
মার্কিন কংগ্রেস শুক্রবার মধ্যরাতে শাটডাউন ঠেকাতে একটি গুরুত্বপূর্ণ বিল পাস করেছে। দীর্ঘ আলোচনার পর পাস হওয়া এই বিলটি ফেডারেল সংস্থাগুলোর অর্থায়ন আগামী বছরের মার্চ মাস পর্যন্ত নিশ্চিত করেছে। মধ্যরাতের সময়সীমা পেরিয়ে যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই সিনেটররা প্রথাগত নিয়ম এড়িয়ে দ্রুত ভোট দেন। এর ফলে সরকারি কার্যক্রম বন্ধের প্রস্তুতি থেমে যায় এবং ৮ লাখেরও বেশি কর্মীর জন্য ক্রিসমাসের ছুটিকে রক্ষা করা সম্ভব হয়, যাদের বেতন বন্ধ হওয়ার ঝুঁকি ছিল।
সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাটিক নেতা চাক শুমার সিনেট বক্তৃতায় বলেন, ‘শেষ পর্যন্ত দ্বিপক্ষীয় সমঝোতা সফল হয়েছে, যা যুক্তরাষ্ট্র এবং এর জনগণের জন্য ভালো ফলাফল নিয়ে এসেছে।’
সিনেটে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ থাকায় বিলটি পাস হওয়া অনেকটা নিশ্চিত ছিল। এর আগে রিপাবলিকান-নিয়ন্ত্রিত হাউসেও এই প্যাকেজ পাস করাতে ডেমোক্র্যাটদের সহায়তা গুরুত্বপূর্ণ ছিল।
তবে জটিল আইন পাস করতে সিনেটরদের সময়ক্ষেপণের প্রবণতার কারণে আশঙ্কা ছিল-বিষয়টি আগামী সপ্তাহ পর্যন্ত গড়াতে পারে। এমনটি হলে, অপ্রয়োজনীয় সরকারি কার্যক্রম বন্ধ হয়ে যেত এবং প্রায় ৮ লাখ ৭৫ হাজার কর্মী বাধ্যতামূলক ছুটিতে যেতে বাধ্য হতেন আর প্রায় ১৪ লাখ কর্মীকে বেতন ছাড়া কাজ করতে হতো।
সরকারি বাজেট বরাদ্দের কাজ মার্কিন কংগ্রেসের জন্য সবসময়ই একটি কঠিন চ্যালেঞ্জ। এইবারের ক্ষেত্রে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে তীব্র বিভাজনের পাশাপাশি অন্য একটি বড় বিষয় যুক্ত হয়েছিল—ইলন মাস্ক এবং ডোনাল্ড ট্রাম্পের চাপ।
এ বিষয়ে জর্জিয়ার রিপাবলিকান প্রতিনিধি রিচ ম্যাককরমিক বলেন, ‘শেষবার যখন দেখেছিলাম, ইলন মাস্কের কংগ্রেসে ভোট দেওয়ার কোনো অধিকার নেই। তার প্রভাব থাকতে পারে, কিন্তু আমার ৭ লাখ ৬০ হাজার ভোটারের জন্য কাজ করা আমার দায়িত্ব।’

ভারতে নিজেদের পণ্যকে ‘এনার্জি ড্রিংক’ হিসেবে প্রচারের ক্ষেত্রে আইনি জয় পেয়েছে অস্ট্রিয়ার পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেড বুল। দেশটির খাদ্যনিয়ন্ত্রক সংস্থার দেওয়া নিষেধাজ্ঞা বাতিল করে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রেড বুলের পণ্যে ‘এনার্জি ড্রিংক’ শব্দদ্বয় ব্যবহারের অনুমতি দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
৪ ঘণ্টা আগে
যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশটির সরকার প্রায় ১ হাজার ৫০০ রোহিঙ্গাকে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করে। এই উদ্যোগের আওতায় শেষ পর্যন্ত প্রায় পাঁচ হাজার মানুষকে মিয়ানমারে পাঠানো হতে পারে বলে জানা গেছে।
৭ ঘণ্টা আগে
পাকিস্তানের লাহোরে আজারবাইজানের ২০ বছর বয়সী এক তরুণীকে মাদক খাইয়ে তিন ব্যক্তি ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করেছে পুলিশ এবং তাঁদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
৮ ঘণ্টা আগে
অধিকৃত পশ্চিম তীরের তিনটি ফিলিস্তিনি গ্রামে আজ মঙ্গলবার হামলা চালিয়েছে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা। তারা বাড়িঘর ও যানবাহনে আগুন দিয়েছে এবং কুরাইয়ুত গ্রামে এক বৃদ্ধ ফিলিস্তিনি নারীকে মারধর করেছে। একই সময়ে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে।
৯ ঘণ্টা আগে