফোর্সমেন্ট এজেন্সি (এনডিএলইএ)। সংস্থাটি দাবি করছে, এসব ট্যাবলেট ভারত ও বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে।
৪ ঘণ্টা আগে
চলতি বছরের ২৪ সেপ্টেম্বর সকালে ৪০ বছর বয়সী সাইকুন খান তাঁর ছেলেকে বলেছিলেন, তিনি মোটরসাইকেলের জন্য নতুন টায়ার কিনতে বাজারে যাচ্ছেন। শিগগিরই ফিরে এসে তাদের জমিতে বোনা পেঁয়াজের পরিচর্যা করবেন। তিনি আর ফিরে আসেননি।
৪ ঘণ্টা আগে