
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করা নির্দিষ্ট কিছু ব্যক্তির সামাজিক যোগাযোগ মাধ্যমের কর্মকাণ্ড খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মার্কিন ও ইসরায়েলি প্রশাসনের সমালোচকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ ঠেকাতেই এমন পদক্ষেপ নিচ্ছে ওয়াশিংটন।
আজ বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।
প্রতিবেদন অনুসারে, গত ২৫ মার্চ এক চিঠিতে কূটনীতিকদের ওই নির্দেশনা দেন পররাষ্ট্রমন্ত্রী রুবিও। নির্দেশনা অনুযায়ী, কিছু শিক্ষার্থীর ভিসার আবেদন পাঠানো হয়েছে ফ্রড প্রিভেন্ট ইউনিট বা প্রতারণা প্রতিরোধ ইউনিটের কাছে। বিশেষ এই ইউনিট ওই শিক্ষার্থীদের সোশ্যাল মিডিয়ায় তৎপরতা যাচাই করবে। যুক্তরাষ্ট্রবিরোধী ও ইহুদিবিরোধী মনোভাবের ইঙ্গিত মিললে তাঁকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এই নির্দেশনার মূল লক্ষ্য, ফিলিস্তিনপন্থী আবেদনকারীদের ভিসা প্রত্যাখ্যান করা। নির্দেশনায় বলা হয়েছে, যেসব আবেদনকারীর আচরণ বা অনলাইন কর্মকাণ্ড ‘যুক্তরাষ্ট্র বা এর সংস্কৃতির প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাব’ প্রকাশ করে, তাঁদের ভিসার আবেদন প্রত্যাখ্যান করা হবে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যে তিন শতাধিক ভিসার আবেদন প্রত্যাখ্যান করেছেন, যাদের বেশির ভাগই শিক্ষার্থী। এই ইস্যুতে তিনি বলেন, ‘আমরা তোমাদের যুক্তরাষ্ট্রে পড়াশোনার সুযোগ দিচ্ছি, অ্যাকটিভিস্ট সেজে আন্দোলনের নামে বিশৃঙ্খলা তৈরির জন্য নয়।’
ট্রাম্প প্রশাসনের বিতর্কিত ইহুদিবিদ্বেষ (অ্যান্টি সেমিটিজম) বিরোধী ব্যবস্থার আওতায় নেওয়া হচ্ছে এসব সিদ্ধান্ত। এরই মধ্যে নতুন নীতির আওতায় বহু বিদেশি শিক্ষার্থীকে আটক করা হয়েছে, অনেক শিক্ষার্থীকে দেশে ফেরতও পাঠানো হয়েছে। শিক্ষার্থীদের গ্রেপ্তারের প্রক্রিয়া নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রতি তুর্কি শিক্ষার্থী রুমাইসাকে আটকের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তিনি বোস্টন টাফটস ইউনিভার্সিটিতে পিএইচডি করছিলেন। একটি ইফতারের আয়োজনে যোগ দিতে বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি। এমন সময় একদল মুখোশধারী তাঁকে ধরে নিয়ে যায়। পরে জানা যায়, মুখোশধারীরা ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্টের কর্মকর্তা ছিলেন। রুমাইসার হাতে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে হাতকড়া পরিয়ে তাঁকে নিয়ে যান তাঁরা।
রুমাইসার ‘অপরাধ’, তিনি ক্যাম্পাস ম্যাগাজিনে একটি নিবন্ধ লিখেছিলেন, যেখানে তিনি ফিলিস্তিনে গণহত্যার বিষয়ে সবার দৃষ্টি আকর্ষণ করেন এবং টাফটস বিশ্ববিদ্যালয়কে ইসরায়েল সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অনুদান প্রত্যাখ্যানের আহ্বান জানান। এরই ভিত্তিতে তাঁকে হামাসের সমর্থক হিসেবে চিহ্নিত করে মার্কিন কর্তৃপক্ষ।
এরই জেরে ক্যানারি মিশন নামক একটি ইসরায়েলপন্থি ওয়েবসাইটের কালোতালিকাভুক্ত হন রুমাইসা। ওই ওয়েবসাইটে মূলত ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের তথ্য সংরক্ষণ করা হয়।

চলমান মধ্যপ্রাচ্য সংঘাতের অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের বহুল আলোচিত শান্তিচুক্তি আগামী ২৪ ঘণ্টার মধ্যে চূড়ান্ত হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা জানান।
১ ঘণ্টা আগে
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পাদনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী জুলাই মাসের শুরুর দিকে তাঁর দাফনের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ৪ ও ৫ জুলাই ইরানের রাজধানী তেহরানে প্রয়াত এই নেতার প্রতি...
২ ঘণ্টা আগে
ভারতীয় সেনাবাহিনীর নতুন প্রধান (চিফ অব আর্মি স্টাফ) হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন বর্তমান সহ-সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ। ৩০ জুন তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব নেবেন। বর্তমান সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ৩০ জুন অবসরে যাচ্ছেন। সেদিনই তাঁর স্থলাভিষিক্ত হবেন..
২ ঘণ্টা আগে
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের জোরহাটে ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) একটি এএন-৩২ পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে পাঁচ সেনাসদস্য নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ১০টার দিকে জোরহাট বিমানঘাঁটিতে একটি নিয়মিত উড্ডয়ন (রুটিন সর্টি) শেষে অবতরণের সময় বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে এবং এতে আগুন ধরে যায়।
৩ ঘণ্টা আগে