
যুক্তরাষ্ট্র থেকে চীনে চিপ নির্মাণের যান্ত্রিক সরঞ্জাম পাঠানোর ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে ভাবছে দেশটি। নিজেদের প্রতিষ্ঠানগুলোকে বাড়তি সুবিধা দিতেই এই কড়াকড়ি আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
এই নিষেধাজ্ঞা কার্যকর হলে চীনের এনএএনডি (ন্যান্ড) চিপ উৎপাদন কারখানাগুলোতে যুক্তরাষ্ট্রের সরঞ্জাম আসা নিষিদ্ধ হবে। স্মার্টফোন ও কম্পিউটারের তথ্য় সংরক্ষণের জন্য় ন্য়ান্ড চিপ ব্যাপকভাবে ব্যবহার করা হয়। এ ছাড়া আমাজন, ফেসবুক ও গুগলের ডেটা সেন্টারেও ন্য়ান্ড চিপ ব্যবহৃত হয়।
এই সিদ্ধান্ত কার্যকর হলে এটি দক্ষিণ কোরিয়ার চিপ শিল্পেও প্রভাব ফেলতে পারে। কারণ চীনে দেশটির বেশ কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠানের কারখানা রয়েছে। তবে, চীনের ইয়াংজে মেমোরি টেকনোলজি কোম্পানি (ওয়াইএমটিসি) বিশ্বের অন্যতম ন্য়ান্ড চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় ওয়াইএমটিসির ব্যবসা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
এর আগে, ২০২১ সালে হোয়াইট হাউসের এক প্রতিবেদনে বলা হয়েছিল—ওয়াইএমটিসির উৎপাদিত চিপের দাম কম হওয়ায় যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে। প্রতিষ্ঠানটিতে রাষ্ট্রীয়ভাবে প্রায় ২ হাজার ৪০০ কোটি ডলার ভর্তুকি দিয়েছে চীন। প্রতিবেদনে ওয়াইএমটিসিকে ওয়েস্টার্ন কর্প ও মাইক্রন টেকনোলজির জন্য় সরাসরি হুমকি হিসেবেও অভিহিত করা হয়।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ওয়েস্টার্ন কর্প ও মাইক্রন টেকনোলজি নামের প্রতিষ্ঠান দুটি এককভাবে বিশ্বের এক-চতুর্থাংশ ন্য়ান্ড চিপ উৎপাদন করে।

অস্ট্রেলিয়ার সংগীত শিল্পে পুরোপুরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি গানকে সরকারি সংগীত চার্ট থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিল্পীদের জীবিকা ও মানবসৃষ্ট সৃজনশীলতার ওপর জেনারেটিভ এআই প্রযুক্তির ক্রমবর্ধমান প্রভাবের মুখে দেশটির রেকর্ডিং শিল্প এই পদক্ষেপ নিয়েছে।
১১ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের অন্তত ১৫টি বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও দেশটির অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোর অর্থায়নে বিভিন্ন গবেষণা পরিচালিত হয়েছে। তবে এই অর্থায়নের বড় একটি অংশ যুক্তরাষ্ট্রে থাকা সরকারি ডাটাবেজে নিয়মিতভাবে প্রকাশ করা হয়নি বা অসামঞ্জস্যপূর্ণভাবে উল্লেখ করা হয়েছে বলে...
১ ঘণ্টা আগে
মুম্বাইয়ের কোনো বিখ্যাত রেস্তোরাঁ, বহুজাতিক ফাস্টফুড চেইন কিংবা রাস্তার পাশের ছোট খাবারের দোকান—কেউই এখন আর নিশ্চিন্ত নয়। যে কোনো সময় দরজায় হাজির হতে পারেন একজন সরকারি কর্মকর্তা। তাঁর সঙ্গে থাকবে পরিদর্শক দল।
২ ঘণ্টা আগে
প্রায় ৪৭ বছর পর সিরিয়াকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্রের তালিকা থেকে আনুষ্ঠানিকভাবে বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের এই সিদ্ধান্তকে যুদ্ধবিধ্বস্ত দেশটির অর্থনৈতিক পুনরুদ্ধার ও পুনর্গঠনের পথে বড় বাধা অপসারণ হিসেবে দেখা হচ্ছে।
৩ ঘণ্টা আগে