
জীবনের বেশির ভাগ সময় নিজেকে এক হতভাগ্য মানুষ ভেবে এসেছেন ডিক্সন হ্যান্ডশো হাতশা। জন্মের পরপরই তাঁকে দত্তক নেওয়া হয়েছিল, জানতেন না আসল বাবা-মার পরিচয়। সাত দশকেরও বেশি সময় পর সম্প্রতি তিনি জানতে পারেন, তাঁর বেশ কয়েকজন ভাইবোন রয়েছে। বড়দিনের ঠিক আগে ৭৫ বছর বয়সী ডিক্সন তাঁর জীবিত ভাইবোনদের সঙ্গে দেখাও করেছেন।
বুধবার এক প্রতিবেদনে সিএনএন জানিয়েছে, বড়দিনের আগেই যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় বসবাসকারী ডিক্সন নিউইয়র্কের রোচেস্টারে উড়ে গিয়েছিলেন। সেখানেই তিনি তাঁর জীবিত ভাই-বোনদের সঙ্গে প্রথমবারের মতো দেখা করেন।
ডিক্সন বলেন, ‘আমি সারা জীবন কল্পনা করেছি, কোথাও আমার ভাইবোন রয়েছে। এটা আমার ক্রিসমাস মিরাকল!’
গত শনিবার ৫০ জনেরও বেশি আত্মীয়ের সঙ্গে দেখা করেছেন ডিক্সন। অথচ গত আগস্টের আগেও তাঁদের অস্তিত্ব সম্পর্কে তিনি কিছুই জানতেন না।
দত্তক নেওয়া বাবা-মায়ের একমাত্র সন্তান হওয়ায় এবং নিজের কোনো সন্তান না থাকায় খুব নিঃসঙ্গ ছিলেন ডিক্সন। তাই হঠাৎ করেই এত আত্মীয়ের সঙ্গে দেখা হয়ে যাওয়া তাঁর কাছে এক অভূতপূর্ব অভিজ্ঞতা।
ডিক্সন বলেন, ‘দেখা হওয়া মাত্রই আমাদের মধ্যে সম্পর্ক গড়ে উঠেছে। এটা অসাধারণ ছিল। আমি কখনো এমন নিঃশর্ত ভালোবাসার অভিজ্ঞতা পাইনি, যেমনটা আমার নতুন পরিবারের কাছ থেকে পেয়েছি।’
জানা যায়, ১৯৪৯ সালে নিউইয়র্কের বাফেলোতে জন্ম নেওয়া ডিক্সনকে তিন মাস বয়সে দত্তক নেওয়া হয়েছিল। তাঁর জীবনের এই গল্প সম্পর্কে তাঁর দত্তক বাবা-মা সব সময়ই সৎ ছিলেন।
তারপরও বাবা-মাকে খুঁজে না পাওয়ার বিষয়ে ডিক্সন বলেন, ‘আমি সব সময় তাদের খুঁজতে চেয়েছিলাম। কিন্তু নিউইয়র্ক রাজ্য দত্তকের আগে জন্ম সনদগুলো সিল করে রেখেছিল। তাই তাঁদের খুঁজে বের করা অসম্ভব ছিল।’
সিএনএন জানিয়েছে, ২০১৯ সালে একটি নতুন আইন পাস হওয়ার পর দত্তক নেওয়া নিউইয়র্কবাসীদের জন্য আসল জন্ম সনদ উন্মুক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় গত আগস্টে ডিক্সন তাঁর আসল জন্ম সনদ হাতে পান। তখনই তিনি তাঁর পিতার নাম রবার্ট বাড রোমিগ বলে জানতে পারেন। এ পর্যায়ে প্রথমেই তিনি তাঁর বাবার নামটি দিয়ে গুগলে সার্চ করেন। এতে বাবার ছবি সহ একটি মৃত্যুবার্ষিকীর বিজ্ঞাপন সামনে আসে তাঁর।
নিজের সঙ্গে বাবার চেহারার সাদৃশ্য দেখে বিস্মিত হয়েছিলেন ডিক্সন। বিজ্ঞাপন থেকেই বুঝতে পেরেছিলেন, তাঁর আরও ভাই এবং এক বোন রয়েছে।
ডিক্সন জানেন না কেন তাকে দত্তক দেওয়া হয়েছিল। তাঁর পিতা কর্নেল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের স্নাতক শিক্ষার্থী ছিলেন, আর তাঁর মা ছিলেন সেই বিভাগের সেক্রেটারি।
জীবিত ভাইবোনদের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য ডিক্সন প্রথমেই গ্যারি নামে একজনকে ফোন দেন। সেই গ্যারি ছিলেন আবার ডিক্সনের পিতার দত্তক নেওয়া ছেলে।

ফোনকলের মুহূর্তটিতে গ্যারি কাজের বিরতিতে ছিলেন। তিনি বলেন—“আমি ফোন তুললাম আর সে বলল, ‘আমার নাম ডিক্সন। আপনি কি গ্যারি রোমিগ?’ আমি বললাম, ‘হ্যাঁ।’ সে বলল, ‘আমি আপনার ভাই।’ আমি স্তম্ভিত হয়ে গেলাম। ”
গ্যারি পরে অভূতপূর্ব ওই খবরটি ফোন করে অন্য সব ভাই-বোনকে জানান এবং কিছুক্ষণের মধ্যেই সবার মধ্যে গভীর সম্পর্ক আরও মজবুত হতে শুরু করে।
দেখা হলেও ভাই-বোনদের সঙ্গে একসঙ্গে বড়দিন কাটাতে পারেননি ডিক্সন। ফিরে এসেছেন নিজ বাড়িতে। তবে পরিকল্পনা করেছেন, আসন্ন গ্রীষ্মেই তাঁরা একসঙ্গে ক্যাম্পিংয়ে যাবেন। এ জন্য ইতিমধ্যেই তাঁরা একটি গ্রুপ চ্যাট শুরু করে দিয়েছেন।

সৌদি আরবের সঙ্গে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির পর এবার কুয়েতের সঙ্গেও একটি বড় ধরনের সামরিক ও জ্বালানি চুক্তি নিয়ে এগোচ্ছে পাকিস্তান। মধ্যপ্রাচ্যের এই ভূ-রাজনৈতিক মেরুকরণের আবহে দক্ষিণ এশিয়ার পারমাণবিক অস্ত্রধারী এই দেশটির প্রকৃত সামরিক শক্তি এবং তাদের অস্ত্রাগারের সক্ষমতা...
১১ ঘণ্টা আগে
মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে মালয়েশিয়ার উদ্দেশে মানব পাচারকারীদের নৌকায় পাড়ি দেওয়া অন্তত ৫৩০ রোহিঙ্গা আশ্রয়প্রার্থী প্রায় তিন সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন। মানবাধিকারকর্মী ও পর্যবেক্ষকদের ধারণা, বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরে নৌকা দুটি ডুবে গেছে।
১১ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন অ্যান্ডি বার্নহাম। দলের সংসদ সদস্যদের সমর্থনে তিনি স্যার কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হয়েছেন। এর মধ্য দিয়ে আগামী সোমবার (২০ জুলাই) তিনি আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
১২ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে অ্যান্ডি বার্নহাম দেশজুড়ে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার ও মানুষের জীবনে ‘আশা ফিরিয়ে আনার’ অঙ্গীকার করেছেন। শুক্রবার (১৭ জুলাই) লন্ডনে ট্রেডস ইউনিয়ন কংগ্রেস (টিইউসি) সদর দপ্তরে অনুষ্ঠিত বিশেষ দলীয় সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে নেতা
১২ ঘণ্টা আগে